এক সানকির ইয়ার

০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:০১

শেয়ারঃ
0 0 0

এলতলা দিয়ে বেলতলা দিয়ে ঘুরে এসেও তারা এক সানকির ইয়ার! একই দলের লোক। মানসিকতায়, মেধা-মননে। এক কথায়, তারা ওপেন করে বসে আছে ডবলিউডবলিউডবলিউ.গ্যাঞ্জাম.কম।

এখন এক গলা গঙ্গাজলে দাঁড়িয়েও যদি বলি আমি শিলা, তারপরও আমার মাঝে কিছু সোকল্ড মাথামোটা সাইমুমের ভুত দেখবেন। এ ভুল ভাঙানোর চেষ্টাও হাস্যকর। হয়তো তারা কাকতালীয় এমন কিছু মিল খুঁজে পেয়েছেন। সন্দেহের দৃষ্টিতে তাকালে কিছু মিল সবকিছুতে এমনিতেই মিলে। ওটার জন্য যুক্তিও দরকার নেই। প্রমাণ তো লাগেই না! বিষয়টা আমার কাছে 'আচাভুয়ার বোম্বাচাক' মানে সোনার পাথরবাটির মতোই অদ্ভুত। তবে কিছু ভুল যে ভাঙাতে নেই, তা বুঝতে পারছি।

হ্যাপি ব্লগিংয়ের ব্যানারে সামহয়্যারইন মূলত ঠেস বুনানো নানা গ্রপিংয়ের সমন্বয়। কিছু লোকের উপর মডারেটরদের আলুনি আদরে চলছে সামহয়্যার সংসারের রথ।
এক নিঃশ্বাসে সাতকান্ড রামায়ণ বলতে গেলে এটাই বলতে হবে মুহূর্তের অসাবধানতায় সামহয়্যারে ইন্দ্রপতন ঘটেছে, কিন্তু তার রেশ এখনো কাটেনি। কায়েতের ঘরের ঢেঁকির মতো বিষয়টা ঠারেঠুরে ইঙ্গিতও দিচ্ছেন কেউ কেউ। কিন্তু তাতে কাষ্ঠ লৌকিকতার আবহ সুস্পষ্ট। গইকি চালও চোখে পড়ছে। কিন্তু ঘটিরামদের (মডারেটর) হাতে যে এ প্যারাডক্সের সমাধান নেই তাও বুঝি। তাই দুনিয়া কাঁপানো আবিষ্কারের ভান ধরে চতুর্ভুজ হওয়ার মাজেজা কোথায়, তা বুঝতে পারছি না। (চুপে চুপে বলছি, অভিধানে চতুর্ভুজ হওয়ার ব্যাখ্যায় বলা হয়েছে স্বর্গসুখ পাওয়া। এখানে চতুর্ভুজ আর চতুরভূজকে এক বানিয়ে আমাকে ভুল বুঝবেন না দয়া করে)।

কিন্তু আমাকেই এখন চৌদ্দ চাকার রথ দেখানো হচ্ছে। অথচ বিষয়টা নেহায়েত জলভসকা, অন্তসারশূন্য। শত চেষ্টা করেও যে আমি এখন একটি বিশেষ দলের ঝোলের লাউ হতে পারবো না!
এ দুই দিনে মনের মাঝে একটাই প্রশ্ন জাগছে, এ তুলারাম খেলারামের মানে কি? বিতৃষ্ণার হাত ধরে আমারও কি খোলা উচিত পরাজয়ের ই-মেইল এড্রেস: 'গুডবাইডটকম'?

এতটুকু বুঝে গেছি এখানে নীলবর্ণ শেয়ালের সংখ্যা নেহায়েত কম নয়। আমি কারো পোস্টকে 'পড়ে পাওয়া চৌদ্দ আনা' ভাবি না। ভাবতে পারি না। আবার পুকুরকাত খোশামুদেও আমাকে দিয়ে হবে না। কোনো প্রকার ঘোড়ারোগ বা বকান্ড প্রত্যাশাও আমার নেই। অথচ আমাকে যেভাবে আক্রমণ করা হলো- তা বাপের বিয়ে দেখানোর (মানে মায়ের মৃত্যু কামনা করা) মতোই মর্মান্তিক। ইটস ভেরি সিলি‍!

এ কদিনেই আমি বুঝে গেছি ভেকধারী বৈষ্ণবরাই এখানে ভেড়াকান্ড সেজে মটকা মেরে পড়ে হট্টমন্দিরে (সামহয়্যার) শুয়ে আছেন।
আচ্ছা ব্লগটি কি মেছোহাঁটা? ক্ষণে ক্ষণে শম্ভু-নিশুম্ভের যুদ্ধ কেন? 'শিবরাত্রির সলতে' চতুরভূজের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে, তাতো ধর্ষণের পর্যায়েই পড়ে! নাকি পড়ে না? অষ্টম খষ্টম মিটিয়ে নষ্ট কোষ্ঠী উদ্ধারের জন্য এ সাজ সাজ রব কেন? আমাদের এক মন হলে তো সমুদ্রও শুকাতো। একদল বলছে, আরে এতো দেখছি, এঁড়ে গরু। আরেক দল বলছে, তাতে কি? টেনে দুইয়ে দে। নইলে চৌদ্দ গোষ্ঠী উদ্ধার!!

কথা আর পাল্টা কথার চোটে খালের কেঁচো পর্যন্ত বাপ বাপ বলছে। এতে সৃষ্টিশীলতা কই? কাঠের ঘোড়াকে জল খাওয়ানোর চেষ্টা কেন? শনির দৃষ্টি পড়লে যে আমাদের পোড়া শোল মাছটাও পালাবে।

আমার বিশ্বাস, শূয়োর বড় হলেও হাতি হয় না। কোনো দিন হবেও না। সব নুড়িই যে শালগ্রাম নয়! হলুদ খেলেই কি রাঙা ছেলে হবে?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শিলা ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:০৬
ডক্টর মানসিক বলেছেন: লোক না পোক ? আর আগে নিজেরে ঠিক করেন। আপ ভালা তো জগত ভালা
২. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:০৭
নাজিম উদদীন বলেছেন: ভাল লিখেছেন।
অনেক উপমা, আচাভুয়ার বোম্বাচাক মানে কি?

