নিজেকে হারিয়ে খুঁজি

একটু নাহয় ভাবলি আমায়.........।

১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৫

শেয়ার করুন:                   Facebook

হলাম নাহয় একটু অবুঝ, একটু জেদী -
ইচ্ছে হলেই -নাহয় উড়াই -অভিমানের ঘুড়ি
তাই বলে তুই- ঠেলবি দূরে?
রাগের উপর চালবি নিপুণ -তীক্ষ্ণ কথার ছুরি?

নাহয় তোকে আঁকড়ে ধরি - অনিচ্ছাতেই
দেখলে তোকে আনমনেতে সঙ্গীবিহীন;
তাই বলে তুই - আমায় ফেলে
একলা হাটিস? যে পথ- দোহের স্বপ্ন রঙীন?

অবহেলার ঝুল পরা সেই প্রহর গুলোয়
ঠিকরে দুয়ার - প্রতীক্ষারা প্রশ্ন আঁকে;
অভিমানের ধল প্রহরের- হীম কুয়াশা
কষ্ট সূতার চাদর হয়ে- আমায় ঢাকে।

পারবি কি তুই- কথা নাহয় -আমায় দিতে
নীরব হয়ে থাকবি না আর একলা ক্ষণে;
বিষন্নতার ঘুণপোকারা ধরলে ছেঁকে-
একটু না হয়- করিস খানিক- আমায় মনে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;

 

  • ৫৬ টি মন্তব্য
  • ২৫৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৭ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৯
comment by: নকীবুল বারী বলেছেন: অসাধারণ...........খুউব খুউব ভালো লাগছে..................
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নকীবুল।

২. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩৫
comment by: নকীবুল বারী বলেছেন: আমি এই কবিতাটা আমার প্রিয় পোষ্টে নিতে চাই কেমনে নিমু............
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩৮

লেখক বলেছেন: উপরে রেটিং যেখানে দেয় ওখানে চিঠির চিন্হের পাশে একটা স্টার আছে। ওটা ক্লিক করলেই হবে। ধন্যবাদ।

৩. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪০
comment by: নকীবুল বারী বলেছেন: গ্রেইট..........................
১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১০

লেখক বলেছেন: :)

৪. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪৩
comment by: নিহন বলেছেন: জাক্কাচ ....।
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ নিহন। :)

৫. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪৫
comment by: মুজিব মেহদী বলেছেন: আপনার কবিতাটা ভালো লাগল
স্বরবৃত্ত আনন্দ দিল অগাধ
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ মেহদী ভাই।

৬. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪৮
comment by: মুজিব মেহদী বলেছেন: ৫+৫+৫... এর এক মিছিল যেন
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৫৩

লেখক বলেছেন: ছন্দটা রাখতে পারলে নিজের ভালো লাগে। :)

৭. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ২:১৬
comment by: সলিল বলেছেন: খুব সাধারণ একটা কমেন্ট করি, কেমন?

অসাধারণ হইছে।
১০ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার সাধারণ কমেন্ট অসাধারণ ভালো লাগায় সিক্ত করলো।

৮. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৩১
comment by: লাবনি বলেছেন: khubi cute hoise great job
১০ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: :) থ্যাংকস

৯. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৪৫
comment by: মনজুরুল হক বলেছেন: কবিতা বিষয়ে এক্কেবারে গাড়ল আমি।গদ্য কবিতা হলে টানা পড়ে যাই।ছন্দ দেখে হোচট খাইনি,ভাল লেগেছে।
১০ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: তৃপ্তি পেলাম আপনাদের ভালো লাগায়। অনেক ধন্যবাদ

১০. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৩২
comment by: ভোরের তারা বলেছেন: অসাধারণ
১০ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: :) ভাল থাকবেন

১১. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৫৩
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব ভালো লাগলো.........

"পারবি কি তুই- কথা নাহয় -আমায় দিতে
নীরব হয়ে থাকবি না আর একলা ক্ষণে;
বিষন্নতার ঘুণপোকারা ধরলে ছেঁকে-
একটু না হয়- করিস খানিক- আমায় মনে। "

সুন্দর।
শুভেচ্ছা/
১০ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।

১২. ১০ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:০৪
comment by: রুবেল শাহ বলেছেন: খুব ভালো লাগলো.........
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ রুবেল ভাই।

১৩. ১০ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:১২
comment by: কঁাকন বলেছেন: বরুণা এখনো দেখে নাই ;)

একটুও আর ভাববোনা রে ..(বরুণা)
১০ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: বরুণা দুইদিনের জন্য পালাইতে চাইছিলো দেখেই তো লিখলাম ;)
ঠিক ই হাওয়া হয়ে গেলো! :(

১৪. ১০ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:১৭
comment by: ফেরারী পাখি বলেছেন: ভালো হয়েছে। ভালো লাগলো।
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শুভ জন্মদিন :)

১৫. ১০ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:২৭
comment by: শফিউল আলম ইমন বলেছেন: খুবই ভালো লিখেছেন। চমৎকার।
ভালো লাগল।
ভালো থাকুন।
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৯

লেখক বলেছেন: আপনিও ভাল থাকবেন ইমন ভাই।

১৬. ১০ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৩৫
comment by: উন্মাদ ছেলে বলেছেন: ভেরি নাইস।
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৯

লেখক বলেছেন: থ্যাংকস বস! :)

