somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার নাস্তিক ভাবনা(৩) : বিভ্রান্ত নাস্তিক

২১ শে মে, ২০০৮ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের দুই পর্বে সত্যানুসন্ধিৎসু এবং বিপ্লবী নাস্তিকদের সম্পর্কে বলেছি যাদের মনোভাব সমর্থন যোগ্য। আজকে আলোচনা করব আর এক ধরনের নাস্তিকদের নিয়ে যারা ঠিক জেনে বুঝে নাস্তিক হয় নি বরং বিভিন্ন পরিস্থিতিতে বিভ্রান্ত হয়ে নিজেদের নাস্তিক বলে পরিচয় দেয় মাত্র।
ধর্মের বিশেষত ইসলামের প্রকৃত শিক্ষার অভাবের কারনে কিছু লোক নাস্তিক হয়। যেসব পরিবার কয়েক প্রজন্ম ধরে ধর্মীয় আচার-আচরন ইবাদত বন্দেগী থেকে দুরে থাকে, তাদের মধ্যে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে এক ধরনের শুন্যতা তৈরী হয়। সেই স্থান দখল করে নাস্তিকতা। তারা এমনিতেই ধর্মীয় বিশ্বাসগুলি সম্পর্কে সঠিক শিক্ষা পয়নি - কখনও সে বিষয়ে চিন্তা ভাবনাও করেনি-এই অবস্থায় যদি তাদেরকে প্রশ্ন করা হয় আল্লাহ আছে কি নেই - তখন তারা আছে বলার চেয়ে নেই বলাকেই নিরাপদ মনে করে। কারণ আছে বল্লেই আবার প্রমান চাওয়া হতে পারে। তাছাড়া আল্লাহকে মানলে তার আদেশ নিষেধ মানার বিষয়টি সামনে চলে আসে। যে জীবনে নামাজ-রোজা করেনি, দোয়া কালাম কিছুই জানে না তার পক্ষে শুধুমাত্র আল্লাহ আছে বলতে গিয়ে নতুনকরে সবকিছু শুরু করার ঝুকি নেয়া আসলেই কস্টকর। তারচেয়ে নাই বলেদেয়াই সহজ।
এর সাথে আছে নাস্তিক বন্ধু-বান্ধবদের প্রভাব। বন্ধুদের আড্ডায় বা ব্লগে বা নাস্তিক সাহিত্যে উত্থাপিত প্রশ্নের উত্তর খুজে না পেয়ে অনেকে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয়া শুরু করে।
মানুষ মাত্রই ব্যাতিক্রম পছন্দ করে। নাস্তিক পরিচয় সমাজের সাধারনের চেয়ে ব্যাতিক্রমি - একটু আধুনিকতার ছোয়া আছে - নিজেকে বেশ জ্ঞানী জ্ঞানী মনে হয় - এসব বিবেচনায় যারা নিজেদের নাস্তিক বলে প্রচার করেন তাদেরকেই আমি বিভ্রান্ত নাস্তিক বলি। এদর সাথে জন্মগত বা নামে মুসলমানদের তেমন কোন তফাৎ নেই। এরা হচ্ছে শ্রতের শ্যাওলা। নাস্তিকতার দিকে শ্রত বেশী পেলেই নাস্তিক আবার কোন ভাল মুরোব্বির সংস্পর্শে আসলে দেখা যাবে এরদের অনেকেই পট্টি কাধে ৪০ দিনের চিল্লায় বেড়িয়ে যাবে।
আজ থেকে ৭-৮ বছর আগে কলকাতা থেকে প্রকাশিত নাস্তিকতার উপর একটি বই পড়েছিলাম। সেই বই এর ভুমিকায় নাস্তিকতা সম্পর্কে সগর্বে ঘোষনা করা হয়েছে - আস্তিক-নাস্তিক বিতর্কের অবসান হয়েছে এবং আস্তিকরা চুড়ান্তভাবে পরাজিত হয়েছে। সুতরাং আস্তিকতার কোন ভিত্তিনেই - নাস্তিকতাই একমাত্র সত্য(হুবহু মনে নেই-তবে কথাটা এরকমই ছিল)। সেই বইএর নাম বা লেখকের নাম মনেনেই(কেউ জানালে কৃতজ্ঞ হব)-তবে সেখানে নাস্তিকতার ব্যাপারে যেসব যুক্তি উপস্থাপন করা হয়েছিল তা বেশ মনে আছে। এই ব্লগে নাস্তিকদের লেখাগুলো পড়তে গিয়ে আবিষ্কার করলাম যে সেই বইএর কথাগুলোই বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে। যেমন নাস্তিকের ধর্মকথা ব্লগারের "বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দুর" পোস্টের শুরুতে যে গল্পটি দেয়া হয়েছে - আমার স্পস্ট মনে আছে সেই একই ধরনের গল্প ঐ বইএও ছিল। এ'ছাড়া অন্য যেসব কথা তারা বলে তার প্রায় সবগুলোই আমার কাছে পরিচিত মনে হয় - হয়ত নাস্তিক বন্ধুদের সাথে তর্ক করতেগিয়ে শুনেছি অথবা নাস্তিকদের কোন বইয়ে পড়েছি। এই পর্যবেক্ষন থেকে আমার ধারনা এই ব্লগের নাস্তিকদের অনেকেই এই বিভ্রান্ত শ্রেনীর নাস্তিক (নাস্তিক জনগোস্ঠির মধ্যেও সম্ভবত এরাই সংখ্যাগুরু)- এরা নিজেদের পড়াশুনার ভিত্তিতে সত্যানুসন্ধিৎসু বা মানবকল্যানের নিমিত্তে বিপ্লবী নাস্তিক নয়, বরং নাস্তিকদের উত্থাপিত প্রশ্নের জাবাব দিতে না পেরে বা নাস্তিক বন্ধু/সাহিত্যের প্রভাবে নাস্তিক।
এদের ব্যাপারে আমার কথা একটাই - নিজে জানার-বোঝার চেস্টা করুন আপনি কেন নাস্তিক, কেন আল্লাহকে বিশ্বাস করেন না-যে আল্লাহকে অস্বীকার করছেন তার পরিচয় কি-তাঁকে মানলে কি ক্ষতি, না মানলে কি উপকার। শ্রোতে গা-ভাসিয়ে দেয়া কোন বুদ্ধিমানের কাজ নয়।

আজকে এখানেই শেষ করছি - পরের পর্ব : ভোগবাদী নাস্তিক
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০০৮ সকাল ১১:৫১
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×