তাহার উপরে নাই

১০ টি কমন কৌতুক (তারপরও আবার পড়ুন)

০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫২

শেয়ার করুন:                   Facebook

১.
মেয়ে: মা, আমি আইসক্রীম খাই?
মা: ঠান্ডা লাগবে যে৷
মেয়ে: তাহলে সোয়েটার পরে খাই?

২.
ছেলে: আমাদের অংক শিক্ষক পাগল৷
মা: কিভাবে বুঝলে?
ছেলে: কাল বলল চার আর দুইয়ে ছয় আর আজ বলছে তিন আর তিনে ছয়৷

৩.
মেয়ে: বাগানে পানি দিচ্ছ না কেন বাবা?
বাবা: দেখছ না বৃষ্টি হচ্ছে৷
মেয়ে: ছাতা মাথায় দিয়ে পানি দিচ্ছ না কেন বাবা?

৪.
ছেলে: আমি কি রকেটে করে সূর্য যেতে পারব?
বাবা: না, তোমার রকেট পুড়ে ছাই হয়ে যাবে৷
ছেলে: আর যদি রাতের বেলা যাই?

৫.
মেয়ে: বাবা, মোরগ ডাকে কেন?
বাবা: কেউ মিথ্যে কথা বললেই মোরগ ডেকে ওঠে৷
মেয়ে: কিন্তু ভোর বেলা যখন সবাই ঘুমিয়ে থাকে তখন মোরগ ডাকে কেন?
বাবা: ঐ সময় দৈনিক পত্রিকাগুলো ছাপা হয়, তাই৷

৬.
ছেলে: মা, একটা লোক খুব চেঁচাচ্ছে৷ একটা টাকা দাও না লোকটাকে দিয়ে আসি৷
মা: লোকটা চেঁচিয়ে কী বলছেরে?
ছেলে: লোকটা চেঁচিয়ে বলছে, "আইসক্রীম, আইসক্রীম৷"

৭.
বাবা: আমি যদি তোমাকে সকালে দুইটা আর বিকালে তিনটা ডিম দেই, তাহলে তোমার কয়টা ডিম হবে?
মেয়ে: ডিম তো মুরগী দেয় বাবা, তুমি কী করে ডিম দেবে?

৮.
শিক্ষক: তুমি এক পায়ে সবুজ আর অন্য পায়ে হলুদ রংয়ের মোজা পরে আছ কেন?
ছাত্র: আমার বাসায় আরেক জোড়া মোজা আছে কিন্তু সেটাও এই রকম৷

৯.
বাবা: তুমি যদি পরীক্ষায় সব বিষয়ে ভাল ফলাফল করতে না পারো, তাহলে আমি তোমাকে কোন নতুন সাইকেল কিনে দেব না৷
ছেলে: তুমি যদি আমাকে একটি নতুন সাইকেল কিনে না দাও, তাহলে আমি পরীক্ষায় সব বিষয় ভালো ফলাফল করবো না৷

১০.
ছেলে: বাবা, আমি বিয়ে করবো৷
বাবা: এখন নয়৷ আরেকটু বুদ্ধি হোক, তারপর৷
ছেলে: বুদ্ধি কখন হবে বাবা?
বাবা: যখন আর বিয়ে করতে ইচ্ছে করবে না৷

(কৌতুকগুলোর সবগুলোই সবারই অনেকবার পড়া তারপরও সাময়িক হাস্যরসের জন্য দেয়া হলো।)

 

প্রকাশ করা হয়েছে: কৌতুক  বিভাগে ।

 

  • ২ টি মন্তব্য
  • ১৯৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ৪ জনের ভাল লাগেনি
১. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৬
comment by: বিহংগ বলেছেন: মেয়ে: বাবা, মোরগ ডাকে কেন?
বাবা: কেউ মিথ্যে কথা বললেই মোরগ ডেকে ওঠে৷
মেয়ে: কিন্তু ভোর বেলা যখন সবাই ঘুমিয়ে থাকে তখন মোরগ ডাকে কেন?
বাবা: ঐ সময় দৈনিক পত্রিকাগুলো ছাপা হয়, তাই৷ '
এটা পড়া ছিলোনা, ভালো লাগলো।
২. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৮
comment by: নেমেসিস বলেছেন: গুড ফান

 



 


ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩০৩৮১