নিজেকে হারিয়ে খুঁজি

আমার ভালবাসা এবং তারপর, এবং তারও পর

২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১১

শেয়ার করুন:                   Facebook

ভালবাসার প্রাথমিক ধাপ টা কেটে যাবার পরপরই
আমি লক্ষ করলাম তোমার পর্রিবতনটা।
"

প্রাথমিক ধাপ কাকে বলে জানিনা।
শুধু জানি, ভালবাসাও পরিণত হয়, পূর্ণতা পায়-
আবেগ কখনো কখনো উচ্ছাসে রূপ নেয়,
কখনো স্মিত হাসি হয়ে নীরবতায় কথা বলে-

"কস্ট পাচ্ছিলাম, খুব কস্ট হচ্ছিলো আমার !!"

তৈরী দেয়াল এর আড়ালটাই কষ্ট দেয়!
দেয়ালের এপাশে কখনো কি আশার চেষ্টা করেছিলে?
নিজের রহস্যময়তার আবরণ ফেলে জানাতে ইচ্ছে কি হতোনা কখনো?
কোন কষ্টের স্বাদ পাচ্ছিলে? ভেবে দেখো আবার।

"অভিনয় করে গেলাম ,ঠিক আগের মত।"

হায়রে দেয়াল!! যে দেয়ালের কারণে ভালবাসা থেকে ছিটকে পড়লাম!
আবার নিয়তি টেনে আনলো সেই দেয়ালের ওপারে।
অভিনয় করার কথাকি ছিল কখনো?!!

"আমি তোমাকে বদলে যেতে দিলাম !!!"

জানিনা বদলে গেছি কিনা?!!
কিন্তু এটা জানি, এটা টের পাই।
কালকের রাত টাও ছিল- সেই প্রথম কষ্টের রাতের মতো
একবিন্দু কমেনি কষ্ট আর অভিমানের বোঝা।

"আমি ও কি বদলে গেলাম?"

অভিমান!!
নাহ তুমি বদলাও নি!
তুমি তো সবসময়ই বলো,
তুমি এমনই!
আমি এই এমন তুমি টাই কে যে বড্ড ভালবাসি!

 

 

  • ৮ টি মন্তব্য
  • ১৩০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১২
comment by: কঁাকন বলেছেন: আমিও
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২০

লেখক বলেছেন: ধন্যবাদ!

২. ২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৪
comment by: সুরভিছায়া বলেছেন: ভাল লাগল।
২২ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: যাকে লিখলাম, সে তো কিছু বল্লোনা। এখনো পরিচয় গোপনে ব্যস্ত। আপনাকে ধন্যবাদ

৩. ২২ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪০
comment by: পলাশমিঞা বলেছেন: ঘটনা কিতা খুইল্লা বলেন। আমার কিন্তু মাথা ঘুরতাছে!!!

আপনার মনে অনেক দুঃখ লুকিয়ে আছে। বলবেন?
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩২

লেখক বলেছেন: কবিতা লিখতে পারিনা, কিন্তু কথার পিঠে কথা আর গল্প জুড়ে দিতে পারি। তাই পছন্দের শব্দ নিয়ে এক্সপেরিমেন্ট করলাম।
একেবারেই উদ্দেশ্যবিহীন

৪. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:১৯
comment by: মনযূর মান্নান বলেছেন: আমিও একমত...:(
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন: কবিতার চাইতে কমেন্ট বড় হয়ে যাচ্ছিল, তাই আলাদা পোস্ট, পড়তে ভালো লেগেছিল তো?

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৯২৭৪