আমার প্রিয় পোস্ট

নিউক্লিয়ার সন্ত্রাস মুক্ত বিশ্ব চাই

এই সময়ে কি প্রএ্যাক্টিভ হওয়া সম্ভব?

২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৩

শেয়ারঃ
0 2 0

সে দিন একটা আলোচনা শুনছিলাম প্রএ্যাক্টিভিটির উপর। বক্তা বলছিলেন জীবনে সফল হতে হলে প্রশান্তি পেতে হলে সকল ক্ষেত্রে প্রএ্যাক্টিভ হতে হবে। আর প্রএ্যাক্টিভিটির প্রথম ধাপ হচ্ছে নেগেটিভ কথা গুলোকে পজিটিভলি বলার অভ্যাস করা। যেমন -
"ঘরে বাজার নেই" এর জন্য বলতে হবে "বাজার আনতে হবে" বা "বাজার করা প্রয়োজন"

কোনকিছু জানি না বলার পরিবর্তে বলতে হবে "জানতে হবে" অথবা "আমি জেনে নেব"।
কোন কিছু পারি না বলার পরিবর্তে বলতে হবে "শিখতে হবে" অথবা "শিখে নেব"।

ইত্যাদি, ইত্যাদি

ইদিনিং ব্লগে প্রচুর নাই নাই দেখে মনে হল এই অবস্থায় কিভাবে প্রএ্যাক্টিভ হওয়া যায়? সবাই বলছেন "বিদ্যুত নাই", "পানি নাই", "গ্যাস নাই" ..... অসংখ্য নাই। আসুন চিন্তা করি এ'গুলোকে কিভাবে পজিটিভলি প্রকাশ করা যায়।

আমি একটা দিয়ে শুরু করছি- "বিদ্যুত নাই" এর পরিবর্তে আসুন আমরা বলি "বিদ্যুত ছাড়া চলার অভ্যাস করতে হবে"। আপনারা দেখুন অন্য নেগেটিভ কথাগুলোর কোন পজিটিভ ভার্সন বের করতে পারেন কি না।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৬
ঘাসফুল বলেছেন: ইতি বাচক সিদ্ধান্তকে স্বাগত জানাই :)
২. ২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৭
নীল নিঃসঙ্গতা বলেছেন: পানির নাম জীবন নয় বলতে হবে
২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২০

লেখক বলেছেন: এটাও কিন্তু নেগেটিভ কথা হয়ে যাচ্ছে।

৩. ২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৭
এস রহমান বলেছেন: বিদ্যুত আসিতে পারে

পানি পড়িতে পারে


গ্যাস .....

সরকারের পতন হতে পারে

২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: সরকারের পতন পজিটিভ হলো কিভাবে?

৪. ২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২০
সত্যের মত বদমাশ বলেছেন: "বিদ্যুত নাই"-বিদ্যুৎ রোপন করিতে হইবে।
,"পানি নাই"-পানি বানাইতে হইবে!
,"গ্যাস নাই"-উৎপাদন করিতে হইবে।





...ঠিকাছেনা?
২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: ঠিক আছে আছে মানে, একশ বার ঠিক আছে।
অন্য নাই গুলোকেও পজিটিভ বানিয়ে ফেলুন!!!!!

৫. ২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২২
আন্ধার রাত বলেছেন:
আমাদের এখন জঙ্গলে বসবাস করতে হবে ;)
২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: জঙ্গল না বলে গ্রামে ফিরে যাবার কথা বলতে পারেন।

৬. ২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৬
নিরক্ষর বলেছেন: আগে যখন বিদ্যুৎ আছিলনা তখন কি মানুষ বাইচ্যা ছিলনা??

আসুন তাই পজিটিভলি বলি

আমাদের এখানে প্রতিদিন প্রায় ১ ঘন্টা বিদ্যুৎ থাকে। শোকর আলহামদুলিল্লাহ ;)
৭. ২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩২
সত্যের মত বদমাশ বলেছেন: #তিনি মিথ্যা বলেছেন/
মাধুর্য্য ভাষারীতিতে বলে...
তিনি অসত্য বলেছেন!
#তিনি বিবাহ করেননি/ফাও চলেন/
মাধুর্য্য ভাষারীতিতে বলে...
তিনি এখনো অকৃদতার!!




....০১.এতে কী তাঁর কথাটা সত্য হয়ে যায় ভাই?
০২.এতে কী তিনি সভ্য হয়ে যান?
২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: না এটা প্রএ্যাক্টিভ কথা হল না
"তিনি মিথ্যা বলেছেন" এর পরিবর্তে হবে "তাকে সত্য বলতে হবে" বা "তার সত্য বলা উচিত"

এবং "তিনি বিবাহ করেন নি" এর পরিবর্তে বলা যেতে পারে "তার বিবাহ কারা উচিত" বা "বিবাহ করলে তিনি ভাল থাকতেন"

৮. ২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৫
শান্তির দেবদূত বলেছেন: " পানি নাই " এভাবে না বলে বলতে হবে --- "একটু পরে হাগুম"