আপনার বান্ধবী লিপি কি ফিজিক্সের ছাত্রী?
৪. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:১১
শিলা বলেছেন: নাজিম উদদীন @ মানেটা ওখানেই বলা আছে।
৫. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:১৩
.গন্ডার. বলেছেন: চাইমুম কিমুন আচ
৬. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:১৩
যাযাবর পংক্তিমালা বলেছেন: একমত নাজিম। উপমার সাগরে সাঁতার কাটলাম কিছুক্ষন। আর যা গরম পড়েছে? আগেরটার মতোই ভাল লাগলো....keep it up....৫
৭. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:১৪
নাজিম উদদীন বলেছেন: সেটা বুঝলাম
আমি আসলে জানতে চাইছি, আচাভূয়া টা কি? আর বোম্বাচাকটাই বা কি এটা আপনার জানা আছে কি না?
৮. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:১৭
শিলা বলেছেন: অমি রহমান পিয়াল @ সো হোয়াট? এটা সাহিত্য নয়, ব্লগ। আমি খুবই কম জানি। আপনার মতো জানার ভান করে মাথা নিচু করে বসে নেই। ভুলগুলো দেখিয়ে দেবেন। নয়তো আলাদা একটা পোস্টে আমার অপদার্থতার কথা লিখে দুর্দান্ত লেখক সাজবেন। আমি মনে মনে কষ্ট পাবো। অথচ পাবলিক ভাববে , 'অমিতো তো গ্রেট। আগামী বছর নোবেল মিস হবেই না!
তারপরও ভাইয়া শুকরিয়া।
৯. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:২২
যীশূ বলেছেন: খানিকটা বুঝে, খানিকটা নিশ্চয়ই নাবুঝে। তবু বলি, উপস্থাপনটা ভালো লেগেছে।
১০. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৩
মুজিব মেহদী বলেছেন: চমৎকার। শিলার পরিস্থিতি বর্ণন ও বিশ্লেষণের সাথে সহমত পোষণ করছি। ৫।
১১. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৩
শিলা বলেছেন: নাজিম উদদীন @ সরি ভাইয়া, শব্দটির ব্যাখ্যা আমার কাছে নেই। ড. আহমদ জামানের 'বাংলা বিবিধার্থ অভিধানে' শব্দটি আছে। ওটা সংগ্রহ করে দেখতে পারেন।
আমি দেখে দেখে ঠিকানা লিখে দিচ্ছি : সূচিপত্র প্রকাশনা, ৩৮/২/ক বাংলা বাজার তৃতীয় তলা, ঢাকা ১১০০, ফোন ৮১১০৬৮০।
১২. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৬
শিলা বলেছেন: ডক্টর মানসিক@ মাফ করবেন, আপনাকে নেহায়েত আবর্জনা মনে হয়। আমার পোস্টে কমেন্ট না করলেই খুশি হবো। বেহায়ার মতো করে ফেললেও ব্লক করবো না, যদি না তা ভদ্রতার সীমা ছাড়ায়।
১৩. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৮
শিলা বলেছেন: যাযাবর পংক্তিমালা @ এ জাতীয় পোস্টে উপমার বাহুল্য আমি প্রাসঙ্গিক মনে করেছি বলে মসল্লাটি একটু বেশি দিলাম!!!
১৪. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৮
নাজিম উদদীন বলেছেন: থ্যান্কস্‌ শিলা,
দেখি কাউকে বলে সংগ্রহ করা যায় কিনা?
অনেক বাগধারা, উপমা, উত্প্রেক্ষা আমরা জানি, ঠিকমত প্রয়োগও করি কিন্তু সঠিক উত্পত্তি জানা না থাকলে মনটা খুঁতখুঁত করে।
১৫. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৩০
শিলা বলেছেন: যীশূ @ অপজিট সেক্সের হলে দুদিনেই বুঝে যেতেন, ব্লগটা কি চিজ!!!
১৬. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৩১
শিলা বলেছেন: মুজিব মেহদী ভাইয়া, ইউ আর গ্রেট!
১৭. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৩১
অন্যরকম বলেছেন: জটিলসসসসসসসসসসসসসসসস। সহমত @ শিলা। ৫চাইলাম
১৮. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৩৬
শিলা বলেছেন: নাজিম উদদীন @ আমি পুরোপুরি একমত। জানুয়ারিতে কলকাতা গেলে অভিধান নিয়ে যতোটা পারি, সংগ্রহ করবো। প্যাচ ধরার জন্য নাজিম ভাইয়ারা থাকবেন, অথচ আমি বই কিনবো না, পড়বো না, তাকি হয়? কি বলেন ভাইয়া?
১৯. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৩৭
শিলা বলেছেন: অন্যরকম @ থ্যাংকু ভাইয়া
২০. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪২
যীশূ বলেছেন: শিলা, আমি কখনোই আপনার অনুভুতি পাব না। শুধু অপজিট সেক্ষের কারনে না, একজনের অনুভুতি কখোনোই আরেকজন পুরাপুরি ধারণ করতে পারে না। সুতরাং হঠাৎ করে আপনার কি উপলব্ধি হলো আমি জানি না। তবে ব্লগ সমাজের বাইরের কিছু না, এবং এখানের ভার্চুয়াল আড়াল মানুষের নোংরামি কে অনেক বেশু প্রশ্রয় দেয়, আমি জানি। আমি একসময় এর একটা সমাধান করার চেষ্টা করেছিলাম। কিন্তু বোধ তৈরী হওয়া ছাড়া এর কোন সমাধান নেই।
২১. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪৩
নাজিম উদদীন বলেছেন: ভূল বুঝলেন
আমি মোটেও প্যাঁচ ধরতে চাইনি।
কায়েতের ঘরের ঢেঁকি, চৌদ্দ চাকার রথ, গৈকি চাল,বকান্ড, শম্ভূ-নিশম্ভুর যুদ্ধ এসব উপমার মানে জানতে আমারও ইচ্ছে হয় যাতে ভবিষ্যতে প্রয়োগ করতে পারি।
২২. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪৯
যাযাবর পংক্তিমালা বলেছেন: মসল্লগুলো ভাল লেগেছে.....যদিও পরিমানে বেশী থাকায় হজম করতে কিছুটা সময় লাগলো...প্রিয় পোষ্ট করে রাখলাম.....
২৩. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫১
শিলা বলেছেন: যীশূ ভাইয়া সরি। মাফ করেছেন তো?
২৪. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৩
যাযাবর পংক্তিমালা বলেছেন: মসল্লাগুলো ভাল লেগেছে.....যদিও পরিমানে বেশী থাকায় হজম করতে কিছুটা সময় লাগলো...প্রিয় পোষ্ট করে রাখলাম.....পড়াশুনার ক্ষতি না করে যতদূর পারেন ব্লগান.....
২৫. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৬
শিলা বলেছেন: নাজিম ভাইয়া @
কায়েতের ঘরের ঢেঁকি=মূর্খ
চোদ্দ চাকার রথ দেখানো= মুশকিলে ফেলা
গইকি চাল= পিছন থেকে চাল চালা মানে ষড়যন্ত্র করা
বকান্ড প্রত্যাশা= দুরাশা
শম্ভু-নিশুম্ভের যুদ্ধ = ভীষণ হাঙ্গামা

