কিছুক্ষণ পাশাপাশি বসে থাকা
একটি বিশেষ দিনের সেলিব্রেশন।
হাতের ওপরে রাখা হাত,
ভালবাসা আর বেদনায় মেঘাচ্ছন্ন মন।
চোখে চোখ রাখতে অস্বস্তি হয়,
দু'জোড়া চোখই আজ অশ্রুসজল।
নীরবতার গানে সরব চারপাশ,
হঠাৎ রিমঝিম সুরে বৃষ্টির আগমন,
কুড়ে খা্ওয়া নির্জনতাকে পেছনে ফেলে
হাতে রাখা হাতটি হয়ে ওঠে আরো আন্তরিক।
অঞ্জলী ভরে নিতে চায় প্রিয়ার অশ্রুজল;
বিদ্রোহী মন বিলাপ করে বলে ওঠে -
আর কত বছর চলবে এই গোপন অভিসার?
চারটি বছর! অনেক তো সময়!
এবার ভাঙতেই হবে গোপনতার শৃঙ্খল।
এখন প্রাণের বধুরে ঘরে নেবার পালা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