১৭. ১০ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪৪
comment by: বিবেক সত্যি বলেছেন: অনন্য... মুগ্ধ... ... :)
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪০

লেখক বলেছেন: সুন্দর মন্তব্য। :)

১৮. ১০ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪২
comment by: ক-খ-গ বলেছেন: অদ্ভুত সুন্দর!
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪০

লেখক বলেছেন: :)

১৯. ১০ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৫
comment by: সুখী মানুষ বলেছেন: নজর কেড়ে নিলো, পড়লাম, ভালো লাগলো।
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪১

লেখক বলেছেন: আপনার সিরিজগুলি ভালো লাগে। :)

২০. ১০ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩২
comment by: অপ্‌সরা বলেছেন: বাহ বাহ! দিনদিন দেখছি প্রতিভা বেড়ে চলেছে।

জগতে যা কিছু মহান সৃস্টি চিরকল্যাণকর
অর্ধেক তার গড়িয়াছে নারী
অর্ধেক তার নর।


সব সৃস্টির পিছনেই কারো না কারো প্রেরনা লাগে।সে প্রেরনা যদি হয় নারী তাহলে তো কথাই নেই।
হাহাহা তোমার কবিতা লেখার প্রেরনা বরুনা। বেঁচে থাকুক বরুনা, বেঁচে থাকুক তার রাগ অভিমান আর লেখো নতুন নতুন কবিতা।
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৭

লেখক বলেছেন: থ্যাংকস অপ্সরা আপু!

২১. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৫
comment by: কালপুরুষ বলেছেন: চমৎকার লেখনী। বরুণা'র সত্যিকারের প্রতিফলন প্রতিটি শব্দে।
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৩

লেখক বলেছেন: :)

২২. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৯
comment by: রুখসানা তাজীন বলেছেন: আমার প্রথমে মনে হলো জুলফিকার আলী রাসেল এর কথায় বাপ্পার কোন গানের লিরিক :)। মজা লেগেছে পড়তে।
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪২

লেখক বলেছেন: ভয়েস ব্লগ দিলে কেমন হয়?! আবৃত্তি :P

২৩. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৯
comment by: বিবেক সত্যি বলেছেন:

ব্লগে যা-কিছু দারুন সৃষ্টি চির-জাজ্বল্যমান
অর্ধেক তার লিখিয়াছে চাঁদ, অর্ধেক তার sun :P

রেফারেন্স: অপসরা
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৫

লেখক বলেছেন: বিবেক ভাই এর জবাব নেই। ;)
লা জবাব। :P

২৪. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৭
comment by: বরুণা বলেছেন: বিবেক সত্যি বলেছেন:

ব্লগে যা-কিছু দারুন সৃষ্টি চির-জাজ্বল্যমান
অর্ধেক তার লিখিয়াছে চাঁদ, অর্ধেক তার sun

রেফারেন্স: অপসরা

হাহাহাহাহাহাহাহাহাহাহাহহাহা। বিবু তুমি একদম সত্যি কথা লিখেছো। নজরুল ফেইল।তবে আমি অর্ধেক লিখিনি আমি বেশী অর্ধেক লিখছি কারন প্রতিফলনের লেখা কেউ পড়তোনা। আমার থেকে পোস্ট দেওয়াই না সবাই ওকে চিনলো।তার মানে ওর লেখা পঁচা।হিহিহিহিহি
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০২

লেখক বলেছেন: আসলেন পন্ডিত, আমার সব কমেন্ট তোমার পোস্টের আগে। চক্ষু খুলিয়া দেখো। ;)

২৫. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১০
comment by: বিবেক সত্যি বলেছেন: মুনপন্ডিতরে মাইনাস ... :=/ সানপন্ডিতের লেখা কখনোই পঁচা না ... অনেক ভালো.. :)
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২২

লেখক বলেছেন: :D যাক চাঁদকন্যা ছেলে মানুষ ;) ছেড়ে দ্যান

২৬. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১০
comment by: ভাঙ্গা পেন্সিল বলেছেন: আমি কিন্তু আগে উত্তর পইড়া পরে প্রশ্ন পড়ছি!!;)
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২১

লেখক বলেছেন: :( অন্যায়!!

২৭. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:০৫
comment by: বরুণা বলেছেন: বিবেক সত্যি বলেছেন: মুনপন্ডিতরে মাইনাস ... :=/ সানপন্ডিতের লেখা কখনোই পঁচা না ... অনেক ভালো..



বিবু জীবনেও বিশ্বাস করিনা তুমি আমাকে মাইনাস দিবা। তুমি আমাকে যদি মাইনাস দাও আর যদি সেটা আমি জানতে পারি !আমি ব্লগ ছেড়ে চলে যাবো কথা দিলাম।
১৩ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৩

লেখক বলেছেন: হমমম!! তুমি খালি আছো পালাই পালাই ভাবনায়! :(

২৮. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৭
comment by: তাসবির বলেছেন: এই কবিতার সাথে কোথায় যেন নিজের একটা মিল খুজে পেলাম
ভুলে থাকা সৃতিগুলো হঠাৎ করেই মনে পড়ে গেলো
অনেক সুন্দর কবিতা !!!
১৩ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৪

লেখক বলেছেন: কষ্টের মিলের চাইতে সুখের মিলটুকু যেন বেশী থাকে- শুভেচ্ছা থাকলো।

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৯২৭০