বিজ্ঞানী আইনস্টাইনের ব্যাপারে একটা গল্প প্রচলিত আছে এরকম - তিনি যখন খ্যাতির শীর্ষে অবস্থান করছিলেন তখন সেই সময়ের সের সুন্দরী এক অভিনেত্রী তাকে বিয়ের প্রস্তাব দেন এবং যুক্তি দেখান যে - আমরা যদি বিয়ে করি তাহলে আমাদের সন্তান হবে তোমার মত বুদ্ধিমান আর আমার মত সুন্দরী। আইনস্টাইন বিজ্ঞানের ব্যাপারে মহা পন্ডিত হলেও জীবনের ব্যাপারে কিছুটা বোকা ছিলেন - তাই এ'রকম লোভনীয় প্রস্তাব পেয়েও তার মাথায় বিটকেলে প্রশ্ন চলে আসে। তিনি প্রস্তাব ফিরিয়ে দেন এই বলে যে - যদি তার উল্টোটা ঘটে - তোমার মত বোকা আর আমার মত কুৎসিত সন্তান যদি হয় - তখন কী হবে?
আমরা আধুনিক বাঙালীরা সেই নাইকারমত সবকিছুথেকে ভালটা নিতে চাই। কিন্তু চিন্তা করে দেখি না সেটা বাস্তব সম্মত কি না। যেমন -
১. আমরা চাই আমাদের ছেলে মেয়েরা, যুবক যুবতিরা পাশ্চাত্যেরমত ফ্রি মিক্সিংএর মাধ্যমে পরস্পরকে জানুক চিনুক। সেই সাথে আমরা এটাও চাই যে তারা প্রাচ্যের ঐতিহ্য অনুযায়ী বিয়ের আগ পর্যন্ত কৌমার্য রক্ষা করুক। ২. আমরা চাই আমাদের নারীরা পাশ্চাত্যেরমত অর্থনৈতিকভাবে স্বনির্ভর হোক আবার সেই সাথে এটাও চাই যে আমাদের পারিবারিক ঐতিহ্য টিকে থাকুক - পরিবার ভেঙ্গে না যাক।
৩. আমরা চাই আমাদের নারীরা অফিস আদালতে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে সমানতালে কাজ করুক - আবার আশা করি আমাদের সন্তানরা সঠিক পারিবারিক পরিবেশে মাতৃস্নেহে বড় হোক। একই নারীর উপর দ্বিগুন দ্বায়িত্ব যে চাপিয়ে দিচ্ছি সেটা লক্ষই করছি না।
৪. আমরা চাইছি জ্ঞান-বিজ্ঞান-টেকনোলজি এবং পুজিবাদী অর্থনীতিতে পাশ্চাত্যের দেশগুলোরমত চাকচিক্যময় হতে - কিন্তু সেই সাথে এটাও চাই যে আমাদের সামাজিক-পারিবারিক-নৈতিক মুল্যবোধ অক্ষুন্ন থাকুক। আমাদের বৃদ্ধ-বৃদ্ধারা পারিবারিক পরিবেশে নাতি-নাতনি নিয়ে থাকুন - ওল্ডহোমে যেন তাদের যেতে না হয়। আমরা চাই আমাদের সমাজ অত্যধিক বিবাহ বিচ্ছেদ, কুমারী মাতা, পিতৃপরিচয়হীন সন্তান, অধিক হারে এ্যালকোহলসেবন ইত্যাদি খারাপ দিক থেকে মুক্ত থাকুক।
আমাদের এই প্রত্যাশাগুলো কি সেই অভিনেত্রীর মত হয়ে যাচ্ছে না? যদি এমনটি হয় তাহলে তো খুবই ভাল, কিন্তু যদি উল্টোটা হয় তখন?
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