" কারেন্ট নাই " এভাবে না বলে বলতে হবে --- "একটু পরে ব্লগিং করতে বসবো"
৯. ২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪১
মন মানে না বলেছেন: আমাদের প্রো অ্যাক্টিভ হতে হবে !!
১০. ২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৫
সত্যের মত বদমাশ বলেছেন: আমি বলতে চেয়েছি, আমাদেরকে টমেটোকে টমেটো বলাই ভাল।
পটেটো বলে আর কী হবে?
যেমন হোয়াইট লাই মানে নির্জলা মিথ্যা(সম্ভবত)
এখন হোয়াইট-ভাব থাকার কারণে সেই মিথ্যাটা কী আর সুন্দর হয়ে উঠবে?
২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: প্রোএ্যাক্টিভনেসের মুল কথা কিন্তু মিথ্যাকে সুন্দর করে বলা নয় বরং নেতিবাচক বাস্তবতাকে ইতিবাচক কথায় প্রকাশ করা।
আমরা যখন বলি - "আমি জানি না" তখন যে নেতিবাচক মনোভাব তৈরী হয় তার চেয়ে যদি বলি "আমাকে জানতে হবে" তাহলে এক ধরনের কর্মস্পৃহা বা জানার আকাংখা তৈরী হয়। অথচ কথা দুটোর অর্থ কিন্তু একই। এ'খানেই প্রএ্যাক্টিভিজম এর স্বার্থকতা।

১১. ২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৭
সত্যের মত বদমাশ বলেছেন: লেখক বলেছেন: প্রোএ্যাক্টিভনেসের মুল কথা কিন্তু মিথ্যাকে সুন্দর করে বলা নয় বরং নেতিবাচক বাস্তবতাকে ইতিবাচক কথায় প্রকাশ করা।

....
আমি ভাই প্রোএ্যাক্টিভনেস বুঝিনা।
এটুকু বুঝি নেতিবাচককে বাস্তবতায় ইতিবাচক করা শুধু দুরূহই নয়, অলীকতাসমও।
কেউ আমাকে বললো, হাড়িতে ভাত আছে ?
আমি উত্তরে চাউল নাই......না বলে যদি ইতিবাচক ভঙ্গীতে বলি
ভাত রান্না হবে-তাহলেই কী সেটা অস্থিবাচক হয়ে মিথ্যাকে রঙমেখে পজিটিভিটির চর্চা হলোনা?
ঘরে চাউল নাই,ভাতের আশ্বাস দেই ক্যামনে?
১২. ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:১২
মেঘলা মানুষ বলেছেন: বেতন কম>> বেতন আরেকটু বাড়ালে ভাল হত।

এত কাজ দিয়েন না, করতে পারব না>> কাজ পরিমিত হলে জীবন উপভোগ্য হত।

রাস্তায় অনেক জ্যাম>> পথে বহু যানবাহনের সমাগম।
১৩. ২৩ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৪
ভাঙ্গন বলেছেন: প্রএ্যাক্টিভ-সর্ম্পকে জানতে চাই!
২৩ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: প্রএ্যাক্টিভিটি হচ্ছে এক ধরনের দৃস্টিভঙ্গি যেখানে যেকোন বিষয়কে এমনভাবে উপস্থাপন করা হয় যাতে নতুন কর্মস্পৃহা তৈরী হতে পারে। আমরা যখন বলি "জানি না" "পারি না" বা "বুঝি না" তখন এক ধরনের দায় এড়ানোর মনোভাব পরিলক্ষিত হয়। কিন্তু এ'গুলোর পরিবর্তে যদি বলি "জানতে হবে", "শিখতে হবে", "বুঝতে হবে" তখন অর্থ একই তাকে কিন্তু একধরনের কর্মস্পৃহা তৈরি হয়। এভাবে চিন্তা করতে পারলে হতাশা, অলসতা দুর হয়, জীবনে উন্নতি করা সহয হয় এবং সামাজও উপকৃত হয়।

১৪. ২৩ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৪
আজমান আন্দালিব বলেছেন: পানি, বিদ্যুৎ, গ্যাস ছাড়া চলার অভ্যাস করতে হবে।
১৬. ২৯ শে নভেম্বর, ২০১০ রাত ২:৩৮
মহাজাগতিক বলেছেন: ভাল লেগেছে। সত্যিই প্রো একটিভ কথার মূল্য অবশ্যই আছে। একটা রাগের কথা যদি উত্তেজনা বাড়াতে পারে। প্রতিপক্ষকে গালি দিলে সে যদি উত্তেজিত হয়ে উঠে, তার হার্টবিট বেড়ে যায় আবার ভালবাসার মিষ্টি কথা যদি শরীর মনের উপর প্রভাব ফেলতে পারে তবে সাধারণ দৈনন্দিন কথাবার্তায় ইতিবাচকতার আশ্রয় নিলে সেই ইতিবাচকতার একটা ইিতবাচক প্রভাব অবশ্যই পড়বে।

 

মোট সময় লেগেছে ১.১৫৪৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কাঙ্গালের কথা বাসি হইলে ফলে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই