আমার প্রিয় পোস্ট
- আপনার ফায়ারফক্সের স্পিড বাড়িয়ে তুলুন ১০ গুনঃ টিপস - আহমাদ মুজতবা
- কম্যুনিজম মানবতার জন্য অভিশাপ।পর্ব ১ - ভ্রুক্ষেপিত জ্ঞান
- মিথ্যা হতে চলেছে ধর্মে বর্নিত পৃথিবী তৈরির কাহিনীঃ ৬ বিলিয়ন ডলার এক্সপেরিমেন্ট - জেনারেল
- ইভ নয় প্রথম মহিলা লিলিথ আর তার বিনাশের কাহিনী - নিধিরাম সর্দার
- সিডর ও বাংলাদেশ ও তথাকথিত দাতা দেশের দাঁতাল চেহারা - তীরন্দাজ
- ওয়েব থেকে মোবাইলে ফ্রি এস এম এস - মো.: লুৎফর রহমান সরকার
- কে বিচার করবে! একদিকে ঘূর্ণিঝড় অন্যদিকে গ্রামীণফোনের বিতলামী - নুরুল আলম মাসুদ
- দীর্ঘজীবী হোন লেনিন - সিহাব চৌধুরী
আসুন সবাই মিলে একটি গল্প লিখি (সবার অংশগ্রহন কাম্য)
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩২
আসুন সবাই মিলে গল্প বানাই। গল্পের প্রথম দুই লাইন দিয়ে আমিই শুরু করছি। তারপর একএকজন করে সেটা এগিয়ে নেবেন। সবার অংশগ্রহন কামনা করছি। আসুন, সবাই মিলে তাহলে একটা গল্প তৈরী করি।
.
আমি শুরু করছি তাহলে-
.
"এই সাত সকালে সেলফোনে ফোন করলো কোন উজবুক। কাঁচা ঘুমটা ভেঙ্গে যাওয়ায় আমার মেজাজটাই খারাপ হয়ে গেলো। ফোন রিসিভ করে কানে দিতেই মিষ্টি নারী কন্ঠের আওয়াজ- কি ব্যাপার এখনো ঘুমাচ্ছো তুমি?"
.
(নিচের এই অংশ আরিফুর রহমান এর সৌজন্যে)
.
তো? কি করব? গলার বিরক্তি চাপার ব্যার্থ চেষ্টা করতে করতে আমি।
কাজ হলো বলে মনে হলো না।
"ওঠো বলছি।" এবার একটু রাগত স্বরে।
মেয়েটার দেখতে যেমনই হোক গলাটা সুন্দর। মনে মনে ভাবি।
ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়ার ইচ্ছাটা বাড়ছে।
কিন্তু...
(পরবর্তী অংশ আপনারা নিজের মত করে লিখুন কমেন্ট হিসেবে। আসুন সকলের সম্মিলিত প্রয়াসে একটি মিলিত রচনা তৈরী করি।)
মুকুল বলেছেন:
নারী কন্ঠের আওয়াজ শুনে মেজাজ আরো খারাপ হয়ে গেলো। (কানে কানে বলে রাখি, আমি মেয়েদের একদম সহ্য করতে পারি না)। ফোনটা বন্ধ করে দিয়ে আবার ঘুম দিলাম।
শাহরিয়ার হোসেন বলেছেন:
এই সাত সকালে সেলফোনে ফোন করলো কোন উজবুক। কাঁচা ঘুমটা ভেঙ্গে যাওয়ায় আমার মেজাজটাই খারাপ হয়ে গেলো। ফোন রিসিভ করে কানে দিতেই মিষ্টি নারী কন্ঠের আওয়াজ- কি ব্যাপার এখনো ঘুমাচ্ছো তুমি?মেজাজ খারাপ হওয়াটা হঠাত করে উধাও হয়ে গেল। উপরন্তু মিষ্টি কন্ঠের স্নেহমাখা জিজ্ঞাসা মনের মধ্যে এক ধরনের ভালা লাগার শিহরণ দিয়ে গেল। সারা রাত ঘুমুতে না পারার যন্ত্রণা দূর হয়ে গেল। সকালের আলসেমি ঘুমের আহ্লাদি মজা থেকে বঞ্চিত হওয়াটাকে শাপে বর মনে হলো। ঘুম জড়ানো অথচ বলিষ্ঠ কন্ঠে আমি পাল্টা জিজ্ঞাসা করি, আপনি কে বলছেন?
অহেতুক অকারণ বলেছেন:
মেয়েটি বলল- আমি আপনাকে আমার নাম বলতে রাজি নই, কেন না গতকাল রাতে আপনি আমাকে অনেক বার ডিস্ট্রাব করেছেন।
- মানে! আমি খুব অবাক হলাম, কারণ গতরাতে আমি নাকে সরিষার তেল মেখেই ঘুমিয়েছি। খামখাই সকাল বেলায় মিথ্যা কথা শুনতে কারই বা ভাল লাগে।
- আপনি মিথ্যা বলছেন। এটা সম্ভব না।
মেয়েটি খিল খিল করে হেসে উঠলো।
- আরে আপনার মোবাইলের কল রেজিষ্টার অপসনটা দেখে ঝেড়ে কাশুন।
ওয়ে অফ লিবার্টি বলেছেন:
আমি অধরা। কি ব্যাপার চমন, তুমি এখুনো ঘুমচ্ছো? আপনি কে বলুনতো।আমি আপনার খুব কাছের মানুষ। একটু বুঝিয়ে বলবেন। অবশ্যই



















কাজ হলো বলে মনে হলো না।
"ওঠো বলছি।" এবার একটু রাগত স্বরে।
মেয়েটার দেখতে যেমনই হোক গলাটা সুন্দর। মনে মনে ভাবি।
ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়ার ইচ্ছাটা বাড়ছে।
কিন্তু...