২৬. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:০৫
বসুরহাট বলেছেন: এলতলা দিয়ে বেলতলা দিয়ে ঘুরে এসেও তারা এক সানকির ইয়ার! একই দলের লোক। মানসিকতায়, মেধা-মননে। এক কথায়, তারা ওপেন করে বসে আছে ডবলিউডবলিউডবলিউ.গ্যাঞ্জাম.কম।>>>>
ধন্যবাদ শিলা।
৫ দিলাম।
২৭. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:০৭
শিলা বলেছেন: অজানা অচেনা @ সময় না হলে গাছের ফলও যে পাকে না ভাইয়া!!! অতএব ওয়েটিং ফর গডো!!!
২৮. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:১০
শিলা বলেছেন: বসুরহাট @ এরিও আন্নের বাই নোয়া খালী নে!!! ভালো আছেন নি ভাইছা? আপনাকেও ধন্যবাদ।
২৯. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৩
অন্যরকম বলেছেন: @শিলা... ব্লগিং চালাইয়া যান। ভাল খারাপ সব জায়গায়ই আছে। জিনিসটা বেশ আপেক্ষিক। আজ যে আপনারে ভালা কইছে সে কাইলকা আবার কারাপ কইব। আবার যে খারাপ কইছে.. হে ভালা কইব। এটা লইয়া চিন্তা না কইরা ব্লগান। আর আমরা ত আছিইইই... (বান্দর গ্রুপ)!
৩০. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৯
মানুষ বলেছেন: হা হা হা মজা পেলাম।

তবে লেখাটি উলুবনে মুক্তা ছড়ানো ছাড়া আর কিছু নয়।

চতুরভূজের ব্যাপারে বলব, এক হাতে কখনো তালি বাজে না।

পঞ্চপান্ডব
৩১. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৯
এখনও গল্প লিখি বলেছেন: আপনি খতে থাকুন । আপনাকে দিয়েই হবে...
৩২. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪১
শিলা বলেছেন: এখনও গল্প লিখি @ তাই নাকি? আমারে দিয়ে ঘোড়ার ডিম হবে!
৩৩. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪১
সন্ধ্যাবাতি বলেছেন: বেশি বুঝি না... খালি প্রথমে পড়তে গিয়ে ভাবলাম 'বলিউড' নিয়ে কিছু বলছে... তারপরে ভালো করে আবার দেখলাম... ড বলিউ ড বলিউ ড বলিউ . কম :))।
৩৪. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৮
শিলা বলেছেন: সন্ধ্যাবাতি @ ধন্যবাদ।
৩৫. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৭
সূর্য বলেছেন: বাপরে! এতদিন ভাবতাম কিছু বাংলা জানি। আজকে মাফ চাইলাম। ডঃ শহীদুল্লাহ্ও হয়তো পালাতেন।
৩৬. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৭
শিলা বলেছেন: সূর্য@ মানুষ আর ব্লগকে এভাবে লজ্জা দিতে নেই!
৩৭. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪৩
জুয়েল বিন জহির বলেছেন: আসলে অবস্থা দাঁড়িয়েছে এখন নতুন কোন ব্লগার যুক্তি দিয়ে, তার সুন্দর উপস্থাপন ঢং দিয়ে হাজির হলেই যেন উনি সাইমুমের ভূত। ব্যাপারটা খুব হাস্যকর এবং জানি না আর কতজনকে এই অভীধার ভাগীদার হতে হবে।
শিলা যে যাই বলুক, আপনি আপনার মত চালিয়ে যাবেন এমনটাই আশা করছি।
৩৮. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৫০
শিলা বলেছেন: জহির ভাইয়া অফকোর্স! সাহস পেলুম বলে এতোটা জোর দিয়ে বললাম।
৪০. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:০১
শিলা বলেছেন: থ্যাংক ইউ জহির ভাই।
৪১. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:১১
সূফি বলেছেন: ড. আহমদ জামানের 'বাংলা বিবিধার্থ অভিধানে' শব্দটি আছে। ওটা সংগ্রহ করে দেখতে পারেন।
আমি দেখে দেখে ঠিকানা লিখে দিচ্ছি : সূচিপত্র প্রকাশনা, ৩৮/২/ক বাংলা বাজার তৃতীয় তলা, ঢাকা ১১০০, ফোন ৮১১০৬৮০।

*************
সেন্টু খাইয়েন না ।হইছে কি,আপনি যে বইটার নাম কইলেন সেই বইটা থেকেই সাইমুম ভাই কাটপেস্ট কইরা একটা একশ পর্বের সিরিজ করছিলো,তারপর চ্যালেঞ্জ খাইয়া গুপনে আইসা মুইছা দিয়া গেছে।

তাই অনেকেই আপনার লেখা দেইখা সাইমুমের প্রেতাত্মা মনে করছিল। বিভ্রান্তি কাটবে শিগগীরই ।যদি না হালুমের পাশে ম্যৎকার না শোনা যায় শিগগীর।

সমস্যা হইলে ঠোটকাটা ব্লগার আর আরিলরে কইয়েন,উনারা সাইজ কইরা দিব।নারী ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উনারা জানকোরবান করছেন বইলাই এখন অনেক নারী ব্লগার বাড়ছে গতো কয়েকদিনে।
৪২. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:১১
উদাসী স্বপ্ন বলেছেন: আপনি কম্পু গেম খেলেন বইলা আপনে সাইমুম না এইটা আমার মাথায় কেবল আসলো। আসলে সময় খান ভালা না, তাই মাথাটাও ভালা না। ইদানিং পেটও ভালা না। একজন কইলো মেট্রোনিডাজল খাইতে। একটা খাইলামও। খাইয়া দিলাম তারে ফুন। সে আবার দিলো ঝাড়ি। কইলো এন্টিবায়োটিক টানা ৫ দিন খাইতে হইবো। আমি কইলাম ৫ দিনের খেতা পুড়ি। আর খাই নাই। সেহরিও খাই নাই। আইজ রাইতে আবার পার্টি তাও রোজার মধ্যেও। ফুন দিলাম ঝাড়ি মাইরা কয় পার্টিতে গেলে ঠ্যাং ভাইঙ্গা দিবো। আরে হালা খাইতেও সুখ নাই। তাও যামু!

