অনেক জামাতী ব্লগারকে মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি করতে দেখা যায়। অথচ এডমিনদের তখন নিশ্চুপ থাকতে দেখা যায়। আবার রাজাকারদের বিচার চেয়ে পোষ্ট দিলে অনেক সময় ব্লগারকে প্রথম পাতায় ব্যান করে রাখা হয়। যার জ্বলন্ত উদাহরন আমি নিজে। রাজাকারবিরোধী পোষ্ট দেয়ার অপরাধে আমাকে অনেকবারই 'সামহোয়ারিন' এ প্রথম পাতায় ব্যান করা হয়।
জানিনা কেন যেন 'সামহোয়ারিন' সবসময় রাজাকার আর এদের তোষনকারী জামাতীদের পক্ষাবলম্বন করে। ব্যাপারটা শুধু আমাকেই নয় ব্লগের সবাইকেই কষ্ট দেয়।
আশাকরি 'সামহোয়ারিন' তার এই ভূল নীতি থেকে সরে আসবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের পাশে দাড়াঁবে। এই ব্লগ রাজাকারমুক্ত করে মুক্ত চিন্তা আর অসাম্প্রদায়িক ব্লগে পরিনত করবে, আর এটাই চাই 'সামহোয়ারিন' এর কাছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

