ভালোবাসার স্বপ্ন চাদর.........।
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১২:৩২
চুম দিয়ে তোর ঘুম কেড়ে নেই
চোখের পাতায় পরাই ভালো-বাসার কালো কাজল,
আগলে রাখি বুকের ভেতর
চুপটি করে লুকিয়া থাকিস- মায়ায় ঘিরে আঁচল।
অনেক কাছের আড়াল থেকে
হৃদয় তানের সুর যে শুনি- ঘ্রাণে সুবাস তোর,
উষ্ণ ছোঁয়ার পরশ মাখি
রাত ফুরিয়ে আসুক না হয়- হিম লাগানো ভোর।
থমকে যাওয়া এই প্রহরে
ক্ষণ গুলো কে সাজিয়ে রাখি- অনেক আদর, চাওয়ায়,
এমন সময় আর কি পাবো
আজকে নাহয় আঁধার ঢাকুক- আপন মধুর পাওয়ায়।
কোন নিশাচর ডাক দিয়ে যায়
কোথায় যেন ছন্দ হারায়- ভাঙে স্বপন ডোর,
চমকে দেখি একলা আমি
হারিয়ে গেছে তোর সে ছোঁয়া - বিষন্ন হয় ভোর।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১০ রাত ১:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন:
আসিতেছে। ![]()
নিহন বলেছেন:
চুম দিয়ে তোর ঘুম কেড়ে নেইচোখের পাতায় পরাই ভালো-বাসার কালো কাজল,
আগলে রাখি বুকের ভেতর
চুপটি করে লুকিয়া থাকিস- মায়ায় ঘিরে আঁচল।
+
লেখক বলেছেন: ![]()
নিবিড় বলেছেন:
খুব ভালোইসে
লেখক বলেছেন: থ্যাংকু। ![]()
বরুণা বলেছেন:
আমি লেখা শুরু করে দিয়েছি। প্রলয় ভাইয়া তুমি আমারটা না লেখা হওয়া পর্যন্ত নট নড়ন চড়ন । কোথাও যাবেনা ওকে????????
লেখক বলেছেন: হমম, রাত অনেক হলো। দাও দাও। ![]()
লেখক বলেছেন: হমম, চাঁদকন্যা ভুলার কথা না। ![]()
লেখক বলেছেন: ![]()
বিষাক্ত মানুষ বলেছেন:
হুমম
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: আরে সত্যি কই?
ঘুম ভাঙার পর তো সেই পুরানো সকাল
পুরাটাই তো স্বপ্ন!! ![]()
বরুণা বলেছেন:
প্রলয় হাসান বলেছেন: ভোর হয়ে গেছে। ৫.৪৩ বাজে। তবু তোমার কবিতা না দেখে ঘুমাতে যাবো না। প্রমিজগুড বয়!!!! বেশীখন জ্বালাবোনা। আমি প্রতিফলনের মত এত সময় ভেবে কবিতা লিখিনা যা মনে আসে লিখে দেই বড় জোর ১০/১৫ মিনিটে লিখবো। ১৫মিনিট ওয়েট করো ওকে?
লেখক বলেছেন: ওকে ![]()
প্রলয় হাসান বলেছেন:
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৭ লেখক বলেছেন: হমম, রাত অনেক হলো। দাও দাও।
ইয়া খোদা!!!!
লেখক বলেছেন: ওরে ভাইরে, গুপ্ত কোন সংকেত নাই। কবিতা দিবার কইলাম!! ![]()
প্রলয় হাসান বলেছেন:
এখন আর স্বপ্ন দেখতে ভাল লাগে না ভাইয়া। টায়ার্ড হয়ে গেসি।আরে কি বলো? ১৫ মিনিট অপেক্ষা করতে পারব না?? শোন, কোন তাড়াহুড়ার দরকার নেই। টেইক ইউর টাইম।
লেখক বলেছেন: ![]()
কালপুরুষ বলেছেন:
এমন লিখলে ভালবাসর প্রতিফলনটাও সুন্দর হওয়া স্বাভাবিক। তোমার জবাবে বরুণাও ভাল লিখেছে। এমনটাই চলুক।
লেখক বলেছেন:
ধন্যবাদ
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সওয়াল-জবাব ভালো লাগলো। কিন্তু কে কোন্ জন, আমার মতো বোকা মানুষ (প্রেমে ছ্যাকা খাইলে আইনস্টাইন যেমন হতে পারতও) তা কিভাবে ঠাওরাবে?আর বরুণা : তোমার কথা ঠিক না। তোমার সবগুলো পোস্ট পড়ে গুনে বলবা আমার কয়টা কমেন্ট আছে।
তোমার আজকেরটাও পড়েছি ২ বার। কমেন্ট দিতে বাকি শুধু। কিন্তু দিমু না........তাল ঠিক না রাইখ্যা চার্জ করলা ক্যান? (রিপিটেড ফ্রম মাই থ্রেড)।
লেখক বলেছেন: হমমম
বরুণা বলেছেন:
আজকের টাই কমেন্ট দাওনি কেনো?? তাই আরো বলবো। (ফারিহান মাহমুদকে বলছি)
লেখক বলেছেন: হমম
মিঞা ভাই বলেছেন:
দুঃখিত, আপনার এখানে মন্তব্য করার অনুমতি নেই ।
লেখক বলেছেন: কথাটা মনে হয় বরুণার জন্য!! তাই না মিয়াভাই? ![]()
লেখক বলেছেন: স্বপন সত্য হইলে ঐটা কি আর স্বপন থাকতো? :-
লেখক বলেছেন: স্বপন সত্য হইলে ঐটা কি আর স্বপন থাকতো? ![]()
বরুণা বলেছেন:
লেখক বলেছেন: কথাটা মনে হয় বরুণার জন্য!! তাই না মিয়াভাইআমি মিয়াভাইকে ব্লক করেছি নাকি?????
লেখক বলেছেন: চেক করে দেখো।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
ভালো হইছে।কিন্তু শেষের প্যারাটা দারুণ বিষণ্ণ রকম ভালো।
লেখক বলেছেন: শেষ ভালো যার - সব ভালো তার ![]()
রাস্তার ছেলে বলেছেন:
হা! হা! নজরদারি জারি আছে!
লেখক বলেছেন: ![]()
সুরভিছায়া বলেছেন:
বিষন্ন হয় ভোর ,তার রেশ চলতে থাকে ,দিন ভর । তাই না ?
লেখক বলেছেন: এটাও মন্দ কি? সারাটা দিনের জন্য মনের ভেতর রয়ে গেলো।
![]()
নীল আলো বলেছেন:
... +++ আমি আবার বিষন্ন হয়ে গেলাম!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















দেখি নিশি আপা এইবার কি কাউন্টার পোস্ট দেয়।