ইদানিং ছাত্রলীগের হাতে অনেক অস্ত্র আছে মনে হচ্ছ। নয়তো তারা এত মারামারি করে কেন? যে.এম.বি.র চেয়ে তারা কি আর কম মারা মারি করে? ছাত্রলীগারদের এখন সুদিন। দখলবাজি করতে হলে কি নিজেদের মধ্যেও মারা মারি করতে হবে। এরা কি মানুষ? তারা শিবির মারে, দল মারে, লীগ মারে, মৈত্রী মারে, ট্যান্ডার মারে আবার শুনেছি ক্যান্টিনও নাকি মারে। এই ব্লগের অলস ছেলে বলেছেন: তারা মেয়ে মারে , গাঁজার কল্কিতে টান মারে, বোতল মারে .....
তাদেরকে থামানোর কেউ যেন নেই। না সরকার, না পুলিশ (বাবা বলে), না কোন অগ্নিকন্যা ?
মারামারি যেমনই করুক, সেই বাবার অবস্থা কি হবে যিনি সারাজীবনের পরিশ্রম আর রক্তঝরা অর্থ দিয়ে তার পুলারে (রাজীব) ঢাকা মেডিক্যালে পাঠাইছে। আর তার দলের (ছাত্রলীগ) বন্ধুরাই তাকে গত ৩১ মার্চ নির্মমভাবে হত্যা করে তিন তলা থেকে ফেলে দেয়।
প্রিয় পাঠক, আপনিও কিছু বলুন। দায়িত্ব আপনারও আছে। কারন আপনারই ভাই, বন্ধু বা আপন কেউ হয়তো এদের শিকার হতে পারে!
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