যাই হোক ভালো লেখছেন, যা লেখছেন সাহিত্য। অবশ্য শিল্প সাহিত্য বরাবর মাথার উপর দিয়া যায়। তাও যা বুঝ আছে তাদিয়া মনে হইলো খারাপ হয়নাই, তয় একটু তেজপাতা কম হইছে, লগে ঝালটাও। লেখলাই যখন ঝাল না হইলে জমে না। ফরিদপুরীরা আবার ঝাল ভালো খায়!
৪৩. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:১৪
মানুষ বলেছেন: উদু, খালেসু কেমন আছে?
৪৪. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:১৫
কালপুরুষ বলেছেন: শিলা,
আপনার মতো অমন সুন্দর করে লিখতে পারবো না। তবে আপনার প্রতিটি কথায় ও বাক্যে আমার পূর্ণ সমর্থন রইলো। আর একটা কথা স্বীকার করতেই হচ্ছে আপনি লেখায় ও বলায় অত্যন্ত নিঁখুত পেশাদারিত্বের ছাপ রয়েছে। হয়তো আপনার নিকের আড়ালে সামহোয়্যার একজন উঁচুমার্গের সাহিত্যক বা লেখক পেল। আপনার সরব উপস্থিতি যে কোন মূল্যে কাম্য। দলাদলিকে পাশ কাটিয়ে খোলা মনে লিখে যান। আপনার দলে নয়, পাশে আমার মতো অনেককেই পাবেন।
৪৫. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:১৬
উদাসী স্বপ্ন বলেছেন: কি শুরু করলা, আমি তো পাগল হইয়া কৈলাসে চড়ুম!(আম্মাআআ)
৪৬. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:১৯
মানুষ বলেছেন: কেন কৈলাসে কি খালেসুর সাথে ডেটিং আছে নাকি?
৪৭. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২২
উদাসী স্বপ্ন বলেছেন: ঐখানেও সুখ নাই, এক খালেসু আমারে কলন্কিত কইরা ছাড়লো, কি করি?

খালেসু তুমি আমার গায়ে এই কলন্কের দাগ ফেভিকল গ্লু দিয়া লাগাইলা কেন, এখনতো এরিয়েল টুনিট্যাক দিয়াও কাম হয় না!
৪৮. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৮
জেন সাধু বলেছেন: শিলা ভালো আর তাঁর লেখা উত্তম।
৪৯. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৬
শিলা বলেছেন: সূফি @ ১৮৪ পৃষ্ঠার বইটা আমার কাছে আছে। অর্ধেক প্রবাদ বাক্য। অর্ধেক বিশিষ্টার্থক বা ইডিয়ম।
আপনি লিখেছেন : সেন্টু খাইয়েন না । হইছে কি,আপনি যে বইটার নাম কইলেন সেই বইটা থেকেই সাইমুম ভাই কাটপেস্ট কইরা একটা একশ পর্বের সিরিজ করছিলো,তারপর চ্যালেঞ্জ খাইয়া গুপনে আইসা মুইছা দিয়া গেছে'।
সত্যি কথা কি সুফী সাহেব, আপনাকেই আমার কাছে এখন সত্যিকারের ভন্ড মনে হচ্ছে। কারণ এই বই থেকে ১০০টি কাটপেস্ট করার উপাদান মোটেও নেই। সাইমুম সাহেব যখন পোস্ট দিচ্ছিলেন তখন আমি সামহয়্যারে ঢুকি। প্রথমবার রেজিস্টেশন করার পরও আমার ব্লগে আমি ঢুকতে পারিনি। সম্ভবত রেজিস্ট্রেশনে কোনো সমস্যা করেছিলাম। উনার শেষ দিকের ২০/২২টি পোস্ট দেখার সুযোগ হয়েছিল। উনি যা লিখেছেন, তার সাথে আমার বইটির বিষয় বা উপাদানের কোনোই মিল নেই। সত্য একদিন হয়তো জানা যাবে। তবে সুফী ভাইয়া, আপনি আমার কাছে আজীবন ভন্ড হিসেবেই চিহ্নিত হয়ে থাকবেন।
৫০. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২২
সূফি বলেছেন: শিলা,নতুন আইছেন কইরা জানতে দেরী হইছে। ভন্ড হিসেবে সূফীর আগমন, ভন্ড হিসাবে তার বহুত সুনাম আছে।পাগলা হিসাবেও মাইনষে গাইল পাড়ে।

যাউক,আগের কমেন্টটা ছিল একটা কেপি টেস্ট।
কেপি টেস্ট কী,সেইটা বুঝতে আপনার আরো দেরী হইবো।
তয় সেই টেস্টের রেজাল্ট আমি পাইয়া গেছি।

আপনে আপনার মতো লেখতে থাকুন।
ভালো লাগলে পইড়া যামু।

আমারে আজীবন মনে রাখবেন কইছেন দেইখা একটা লজ্জা মিশ্রিত হাসি দিলাম।শুকরিয়া।
৫১. ০৭ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৩
সারওয়ারচৌধুরী বলেছেন: ভাই ঔর বেহিনো
ইস মুল্লুকমে লাড়কা কো লাড়কী ইয়া লাড়কী কো লাড়কা বানানা আওয়ামকা আদাত বনগায়া।
আয়েন্দা এ্যায়সা হো না নেহি চাইয়ে।

ব্লগার মাইয়াফোয়া কিংবা মরদফোয়া দিয়া কিছুই হইবো না। কেউ কাউরে কাছে ফাইবেন না। শুধু ভার্চুয়াল ফাইটিং কিংবা ভালোবাসাবাসি!
সুতরাং-সো ডোন্ট ক্রস দি লিমিট অব ভদ্রতা।

