somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি তাকে মিস করছি??!!

২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরগুনা যাওয়ার আগে ও আমাকে বলল ও নাকি আমাকে অনেক মিস করবে। আমি তেমন কিছু বললাম না। শুধু নীরসভাবে বললাম ভাল। ও আমাকে জিজ্ঞাসা করল আমি ওকে মিস করব কিনা। আমি এবারো তেমন কিছু বললাম না। কতক্ষণ চুপ থেকে বললাম আমার মনে হয়না আমি তোমাকে মিস করব। সকাল সাতটায় তাকে আমি গাবতলী থেকে দ্রুতি বাসে উঠিয়ে দিতে যাই। ও আমাকে প্রতিবারের ন্যায় কতগুলো কথা বেশ দরদ নিয়ে বলল। যেমন- পড়াশুনা করবে, ঠিকভাবে খাওয়া-দাওয়া করবে, বাইরে বেশি ঘোরাফেরা করবেনা ইত্যাদি ইত্যাদি। আমি শুধু মাথা নাড়লাম। আর কিছু বললাম না। ও চলে গেল।

ওর সাথে আমার পাচঁ বছরের সম্পর্ক। আমি মাঝে মাঝে খুবই বিস্মিত হই এ ভেবে যে কীভাবে আমাদের সম্পর্ক এতদিন টিকে আছে। আমাদের যখন সম্পর্ক হল তখন আমরা সবে দশম শ্রেণীতে পড়ি। বলা যায় অনেকটা অপরিপক্ব বয়সের প্রেম। কিন্তু এখন তো বেশ পরিপক্ব হয়েছি বলেই মনে হয়। তারপরও আমাদের সম্পর্ক সগর্বে টিকে আছে। শুধু তাই না, প্রেমের দিক থেকে আমাদের জুটিটা অনেক বন্ধুর কাছেই আদর্শ হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে।

কিন্তু আমি জানি এ সম্পর্ক টিকিয়ে রাখার পিছনে আমার বিন্দুমাত্র অবদান নেই। যেটুকু, তা সবই ওর। আমার ধারণা আমি হলাম পৃথিবীর সবচেয়ে আনরোমান্টিক একটি ছেলে। আমার মধ্যে নেই কোন রোমান্স, নেই কোন অনুভূতি শক্তি। আমার এক বন্ধু বলেছে আমি নাকি যান্ত্রিক হয়ে গেছি। অথচ এরপরও ও আমার প্রতি বিরক্ত হয় না। আমার এসব অভ্যাস অত্যন্ত সহজভাবে মেনে নিয়েছে। এও কি সম্ভব!! আমার ধারণা অন্য কোন মেয়ে হলে আমাকে কবেই বিদায় জানিয়ে আরেকজনের হাত ধরত! অথচ এই মেয়েটা এখনো এই অধমকেই আকড়ে ধরে পড়ে আছে।

আমার অনেক বদঅভ্যাস আছে। যেমন- অলভ্য জিনিসের প্রতি আমার আকাঙ্ক্ষা তীব্র। অলভ্য জিনিসকে সহজলভ্য করতে আমি অনেক কিছুই করতে প্রস্তুত। কিন্তু জিনিসটা যখন আমার কাছে সহজলভ্য হয়ে যায়, তখন আর তার প্রতি আমার কোন আকাঙ্ক্ষা কাজ করেনা, কাজ করেনা কোন বিশেষ আগ্রহ। যখনি আমার মনে এরকম একটা ধারণা প্রতিষ্ঠিত হয়ে যায়- এটা এখন চিরকালের জন্য আমার, তখন আমি তার প্রতি আসক্তি হারিয়ে ফেলি। তখন আমার পক্ষ থেকে তার ভাগ্যে জোটে শুধু অবহেলা।

আমি জীবনে ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। কিন্তু ও কখনো সেগুলোকে পাত্তা দেয়নি। আমি রাগ করলে সে হাসে। আমি কাঁদলে সে কাঁদে। আমি কিছু করতে নিষেধ করলে করবে না। আবার কিছু করতে বললে সানন্দে করবে। অদ্ভুত!!

আচ্ছা, প্রেম আর ভালবাসার মধ্যে পার্থক্য আছে কোন? অনেক কবি-সাহিত্যিকরাই তো এদের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে। কিন্তু ব্যাপারটা আমার কাছে স্পষ্ট না। অনেকে বলে থাকে প্রেমের মধ্যে কামনা থাকে, কিন্তু ভালবাসার মধ্যে থাকে না। কিন্তু এটা একটি উদ্ভট যুক্তি মনে হয় আমার কাছে।

আজ এত কিছু লেখার কারণ হল আমার মনটা খুব খারাপ। কিন্তু মন খারাপ থাকার কারণটাই আমি বের করতে পারছিলাম না। হঠাৎ আমি আবিস্কার করলাম যে কোন একজনের অনুপস্থিতির কারণেই বোধহয় আমার মনটা খারাপ। অর্থাৎ তাকে আমি মিস করছি।

আচ্ছা, আমার কি কোন পরিবর্তন ঘটবে না? আমি কি এরকমই থাকব? ও আর কতদিন এরকম সহ্য করবে? সহ্যশক্তিরও তো একটা সীমা আছে। জানিনা কী আছে আমার ভাগ্যে তা আমার মহান স্রস্টাই জানেন।

এখানে আমার বিক্ষিপ্তমনের প্রকাশ ঘটেছে। যার কারণে লেখা সামঞ্জস্যহীন লাগতে পারে। আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২০
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×