যমজ সন্তানের দুই পিতা
না, আক্ষরিক অর্থে সনত্মান দু'টির জন্ম দিয়েছেন এক পোলিস মহিলা! একটি মেয়ে, একটি ছেলে। তবে একই গর্ভে ধারণ করা ঐ যমজ ভাই-বোনের পিতৃপরিচয় কিন্তু আলাদা। অবাক হচ্ছেন? হবারই কথা কারণ, পৃথিবীতে এ রকম ঘটনা যে মাত্র সাতবার ঘটেছে।
ঘটনাটা এ রকম_ পোলিশ ঐ জননী যে সময় গর্ভধারণ করেন, সে সময় স্বামী ছাড়াও অন্য আর এক পুরুষের সঙ্গে তাঁর নাকি যৌন সম্পর্ক ছিল। একই সময় দু'জন পুরুষের সঙ্গে যৌন মিলনের ফলে গর্ভবতী হলে কে বাবা, তা নির্ধারণ করা নিয়ে সমস্যা দেখা গেলেও বাবা যে দু'জনই এমন ঘটনা কিন্তু সচরাচর দেখা যায় না। খবর ওয়েবসাইটের। এক্ষেত্রে এমনটাই হয়েছে। তবে সেই সত্যও প্রতিষ্ঠিত হয়েছে মায়ের অজান্তে। সন্তান জন্ম দেয়ার পর, মা নিজের মুখেই বলেছিলেন, তাঁর যমজ সনত্মান দু'টি তাঁর স্বামীর নয়, বরং প্রেমিকের ঔরসে জন্ম নিয়েছে। এ কথা বলে, স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদেরও সিদ্ধানত্ম নিয়েছিলেন ঐ পোলিশ সুন্দরী। শুধু তাই নয়, সন্তান যে স্বামীর নয়, সেটা প্রমাণ করতে ডিএনএ পরীক্ষাও করান তিনি। কিন্তু, গল্প এখানেই শেষ হয় না।
ডিএনএ পরীৰায় জানা যায়, সদ্যোজাত নারী শিশুটির বাবা তাঁর প্রেমিক হলেও, ছেলেটি কিন্তু তাঁর স্বামীর ঔরসেই জন্মেছে। পোলিশ টেলিভিশন 'টিভিএন ২৪' জানায়, এহেন ঘটনা অত্যনত্ম বিরল। আর সেটা তখনই সম্ভব। যখন একটির জায়গায় দু'টি 'ডিম্বাণু' সৃষ্টি হয় এবং প্রজননের সময় একের অধিক পুরম্নষের সঙ্গে সঙ্গমের ঘটনা ঘটে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