শিলাপুকে ব্লগ-দুনিয়ার উন্নতিতে ভূমিকা রাখতে সহযোগিতা করুন।
হ্যাপি ব্লগিং
৫২. ০৭ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:১২
আনীলা বলেছেন: শিলা,আপনি লেখা চালিয়ে যান।
৫৩. ০৭ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:২৫
চতুরভূজ বলেছেন: ৫
আমি কি বলব? ধন্যবাদ দিলাম শিলা। আপনাকে ব্লগে দেখছি খুব অল্প সময় ধরে! কিন্তু আসলেই আপনার লিখুনি দেখে মনে হয়না নতুন কেউ। আসলেই ভিষন ভালো লিখেন। আর চতুরভূজের কথা উল্লেখ করেযে কি বিড়াট বোকামী করে ফেলেছেন তা কি আর বলতে! এখনতো নতুন তাই বুঝতে পারছেননা, কিছুদিন যাক তারপর দেখবেন বিড়াল তপস্বীরা আপনার পেছনে কেমন করে লাগে। তবে কিছুটা নমুনা হয়ত এ কয়দিনেই পেয়েছেন!
আবারো ধন্যবাদ।
৫৪. ০৭ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:২৬
চতুরভূজ বলেছেন: ওহ আরেকটা কথা, আপনার বাংলা আসলেই কঠিন! আমিও অনেক কিছু বুঝিনা।
৫৫. ০৭ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৬
বিহংগ বলেছেন: রাজপথে , রাজ নৃপতিরা যে ভাবে নাংগা তরবািরর সন্চালন করছিলেন,রাস্তার পাশে এ অধমরা কিভাবে যে এতদিন গর্দান দেহযুক্ত রেখেছিলাম,তা কল্পনারও বেশী।তা আপনি এখন আমাদের ঢাল হিসাবে ময়দানে আসলেন।ধন্যবাদ ৫
৫৬. ০৭ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫০
চতুরভূজ বলেছেন: ছবিটার কথা বলছি, Every cloud has a silver line . তাই আমি কখনও ঘাবড়ে যাইনা কিছুতেই।
৫৭. ০৭ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৮
শিলা বলেছেন: ' তোমার কথার পাখি
খুশিতে বিহবল হয়ে
ডানা ঝাপ্টে চলে আসে আমার আকাশে'
---------রফিক আজাদ।
৫৮. ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:০৭
চতুরভূজ বলেছেন: শিলা, এত কবিতা কেমন করে ধরে রেখেছেন? আমার সকল কবিতারাযে জীবনের খরতাপে পুড়ে গিয়ে ছাই হয়ে আছে!
৫৯. ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:০৯
রৌদ্র বলেছেন: ভালো লিখেছেন।
তবে বিরক্ত হবার কিছু নেই মনে হয়, সব কাছের পিছনেই একটা কারন আছে।
ভালো থাকবেন।,
৬০. ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:১৪
শিলা বলেছেন: আমার দৃষ্টিতে সংসারে আবর্জনাও সার হয়। ছাইও কাজে লাগে। আর কবিতা কেমন করে ধরে রেখেছি? ওটা বলা যাবে না। হি: হি:
'পান সুপারি! পান সুপারি!
এই খানেতে শঙ্কা ভারি'।
-------সত্যেন্দ্রনাথ দত্ত
৬১. ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:১৩
বিহংগ বলেছেন: বৃষ্টিতে ধুয়না সখী কষ্টের দাগ,
ভারী ভারী নিঃশ্বাস ফেলিতেছে বিষদর নাগ।
৬৩. ০৮ ই অক্টোবর, ২০০৭ রাত ২:১৫
অমি রহমান পিয়াল বলেছেন: আপনি দেখি ভাই মাইন্ড খাইছেন আমি গুরুচন্ডালী ডট কমের রেফারেন্স দিছি। সেখানে এই ভাষার ল্যাখা ব্যাপক দেখা যায়। ব্যস্ত তাই লিংক দিতে পারছি না। তবে আপনার পোস্টের অনেক উপমাই ব্যবহৃত হয়েছে সেখানে
৬৪. ০৮ ই অক্টোবর, ২০০৭ রাত ২:১৬
অমি রহমান পিয়াল বলেছেন: আমি এটা মিন করি নাই যে আপনে গুরুচন্ডালীর লেখা চুরি করছেন। লেখা ভাল হইছে, ৫ দিছি
৬৫. ০৮ ই অক্টোবর, ২০০৭ রাত ৩:১৯
সংস্থাপক বলেছেন: মিথিলা চতুরভূজ শিলা রাগ ইমন হেব্বি জুশ লিখে। ৫
৬৬. ০৮ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:১৪
অমিত বলেছেন: কেপি টেস্টের ফলাফল সুবিধার না।
জন্মানোর সংগে সংগেই সহস্র বছরের ইতিহাস জানা নিকের সংখ্যা দিন দিন আশংকা জনক ভাবে বাড়ছে।
৬৭. ০৮ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:০৮
নীল জোছোনা বলেছেন: খুব সুন্দর করে বাক্যগুলো গেঁথেছেন।
৬৮. ০৮ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:১৪
ধ্রূপদী বলেছেন: বাক্যগুলো মনে হয় গাঁথাই ছিলো।
৬৯. ০৮ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:০৪
হাসিব বলেছেন: কপি টেস্টের ফলাফল সুবিধার না।
জন্মানোর সংগে সংগেই সহস্র বছরের ইতিহাস জানা নিকের সংখ্যা দিন দিন আশংকা জনক ভাবে বাড়ছে।
৭০. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৪
বকলম বলেছেন: আমি বকলম মানুষ, বিজ্ঞ, প্রাজ্ঞ বা অভিজ্ঞ কেউ নই। পোষ্ট পইড়া হাসি আসলে হাসি, কাঁশি আসলেও কাঁশি।
তয়, আপনার লেখা মন পছন্দ।
৭১. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৩৪
শিলা বলেছেন: জেন সাধু সনদ পেলাম। নাচতে ইচ্ছে করছে!!
৭২. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৩৭
শিলা বলেছেন: অমি রহমান পিয়াল@গুরুচন্ডালীডটকম? জানতাম না। ঠিক আছে চেক করে দেখবো।
৭৩. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪১
ঝড়ো হাওয়া বলেছেন: এতে দেখি - এক বিরাট হিস্টি !
ভাইজান, আমি এতো বড় আর শক্ত লেখা পড়তে পারমু না। কোন ছোট আর ইজি ভারর্সন নাই আপনার কাছে ? তইলে অধমে সুবিধা হইত।
৭৪. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৯
শিলা বলেছেন: ভাইজান !! তাই নাকি? শর্ট অ্যান্ড ইজি ভার্সন? তাও দেবোনে। অপেক্ষায় থাকুন।
৭৫. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৮
ঝড়ো হাওয়া বলেছেন: ওকে ! তয় বেশী অপেক্ষা করতে পারুম না।
ভাইজান কইতে বহুত মজা
৭৬. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০২
শিলা বলেছেন: ঝড়ো হাওয়া @ ভার্চুয়াল জগতে অনেক কিছুই তো একাকার!!!
৭৭. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৫
ঝড়ো হাওয়া বলেছেন: হায়রে আবার কঠিন কথা !
আমি পোলাপান মানুষ এতো কঠিন বুঝি না।
৭৮. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৯
দেবদারু বলেছেন: @শিলা ৩টি কথা বলবো.........
১.অন্যরকম প্রকাশভঙ্গি....... সেজন্য ৫
২.অসাধারণ ছবি.... সেজন্যও ৫
৩.আপনার প্রোফাইলের কথাটুকু আমার খুব পছন্দ হয়েছে.... সেজন্য আলাদা করে ৫!
৭৯. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৪
শিলা বলেছেন: দেবদারু ভাই, সবই বুঝলাম। কিন্তু আমার এক পোস্টে তিনটি ৫ ক্যামনে দিলেন, সেটা বলুন না ভাইয়া!!! থ্যাংকু।
৮০. ০৮ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৮
সারওয়ারচৌধুরী বলেছেন: বাজার তো জমাইসেন শিলাপু। একেবারে ভিনি ভিডি ভিসি!!!
৮১. ০৮ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:০৩
হাতুড়ে ডাক্তার বলেছেন: কপি টেস্টের ফলাফল সুবিধার না।
জন্মানোর সংগে সংগেই সহস্র বছরের ইতিহাস জানা নিকের সংখ্যা দিন দিন আশংকা জনক ভাবে বাড়ছে।

