somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিমাই দাদুর পাঠশালা

২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতের দিনে জমাট বাঁধা মটর ডাল যেমনি
রোদে ছড়িয়ে দেওয়া হয় রন্ধন উপযোগী করার জন্য,
তেমনি আমরা গুটিকয়েক মটর-মটরী
খেঁজুরপাতার পাটিতে ছড়িয়ে থাকতাম উঠোনময়
নিমাই দাদুর পাঠশালায়।

শীতের সকালে কুয়াশা ভেঙে ছুটে যেতাম
মুড়ি আর খেঁজুর রসের পাটালী খেয়ে।
কোন দিন থাকতো পিঠা অথবা এক বাটি পায়েস,
পাটি পেতে বসে যেতাম পিঠ ঠেকিযে
আড়মোড়া ভাঙা সূর্যের দিকে।

নিমাই দাদুর বাসি কাজে বেশ দেরি হতো
এজন্য মাঝে মাঝেই খেতেন গিন্নীর বকুনী
ততক্ষনে সেরে নিতাম বাড়ির কাজের বাকী অংশ,
তারপর শুরু হতো আমাদের খুনসুটি
আর কাঁচা কাঁচা মুখে পাকা পাকা বুলি।

অতঃপর নিমাই দাদু এসে বসতেন
লুঙ্গির মতো করে পড়তেন ধুতি।
গায়ে একটা পুরনো চাদর থাকতো জড়ানো,
মুখ ভর্তি খোঁচা খোঁচা পাকা দাঁড়ি
শুরু হতো হাতের লেখার প্রদর্শনী।

তারপর পরপর চলতো বাংলা, অংক, ইংরেজী
এরই ফাঁকে ফাঁকে চলতো দুষ্টুমী।
পাড়ায় দুষ্টুছেলে বলে আমার ছিল বিশেষ পরিচিতি,
তাছাড়া পড়ায় উতরে যেতাম বলে
সাতখুন মাফ জুটে যেতো কপালে।

কদাচিৎ আমারও পড়া ভুল হতো
তখন খেতে হতো কানমলা
অবশ্য মাঝে মাঝে অলিখিত চুক্তি হতো
কান যখন নিজেদেরই তবে কেন আর ব্যথা করা
একে অপরকে জোরে না মললেই হলো।
প্রায়ই চুক্তি ভেঙে যেতো অথবা পড়তো দাদুর চোখে
তখন খেতে হতো বেতের বাড়ি হাত পেতে।

কতবার শব্দার্থে আর নামতায় হারিয়ে
টুনটুনির কান মলে লাল করেছি।
বেচারী টুনটুনি! শুনেছি লেখাপড়া বেশিদূর এগোয়নি
কোথায় যেন করছে সংসার
আর আমি রাত জেগে কবিতা লিখে সময় করছি পার।

নিমাই দাদুর গিন্নী আমায় 'উলা' বলে ডাকতেন
'উলা' হলো 'হুলা'র গিন্নীয় ভাষা
তো আমাকে 'উলা' বলে ডেকে
মাঝে মাঝে এটা ওটা দিতেন খেতে
আর ফেরার পথে গাছের পেয়ারা ঢুকতো পকেটে।

হারিয়ে গেছে নিমাই দাদুর পাঠশালা
কেবল রয়ে গেছে স্মৃতির পাতায়।
সেই উঠোনে ছড়ানো মটর-মটরীগুলো
এখন ছড়িয়ে আছে মানচিত্রের পাতায়।
কিন্তু কেউ খোঁজ নেয়, কেমন আছে নিমাই দাদু?

আমিও কি নিই সবসময়?
আজ বয়স হয়েছে নিমাই দাদুর
তবু তেমনি আছে, তেমনি রসিক
তেমনই সংসারভোলা, আত্নভোলা
একজন সরলপ্রাণ মানুষ।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×