somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৌড়াও না হয় ইজ্জত দাও। CHARACTER NEVER RETURNS. :D :D

২৩ শে মে, ২০১৩ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের বরিশাল। সুন্দর ছিমছাম একটা শহর। নেই আকাশ সমান উচু বাড়ির ভিড়। বিশুদ্ধ স্নিগ্ধ বাতাস। আর এক পশলা বৃষ্টির পর তো মনে হয় নতুন করে ধুয়ে মুছে পরিস্কার করে রাখা শিল্পীর সুনিপুণ হাতে তৈরি একটি ছোট্ট ঘর।

বিবির পুকুর পার । বরিশালের একটি স্বনামধন্য স্থান। জায়গাটা সব বয়সের মানুষদের একটি মিলনস্থান বলা যায়। বরিশাল এ হয়ত এরকম মানুষ হয়ত খুজেই পাওয়া যাবে না যে এই যায়গায় গিয়ে একটা দিন হলেও বন্ধুদের চা অথবা সিগারেট না খেয়েছে। অন্তত টিন এইজার দের কাছে এটা একটা কমন আড্ডা স্পট।

যায়গাটা ভিক্ষুকদের জন্য ও একটা বিখ্যাত জায়গা বলা যায়। বুড়া বাচ্চা মাঝারি সকল বয়সের ভিক্ষুক দের জন্য এক অবাধ বিচরনভুমি। তবে সেখানে পিচ্চি এবং বিচ্ছু টাইপের ভিক্ষুকদের আধিপত্য ই বেশি। একবার এসে পা ধরলে আর ছাড়াছাড়ি নেই।

শুধু ভিক্ষুক ই না আছে বিভিন্ন বয়সের পাগলের আনাগোনা। প্রায় ই ওদের ধাওয়ানির শিকার হয় আড্ডাবাজরা।

যাই হোক এখন মুল ঘটনায় আসি। আজকের ই ঘটনা। আমি এবং আমরা কয়জন বন্ধু বসে ছিলাম বিবির পার এর একটা কাঠের চেয়ারের উপর। আড্ডা তখন ও জমে ওঠেনি। আমার ফোন থেকে সাওন ফেসবুক ইউজ করছিল। হঠাত আমাকে তপু বলল দেখ মিসু তোর দিকে কে আসছে দেখ। আমি ওর কোথায় খেয়াল না দিয়ে মনে মনে কি জানো ভাবছিলাম। হঠাত সামনে তাকিয়ে দেখি এক অর্ধনগ্ন পাগলী। বয়স ২০-২৫ এর বেশি হবেনা।পরনে অল্প কিছু কাপড়। দেখলাম আমার দিকে আঙ্গুল উচু করে বলছে " এইজে এইটা" কোন কিছু ভাববার আগেই চারজন দিলাম চারদিকে দৌড় । অবাক কাণ্ড। পাগল টা আমার পিছেই দৌরাচ্ছে। আমার সাথে দেখলাম আর ও কয়েক অপরিচিত জনরা দৌড়াচ্ছে। কেউ কেউ দেখলাম পাশের দেয়াল টপকে পালিয়েছে। পিছনে তাকিয়ে দেখি এখন ও দৌড়াচ্ছে।পুরা এক হুলস্থূল কাণ্ড।

আমি দিগ্বিদিকশূন্য হয়ে দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি। কোন থামাথামি নেই। সামনে দেখলাম বর্ষার কারনে কিছু পানি জমে আছে। পিছনে দেখি ওইটা এখন ও দৌড়াচ্ছে। কি আর করার প্যান্ট টা জাগিয়ে দিলাম লাফ পানির উপর দিয়েই। জমা পানির যায়গাটা পেরবার পর পিছনে তাকিয়ে দেখি ওই পাগলীটা দারিয়ে আছে। পড়ে দৌড়ে নিরাপদ স্থানে চলে আসলাম। সাওন তপু নিসান হৃদয় মিরাজ ,ওদের সাথে দেখা হবার পর টানা হাসলাম ২ মিনিট। চারপাশের লোকজনকে দেখলাম হাসি হাসি মুখ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। ওদের চেহারা দেখে মনে হল কোন সার্কাসের জোকার দেখছে। পাশ থেকে চায়ের দোকানদার মামা বলল "মামা আপনারে পাইলে আজ খবর ছিল"।

তারপর এই ঘটনা নিয়ে হাসতে হাসতে গড়াগড়ি প্রায় আমরা সবাই। এক ভিক্ষুক চাচী এসেও আমাদের হাসিতে যোগ দিল :D:D
বলল " আপনার দৌড়ানি দেখে আমি হাসতে হাসতে শ্যাষ"ওনাকে খুশি হয়ে আমরা কিছু ভিক্ষা দিলাম।।

আসলেই এক না ভোলার মত অভিজ্ঞতা। আর বন্ধুরা তোরা আছিস বলেই লাইফ টা এখন ও রঙিন।এখন ও শত কষ্টের মাঝে প্রান খুলে হাসতে পারি। যেভাবি আছিস সেভাবেই পাশে থাকিস আজীবন।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৩ রাত ৯:৫৬
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×