৮২. ০৯ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:১১
মোসতফা মনির সৌরভ বলেছেন: প্প্বগ্গপ্প্ম প্প্বষ...........
৮৩. ০৯ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩৭
কালপুরুষ বলেছেন: মৌন বিপ্লব ক্ষান্ত হোক। নতুন নতুন লেখা চাই। লিখতে জানে যারা তাদের কোন ছাড় নেই। ব্লগের পাতায় চোখ রইলো।
৮৪. ০৯ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫০
আমার আমি বলেছেন: আপনার উপস্থাপনটা বড্ড ভালো লেগেছে।
৮৫. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৫৪
শিলা বলেছেন: আমার আমি ভাইয়া, প্রীত হলাম।
৮৬. ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ২:২৯
মানবী বলেছেন: ব্লগে স্বাগতম শিলা। আপনার লেখার হাত চমৎকার! ভাষার গাঁথুনি প্রশংসনীয়। অনেক অনেক পোস্ট আশা করছি আপনার কাছ থেকে, ধন্যবাদ।
৮৮. ১০ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৮
শিলা বলেছেন: মানবী আপু আমার হাত ভালো? নারে আপু একেবারে কালো!!!!!
৮৯. ১০ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৯
কালপুরুষ বলেছেন: কালো হাতের ভালো লেখা পড়তে মন চায়,
অভিমানে সে যেন কভু আমাদের না ঠকায়।
৯০. ১০ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৫
শিলা বলেছেন: কালপুরুষদা @ আপনার চোখের দৃষ্টির প্রশংসা না করে পারছি না। অবশ্য স্বভাব কবিরা অনেক কিছুই পারেন।
৯১. ১০ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৯
কালপুরুষ বলেছেন: দৃষ্টির প্রশংসা শুনতে চাইনা, লেখার প্রশংসা করতে চাই। তাড়াতাড়ি লিখে ফেলো দেখি কিছু একটা। তুমি হাত লাগালেই তা সোনা হয়ে যাবে। এমনটাই বিশ্বাস।
৯২. ১০ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৮
শিলা বলেছেন: কালপুরুষ @ আফটার ঈদ। ওকে? ঈদ মুবারক ইউ টু ভাবী!
৯৩. ১০ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৯
কালপুরুষ বলেছেন: @শিলা, ঈদ মুবারক। হাজার খুশীতে ভরে উঠুক মনটা। ভাল থেকো।
৯৪. ১০ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২২
শিলা বলেছেন: কালপুরুষদা @ জীবনটা গল্প নয়, গল্পের চেয়েও অদ্ভুত, তাই না?
৯৫. ১০ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০১
চতুরভূজ বলেছেন: হুমম, ভালৈতো!!
"আবার জমবে মেলা
বটতলা হাটতলা।"
৯৬. ১০ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৪
শিলা বলেছেন: আসুন দিদি ময়দা ঠাসুন,
আজকে বুধবার!!!
৯৭. ১০ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৬
ডক্টর অব নাজির শাইল বলেছেন: কালুর চোখ ভালানা।নারী নিক দেকলেই চোখ মারে
৯৮. ১০ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৮
শিলা বলেছেন: 'ব্যাপারটা তো খ্যাপারই
হরেকৃষ্ণ ব্যাপারি'

------অমিয় চক্রবর্তী
৯৯. ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:০৪
বসুরহাট বলেছেন: শিলা @
আপনার এক লেখাতে এতো মন্তব্য হচ্ছে। যা দেখে কারো কারো চোখ কপালে উঠে যাচ্ছে। নতুন কিছু ডেলিভারী দেন। ভালো থাকবেন।
১০০. ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:০৯
শিলা বলেছেন: বসুরহাট@ এ কদিনে পড়ালেখায়ই মন দিতে পারলাম না! আবার নিউ প্রডাক্ট! ওকে ভাইয়া পাবেন। ঈদটা যাক।
১০১. ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৩০
বসুরহাট বলেছেন: শিলা
ঈদে আপনার প্রিয়'কে শুভেচ্ছা ।
১০২. ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৪৯
বসুরহাট বলেছেন: টপ রেটেড পোস্ট------------------

জন লেননের সোচ্চার ভালবাসা আর বব ডিলনের অভিমান ( চতুরভূজ) - চতুরভূজ

কম্পিউটার কিবোর্ড মন ব্লগায় তিন জন - শিলা

মৃত্যুতেই ক্ষমা - অপেক্ষায় থাকো আরিফুর রহমান - মনিটর

এক সানকির ইয়ার - শিলা

সক্রেটিসের মৃত্যুদন্ড এবং তাঁর ক্ষমা না-চাওয়া প্রসঙ্গ - সারওয়ারচৌধুরী

যুদ্ধাপরাধীদের বিচার এবং 'গিল্ট বাই এসোসিয়েশন'র প্রাসঙ্গিকতা - সারওয়ারচৌধুরী

বাংলাদেশের ইন্টারনেট ইউজারদের প্রোফাইল তৈরি হচ্ছে - রেজওয়ান

একজন পাকিস্তানির দৃষ্টিতে আমাদের স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধু(১) - শওকত হোসেন মাসুম

