নিজেকে হারিয়ে খুঁজি

কষ্ট নিয়ে যাচ্ছি ফিরে ......।

১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৯

শেয়ারঃ
0 0 0

দুঃখ পাবো ভেবেছিলাম
কষ্ট নিয়ে ফিরে এলাম।

ভালবাসার এমন ধরণ - ছোঁয়া মানেই ইচ্ছে মরণ।
বুকের ভেতর আগলে রাখা- সুখ পাখীটার ভাঙা পাখা।
আপন করে নেয় যে টেনে -তাকেই সরাই শত্রু মেনে!
অবহেলার স্বর্ণলতা- আড়াল করে আকুলতা।
অভিমানের ঝাঁপি খুলি, দুঃখ বাঁশীর সুর যে তুলি।
নিজের গড়া ব্যথার সাথে , মরি ঘুরে আপন স্রোতে।

তোরও কি এই -এমনটা হয়?
ভালবাসার কাঁটার ই ভয়?
নাহয় দুরে সরেই থাকি,
দুঃখের আশা নাই বা রাখি।

(যদি)
না পাই ভালোবাসার দেখা
হাটবো নাহয় পথটি একা।।





 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১০ রাত ১:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন: হা হা হা! নাহ, হাক ভাই। কবিতার সময়ের ধারাবাহিকতা ঠিক থাকছে না। আগের ঘটনা পরে, পরের ঘটনা আগে হচ্ছে।
তবে- সমাপ্তিটা এরকমই কিছুর কাছা কাছি।

২. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৪
হিমালয়৭৭৭ বলেছেন: (যদি)
না পাই ভালোবাসার দেখা
হাটবো নাহয় পথটি একা।..................কাকা একা হাটা ভাল না, ছেলেধরা আছে।। আপনাকে সহজ-সরল পেয়ে ধরে নিয়ে যাবে।।।
আর কবিতার "শিরোনাম"গুলির লক্ষণ কিন্তু ভাল মনে হচ্ছেনা।।। কাকা দুদকের কাছে নালিশ করব কিন্তু হৃদয় নিয়ে দুর্নীতির অভিযোগে!!!!
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৭

লেখক বলেছেন: হমমমম। কবিরা কিন্তু খালি নিজেদের কথা বলে তা না ;)
সবার কথাই বলতে চায়! :)

৩. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৬
পলাশমিঞা বলেছেন: কবিতা পড়ে চেত করে উঠেছে এখন ওর কবিতা পড়ি যেয়ে নতুবা আমার সাথে চেতবে।
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৪

লেখক বলেছেন: :)

৪. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৬
রাস্তার ছেলে বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++

এটাও নিলাম!
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০২

লেখক বলেছেন: :) অনেক ধন্যবাদ

৫. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৮
বরুণা বলেছেন: একলা যখন হাটবি পথে
সংগী হব তোরই সাথে
অদৃশ্যে তোর হাতটি ধরে
চলবো সাথে দুঃখরথে!!
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০২

লেখক বলেছেন: আপাততো
আসুক হাওয়ায় পরী ভেসে
ঘুমাতে যাই পরীর সাথে।

৬. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৯
...অসমাপ্ত বলেছেন: "তোরও কি এই -এমনটা হয়?
ভালবাসার কাঁটার ই ভয়?
নাহয় দুরে সরেই থাকি,
দুঃখের আশা নাই বা রাখি।" ....প্রতিফলন ... লেখাটা প্রিয় হয়ে গেল যে। :)
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৪

লেখক বলেছেন: কষ্টের লেখাগুলি পড়তে আমার নিজের কিন্তু ভালো লাগে না :(

৭. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৪
বরুণা বলেছেন: কষ্ট নিয়ে ফিরিস না তুই
(আমার) দুঃখ দিয়ে কষ্টরে ছুঁই!!

গাঁথবো মালা কষ্টফুলে
পরবো গলে দুজন মিলে!!

(আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই
ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ী যাই)

এই ছড়া কবিতার আদলে লিখলাম।হিহি
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৫

লেখক বলেছেন: হা হা হা এবার মামার বাড়ী না, ঘুমের দেশে যাও। টা টা।

৮. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৭
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ভালবাসার এমন ধরণ - ছোঁয়া মানেই ইচ্ছে মরণ।

মরিতে চাহি না আমি সুন্দর এ ভুবনে...ভালুবাসাও চাই না
১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০০

লেখক বলেছেন: অনিচ্ছায় মরার চাইতে ইচ্ছে মরণ ভালো না? ;)

৯. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১৩
বরুণা বলেছেন: প্রতিফলনের খুব মরার ইচ্ছা জানো?রোজ সকালে একবার করে মরতে চায়।
১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০১

লেখক বলেছেন: হ, তোমারে কইছে? :P খালি পন্ডিতি!!

১০. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২২
ভাঙ্গা পেন্সিল বলেছেন: রোজ রোজ তোমার জন্যে মরতে চায়...তাও তুমি ঝগড়া করো?:(
১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০২

লেখক বলেছেন: অম্ল মধুর না কি জানি বলে? ;)

১১. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ২:১৮
দুয়ার বলেছেন: ভালোবাসা না পেলে একা একা পথে হাঁটা ধরবে এই রকম মানুষ কমই আছে। বেশিরভাগ মানুষ লিফটের জন্যই অপেক্ষা করে। :(
১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০২

লেখক বলেছেন: হমমম, ভাবনার কথা! :)

১২. ১৩ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৪৬
কঁাকন বলেছেন: হুমম
বরুনা কি ,মন্তব্য করেই পার পেয়ে যেতে চায়
জবাব কবিতা কই
১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: আসিতেছে!! ;) রূপালী পর্দায় চোখ রাখুন।

১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৪

লেখক বলেছেন: :)

১৪. ১৩ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:৫৬
মুকুট বলেছেন: এত্তো হতাশা কেন ভাই>???
১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৪

লেখক বলেছেন: ঠিক হতাশা না! আশা নিরাশার দোলাচলের বাস্তবতা। :)

১৫. ১৩ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:৫৬
আশরাফ মাহমুদ বলেছেন: তোমাদের এই কবিতা-প্রতিউত্তর কবিতা আমার কিন্তু বেশ লাগে।
১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আশরাফ ভাই। :)

১৬. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৮
রূপক  বলেছেন: দারুন লিখেছেন :)
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২০

লেখক বলেছেন: ধন্যবাদ রূপক। :)

১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২১

লেখক বলেছেন: :)

১৮. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৯
অদৃশ্য বলেছেন: ভাই সাবধান, আপনি মরেও শান্তিতে থাকতে পারবেননা।

ভালো লাগলো।
১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৫

লেখক বলেছেন: :) সাবধান বাণীর জন্য ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ১.০৭৬৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই