অবশেষে আওয়ামী লীগ গতকাল ৩০০ আসনে মনোনয়ন দেয়া শেষ করেছে। এবারের মনোনয়ন প্রক্রিয়া ছিল বেশ স্বচ্ছ, গণতান্ত্রিক এবং বাণিজ্যমুক্ত। যদিও কিছু অসংগতির কথা পত্রিকাতে এসেছে, কিন্তু তারপরও সব মিলিয়ে এটা বেশ চমৎকার প্রক্রিয়া ছিল। আমার মত যারা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী, তারা অনেক দিন ধরেই এধরণের গণতান্ত্রিক ও স্বচ্ছ মনোনয়ন প্রক্রিয়া আশা করেছিলাম।
এই মনোনয়ন প্রক্রিয়ার মধ্য দিয়েই আওয়ামী লীগের ভিতর একটি বিপ্লব ঘটে গেল। লক্ষ্যণীয় বিষয় হল যে ১১১ জন একেবারে নতুন ব্যক্তিকে মনোনয়ন দেয়া হয়েছে। গডফাদার, সাজাপ্রাপ্তদের বাদ দেয়া হয়েছে। একঝাঁক তরুণকে মনোনয়ন দেয়া হয়েছে যা, আমি মনে করি, শেখ হাসিনার দূরদর্শিতার ফসল।এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এ সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বেই। এটাই হল সবচেয়ে তাৎপর্যপূর্ণ। সরকারের মাইনাস টু ফর্মুলা যে ভুল ছিল, সেটা আবারো প্রমাণিত হল।
অনেকেই লক্ষ্য করে থাকবেন যে সংস্কারপন্থী নেতারা কিন্তু দুটি করে আস
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