সত্য আড়াল করতে জামাতি টেকনিক এবং আমাদের করনীয় - এস্কিমো

স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে জামাত-শিবির কেন সন্ত্রাসী সংগঠন - অমি রহমান পিয়াল





শিলা এখনই প্রথম পাতায় টপ রেটেড পোস্টে আপনার ২টা! পরে কি হবে?
১০৩. ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:০১
শিলা বলেছেন: এক বিরাট 'না' হয়ে যাবো!!!
১০৪. ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৩৮
সুমনকুমার দাশ বলেছেন: ভালই লেখছেন শিলা। এরজন্য ধন্যবাদ।
১০৫. ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৪৩
চিন্তা শিল্পী বলেছেন: অসাধারণ লিখেছেন।৫ দিলাম।
১০৭. ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:০৩
মাহমুদ হাসান আরিফ বলেছেন: ধারণা ছিল, শিলা মেয়ে বলেই টপ রেটেড হলো কি না। পড়ে দেখলাম, না, শিলা আসলেই ভালো লেখে। ৫ দিলাম।
১০৮. ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:২৯
শিলা বলেছেন: সুমনকুমার দাশ @ শুকরিয়া।
১০৯. ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৩০
শিলা বলেছেন: রিজভী, মাহমুদ হাসান আরিফ @ থ্যাংকু! ঈদমুবারক।
১১০. ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:১২
বরফ বলেছেন: বিপ্লব দিলাম। হঠাৎ করে হারিয়ে যাবেন না যেন। মনখুলে লিখতে থাকুন।
১১১. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১:২১
সিঁদুরে মেঘ বলেছেন: দারুন দারুন আর ৫। সত্যিই শিলা সাহিত্যিক হবে।
১১২. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১:৪৭
বরফ বলেছেন: প্রশংসা মনে হয় একটু বেশী হইয়া যাইতেছে। নতুন ব্লগার হিসাবে উৎসাহ দেওয়া ঠিকাছে, তয় বেশী উৎসাহ পাইয়া না আবার আশরাফুল কেস হইয়া যায়। তয় ফ্লো ধরে রাখতে পারলে আপনের ভাল কিছু করার আশা আছে। শুভাকাঙ্ক্ষা থাকলো।
১১৩. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ২:২৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: আরিব্বাস , খানিকটা গেল মাথার ১ মাইল উপর দিয়ে , আর খানিকটা পায়ের ১/২ মাইল নিচ দিয়ে , মাঝদিয়ে যেগুলো গেছে , লেখার মূল সুরটা ধরতে পেরেছি কিছুটা , তাতেই অনেক ভালো লাগছে । চালিয়ে যান ................আপনাদের মত কয়েকটা ব্লগার দরকার
১১৪. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ২:৩৯
মাহিন্দ্র রায় বলেছেন: আপনি তো দেখছি আগুনের গোলা , গলাবাজ , গালিবাজ , রাজাকার কাউকে পরোয়া করেন না।
পিয়াল ভাইয়ের কাছে আপনার লেখাটা ভাল লাগেনাই দেখলাম , কারণটা বলি , আপনিও একটু খেয়াল করেন । ইদানীং উনার বিপক্ষ পার্টি উনাকে শিয়াল শিয়াল বলে ডাকছে(এমন ডাকাটা গ্রহনযোগ্য না) , আপনার লেখার মধ্যেও শেয়াল শব্দটা আছে ।এটা উনার উপর অনেক stress ফেলেছে মনে হয় ।

লিখতে থাকুন , আমরা সাথে আছি (জোট নিরপেক্ষ আন্দোলন )
১১৫. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:০০
ক্ষ্যাপা বলেছেন: কিমুন আচো ছাই-মোম?
১১৬. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:২০
লগ বলেছেন: মনেই হয়না নতুন ব্লগার! আর মেয়ে বলেতো একেবারেই মনে হয়না! খাইছে!
১১৭. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:২৮
বিহংগ বলেছেন: প্রিয়তে + করলাম।
১১৮. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫২
শিলা বলেছেন: বরফ @ চেষ্টা থাকবে। ঈদমুবারক।
১১৯. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৬
শিলা বলেছেন: সিঁদুরে মেঘ@ ঈদ মুবারক।
১২০. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৮
শিলা বলেছেন: মেহরাব শাহরিয়ার @ শুকরিয়া। ঈদ মুবারক।
১২১. ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০২
শিলা বলেছেন: মাহিন্দ্র রায় @ কেউ শিয়াল বললেই কি মানুষ শিয়াল হয়ে যায়? উনাকে শিয়াল বলার কারণই বা কি? আপনার লেখায় বুঝতে পারলাম উনি 'শিয়াল-আতঙ্কে' ভুগছেন। আল্লাহ তার এ মানসিক সমস্যা কাটাতে সহায়তা দিন। আমিন।
১২২. ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৮
শিলা বলেছেন: বিহংগ@ঈদ মুবারক।
১২৩. ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৯
সুমনকুমার দাশ বলেছেন: ভালই জমছে দেখতাছি। তয় চতুরভূজের মাইয়াটা কেডা? চিনা চিনা লাগতাছে। কেউ কইবেন কি?
১২৪. ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৫১
শিলা বলেছেন: সুমনকুমার দাশ @ চেনা হতেই পারে।
১২৫. ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৯
মুনিয়া বলেছেন: উফফ...
এতো দারুণ লেখেন আপনি; এত চমৎকার লজিক আর হিউমারের কম্বিনেশন... দারুণ লেগেছে।
১২৬. ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪৯
চতুরভূজ বলেছেন: শিলা,কেমন আছেন?
নতুন পোষ্ট কবে পাচ্ছি?
১২৭. ১১ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৫
শিলা বলেছেন: চতুরভূজ@ ইনশাল্লাহ ঈদের পরে। ঈদে দারুণ ব্যস্ত থাকবো। ভালো থাকবেন। দোকানের বার্গার খাবেন না। শুনেছি অস্ট্রেলিয়ায় বার্গারে কুমিরের মাংস দেয়া হয়!!
১২৮. ১১ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৭
শিলা বলেছেন: মুনিয়া @ একজন ব্লগার আর কতোটুকুই ভালো লিখতে পারেন, কে জানে? অন্তত আমি ভালেঅ লিখতে পারি না।
১২৯. ১২ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৭
তীরন্দাজ বলেছেন: লেখাটি তার ধরণ ধারণ সবই ভাল লেগেছে। যে বিষয় আর তার প্রভাব নিয়ে ভাবনা আপনার, তার সাথে কখনোই দ্বিমত থাকার কথা নয় আমার। প্রকাশের মুন্সীয়ানায় অনেকটাই অভিবুত। এক নি:শ্বাসে প্রথম থেকে শেষ অবধি পড়ে নেয়া যায়।

