somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনেক বেশি চমক হয়ে গেল!:-*:-*

০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শেখ হাসিনা বাংলার মানুষকে একটি বিশাল চমক দিলেন! তিনি আগেই সাংবাদিকদের মজা করে বলেছিলেন যে মন্ত্রিসভা হবে "রসগোল্লা"র মত। তিনি তাঁর কথা রেখেছেন।

এবারের মন্ত্রিসভা দেখে আমি মোটামুটি তুষ্ট; মোটামুটি নয়, বলা যায়, বেশ ভালোই খুশি হয়েছি । সবচেয়ে বেশি খুশি হয়েছি এ কারণে যে তিনি তাঁর আত্মীয়দের মন্ত্রী করেন নি। তবে, হ্যাঁ, যদি যোগ্য কেউ থাকতেন, তাঁকে অবশ্যই করা উচিত। সেদিক থেকে আত্মীয়দের মধ্যে তরুণ সাংসদ ফজলে নূর তাপস বেশ যোগ্য ছিল। কিন্তু তারপরও শেখ হাসিনা তাঁকে মন্ত্রীত্ব না দিয়ে বেশ বুদ্ধিমানের মত কাজ করেছেন। কারণ, এবার তাপস অভিজ্ঞতা লাভ করতে পারবেন। আরেকটি ভাল দিক হল সকল প্রকার বিতর্কিতদের বাদ দেয়া হয়েছে। ৩২ জনের মধ্যে ২৪ জনই নতুন মন্ত্রী হয়েছেন। নবীন-প্রবীণের সমাবেশও বেশ ভালই ঘটেছে।

কিন্তু তারপরও কথা থেকে যায়। প্রবীণ চার সংস্কারপন্থী নেতাকে বাদ দেয়া হয়েছে। নি:সন্দেহে শেখ হাসিনা একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন। কিন্তু একই সাথে আমার মধ্যে একটি ভয়ও কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি দুই-একদিন আগে আমাকে বলেছিলেন যে সংস্কারপন্থী চার নেতাকে মন্ত্রিত্ব না দিলে শেখ হাসিনার লাশ পরে যাবে! এখন দেখার বিষয় হল শেখ হাসিনা এসব নেতার কূটকৌশল থেকে কিভাবে নিজেকে মুক্ত ও নিরাপদ রাখতে পারেন!

রাশেদ খান মেননকে এবং হাসানুল হক ইনুকে মন্ত্রিসভায় না দেখে বেশ হতাশ হয়েছি। অন্যদিকে, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে মন্ত্রিসভায় এবং ডা: মোদাচ্ছের আলীকে মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হিসেবে দেখেও হতাশ হয়েছি।

এবারের মন্ত্রিসভা অনেক ছোট হয়ে গেল মনে হয়। আমার ধারণা, শেখ হাসিনা পরবর্তী সময়ে প্রয়োজনানুযায়ী আরো কিছু মন্ত্রী নিযুক্ত করবেন। নতুন অনভিজ্ঞ মন্ত্রিসভাকে সিদ্ধান্ত নিতে হবে অত্যন্ত সতর্কতার সাথে। আশা করি, শেখ হাসিনা মন্ত্রীদের কাজের সাফল্য-ব্যর্থতা মূল্যায়ন করবেন এবং প্রয়োজনানুযায়ী পরিবর্তন করবেন।

তারপরও নতুন মন্ত্রিসভাকে স্বাগতম জানাই। আশা করি, তাঁরা জাতির স্বপ্ন পূরণে নিজেদেরকে সর্বাত্মকভাবে নিয়োজিত করবেন।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫০
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×