সকল সৃষ্টির জন্যই আল্লাহ নিয়ম কানুন দিয়েছেন......
২০ শে নভেম্বর, ২০০৭ সকাল ৮:০০
আল্লাহ মানুষের জন্য যেমন বিধি বিধান দিয়েছেন তেমনি যত কিছু আছে ছোট বড় প্রতিটি সৃষ্টির জন্য বিধান তৈরী করেছেন। একটা ঘাসের বেচে থাকার জন্য কি কি দরকার তা তিনিই ফয়সালা করে দিয়েছেন। পিপড়া থেকে হাতী পর্যন্ত সকল জীব , এটম পরমানু থেকে সূর্য পর্যন্ত সকল বস্তুই কতক নির্দিষ্ট নিয়ম মেনে চলে। এসব নিয়ম কে বানিয়েছেন। কোন সৃষ্টি কি এসব নিয়ম বানাতে পারে? মানুষের শরীরে যত নিয়ম আছে - রক্ত চলাচলের নিয়ম, নি:শ্বাস নেবার নিয়ম, ঘুমের নিয়ম ইত্যাদি কি মানুষ নিজেরা বানিয়েছে? পশু পাখি গাছপালা, নদী নালা, ধুলিবালি পর্যন্ত আল্লাহর দেয়া নিয়মে চলছে। এদের কারো এ নিয়ম অমান্য করার শক্তি নেই। বস্তু হোক প্রানীই হোক কেউ নিজের মর্জিমত চলার ক্ষমতা রাখেনা। স্বাধীন ভাবে চলার সাধ্য থাকলে একই নিয়মে চলতে বাধ্য হতোনা।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাশেদ বলেছেন:
আমরা সবাই রোবট এই রোবট রাজত্যে!
নরাধম বলেছেন:
ভাই, কোন উপসংহার ছাড়া কিরাম লেখা এইডা?
সাইক্লোন সিডর কি সেরকম কোন প্রত্যাদেশ পেয়ে বাংলাদেশে গেছে?
তো এখন সাহায্য পাঠানোর কি দরকার। নিয়মানুযায়ী সব ঠিক হয়ে যাবে।
কাজ-কাম করারই বা কি দরকার?
নিধিরাম সর্দার বলেছেন:
আরে দুরো সিডর আল্লাহর গজব বি এন পি সরকার কে ক্ষমতাচুত করার লাগি
রাশেদ বলেছেন:
আরে! কমেন্ট ডিলিট করা হইছে লাগে!!
মিশন বলেছেন:
নাজিম উদ্দিন আপনার মন্তব্যটি কেমন? মানূষ তো না খেয়েও থাকতে পারত , তবে খায় কেন? এটিও একটি নিয়ম। অতএব প্রাকৃতিক দুর্যোগ এসেছে একটি নিয়মে , আবার এর শেষে সমাধান ও চেষাট করবে মানুষ, আল্লাহ র সাহায্য থাকলে সফল হবে। এটিই নিয়ম।
লাল সালু বলেছেন:
"......একটা ঘাসের বেচে থাকার জন্য কি কি দরকার তা তিনিই ফয়সালা করে দিয়েছেন"।একটা জামাতী রাজাকারের বেচে থাকার জন্যও যা যা দরকার তাও তিনিই ফয়সালা করে দিয়েছেন-
সাউদী দুমবা, ফাকিসটানী চাকু, ক্যানটনমেনটের মশলা আর ইনডিয়ান রসুই ঘর। গড়ম, গড়ম পরিবেশনে সমস্যা হলে কয়েক বছর ফ্রীজে রাইখা যিয়া ঝাল, বিশ্ব বেহায়া ব্রানডের বিদিক করা মধু আর ফালু(দা) সহ পরিবেশন করলে আরও বেশী দিন বেচে থাকা যায়।
বিবেক সত্যি বলেছেন:
৫
বুড়া শাহরীয়ার বলেছেন:
৫
িফেরাজ খান বলেছেন:
এই নিয়মের আর একটি জটিল নিয়ম হলো " তোমরা আকাশ কে বিদীর্ন করতে পারবে না, আর জমিন ফেড়ে যেতে পারবে না"। সুরা ইয়াসীন মহাকাশ সর্ম্পকে ভাল ধারনা দিতে পারে যে কোন মানুষকে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