কিন্তু কিছু কিছু কথা একপেশে মনে হয়েছে। জানিনা কেন?
১৩০. ১২ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৬
আইরিন সুলতানা বলেছেন: আপনার শব্দভান্ডার দেখে অনুপ্রাণিত হলাম । এরকম বাগধারা কিনবা উপমার ব্যবহার যে কোন লেখনীকে সমৃদ্ধ করে ; আর পড়তেও বেশ লাগে। ভাবছি ওই বইটা জোগাড় করব।
১৩১. ১৩ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৫
অদ্ভুত ভালবাসা বলেছেন: কি বলব আর...এক কথায় যাবে না যে শেষ। লেগে রইলাম পরবর্তী আকর্ষনের জন্য। ৫
১৩২. ১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩৩
শিলা বলেছেন: তীরন্দাজ@ ধন্যবাদ।
১৩৩. ১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩৪
শিলা বলেছেন: আইরিন সুলতানা @ আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ এবং নিহত।
১৩৪. ১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩৫
শিলা বলেছেন: অদ্ভুত ভালবাসা @ আকর্ষণ কতোটুকু তা বলতে পারবো না। তবে নতুন পোস্ট আশা করি কাল পাবেন।
১৩৫. ১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩৬
কালপুরুষ বলেছেন: ঈদ শেষ। লেখা কই? মনে আছে সবই।
১৩৬. ১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:০০
শিলা বলেছেন: কালপুরুষ@ কিছুক্ষণ পরই একটা চটি লেখা পাবেন। নিছক দুষ্টুমি করে লিখেছি। ভুল হলে ক্ষমা করে দেবেন।
১৩৭. ১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:১১
কালপুরুষ বলেছেন: ওমা! এতে ক্ষমা চাইবার কী আছে? আমার কাছে তো অপরাধ করোনি। আর তোমার মন যা চাইবে সেটাই লিখবে।
১৩৮. ২৩ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:৩৯
শিলা বলেছেন: সামী ভাইয়া, 'আচাভুয়ার বোম্বাচাক' এর সোর্স উপরে বলেছি। এটা প্রবাদ বাক্য। মানে হলো 'সোনার পাথর বাটি' বা কাঁঠালের আমসত্ত্ব'। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের 'বঙ্গীয় শব্দকোষ' দেখুন।
১৩৯. ২৩ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৮
সামী মিয়াদাদ বলেছেন: 'আচাভুয়ার বোম্বাচাক' শব্দটি আর কোথাও খুজে পাইনি। আমার পড়াশুনাটাও অবশ্য খুব বেশী না। কিন্তু আপনার লেখা পড়ে বুঝতে পারছি আমার কোন ভবিষ্যত নাই।
১৪০. ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০২
সামী মিয়াদাদ বলেছেন: ধন্যবাদ শিলা আমার ভবিষ্যত অন্ধ করে দেয়ার জন্য।
১৪১. ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৪
শিলা বলেছেন: সামী ভাইয়া, এইডা কি কইলেন : 'ধন্যবাদ শিলা আমার ভবিষ্যত অন্ধ করে দেয়ার জন্য'।
১৪২. ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৮
সামী মিয়াদাদ বলেছেন: আমার ভবিষ্যত যে অন্ধ তা তো বুঝতেই পারছি আপনার লেখা পড়ে। সেই হিসাবে কইলাম। আমি কি আপনার মতো লিখতে পারবো....? হতাশা থেকে আসছে আরকি। তাই ধন্যবাদ জানাইছি। আপনার লেখা পড়ে আমিও অনুপ্রানিত। যদিও আপনার মতো আমি কোন দিনও লেখতে পারবোনা। তবুও দেখা গেল পড়াশুনা বাদ দিয়া খালি ব্লোগাইতেছি। আর পড়াশুনা বাদ দিলে তো ভবিষ্যত অন্ধকারে। বুঝলেন.....?
১৪৪. ২৫ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩৩
আবুফয়সাল আহমেদ বলেছেন: অদ্ভুত ভাল লিখেছেন। আমি আপনার সাথে একমত। মনের ঝালটা টের পাওয়া যায়। উপমাগুলো বোশ ছিলো। যে যা বলে আপনি লিখে যান দূরন্ত গতিতে।
১৪৫. ২৫ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪৬
সাইমুম বলেছেন: আনব্যান হবার দুই দিনেই মজার তথ্য পেয়ে গেলাম কোনো কোনো মানসিক রোগী দাবি করেছেন চতুরভূজ=শিলা, চতুরভূজ= সারোয়ার, সারোয়ার = সাইমুম।
বড়ই অদ্ভুত ব্যাপার। কারণ সমীকরণ টানলে এটাই বলতে হবে : সাইমুমই আসলে চতুরভূজ, সাইমুমই সারোয়ার, সাইমুমই শিলা। আরেক জন দাবি করেছেন সারোয়ার = শাপলা। মানে আমিই শাপলা।
অথচ কি আশ্চর্য আমার এতো গুণ বা বদগুণের খবর আমিই জানি না।
সবই মাওলার ইশারা!
১৪৬. ২৫ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৫
শিলা বলেছেন: আবুফয়সাল ভাইয়া, দুরন্ত গতি জেট বিমানের। আমার নয়!!!
১৪৭. ২৫ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৭
শিলা বলেছেন: সাইমুম ভাইয়া, আমিও বলছি সব মাওলার ইশারা।
১৪৮. ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:২১
সুমি বলেছেন: ৫
নতুন লেখা চাই-----

 

মোট সময় লেগেছে ১.০৫৫৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিজেকে স্বীকার করি বলে তোমাকে অস্বীকার করি না
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই