কয়েকদিন থেকে হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে। কখনো রিমঝিম, কখনো ঝড়োঝড়ো, কখনো এমন একটা বৃষ্টি যেন সব ভাসিয়ে নিয়ে যাবে। কখনো হয়তো বৃষ্টিই নাই- কিন্তু কী যে ঘোর লাগা, মন খারাপ করা, মেঘাচ্ছন্ন সমস্ত চরাচর- মেঘটা যেন আকাশকেও বিষণ্ণতায় ঢেকে দেয়।
ইদানিং আর বৃষ্টিতে ভেজা হয় না। ইচ্ছে হয়, সাহস হয় না। জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে বৃষ্টি দেখি, আর বৃষ্টির গান শুনি। এই আমার ইদানিংকার বৃষ্টিবিলাসিতা।
হঠাৎ মনে হল সব বৃষ্টির গান এক সাথে পেলে কেমন হয়। তাই এই পোষ্ট। হঠাৎ যা মনে পড়লো তাই ইউটিউব দিয়ে খুঁজে খুঁজে বের করলাম। জানি অনেক পছন্দের গান বাদ পড়ে গেছে। পরে মনে পড়লেই আবার এডিট করে নিব। সবার জন্য বৃষ্টিভেজা শুভেচ্ছা।
শাঙন গগনে ঘোর ঘনঘটা-
এসো নীপবনে-
শাওন রাতে যদি-
আমার সারাটা দিন মেঘলা আকাশ-
মন মোর মেঘের সঙ্গী-
আজি ঝড়োঝড় মুখর বাদর দিনে-
আকাশ মেঘে ঢাকা-
আকাশ এত মেঘলা-
এই মেঘলা দিনে একলা-
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১১ বিকাল ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


