somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেগমদ্বয়ের প্রত্যাবর্তন

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইহা জলপাইদের পশ্চাতধাবন বটে। "আপনি ঢাকার রাজপথে আবারো
পোড়া টায়ারের গন্ধ পাইতে যাইতেছেন" বলছিলেন একজন ঢাকাইয়া রাষ্ট্রদূত ২০০৭ এর জানুয়ারী পর জলপাইদের ক্ষমতারোহন...অন্তর্বতী সরকার গঠন এরপরও তাহারা দুই ঝগড়াটে সাবেক প্রধানমন্ত্রীকে কারা অন্তরীণ রাখিতে বিফল হইল।

দূনীর্তির দায়ে বছরখানেক কারা অন্তরীণ থাকিয়া বাংলাদেশী যুদ্বংদেহী দুই
বেগম আবারও মাঠে ফিরিলেন।সেপ্টেম্বরের একাদশ দিবসে বেগম
জিয়া অবমুক্ত হন। এবং পঞ্চ দিবস বাদে অন্য বেগম ও নিশ্চিত হন যে
দেশে ফিরিয়া কোনরুপ কারা অন্তরীণতার ঝুঁকি পোহাতে হবেনা,
যিনি মাসেক পূর্বেই অবমুক্ত হন এবং চিকিৎসার নিমিত্তে
পাশ্চাত্য গমন করেন।

যদিও কোন বেগমই দূর্নীতির দায় হইতে পুরোপুরি মুক্ত হননি। তথাপি
দৃশ্যমান যে --বিচারকগন সরকারি আদেশ ব্যতিরাখিয়া কোনরুপ ব্যবস্হা
লইবেনা।ফলতঃ বেগমদ্বয়ের রাজনৈতিক অনুক্রমন ব্যহত হইবেনা বরঞ্চ
গতি লাভ করিবে।আর অনাখাংকিত কোন দুর্বি‍পাক সংঘটিত না হইলে
তাহাদের একজনই হইবেন পরবর্তী প্রধানমন্ত্রী ।

ইহা জলপাইদের নৈতিক বিপর্যয়।

দুই বেগম পালাক্রমে ১৯৯১-২০০৭ খ্রিষ্টাব্দব্যাপী ক্ষমতা আরোহন করিতে থাকেন ।পরস্পরের প্রতি অনাস্হা-চরম বিরোধ এবং দূর্নীতির ফলস্বরুপ জলপাইরা ক্ষমতারোহনের প্রয়াস পায়। জলপাইদের প্রাথমিক পদক্ষেপ ছিল বেগমদ্বয় কে নির্বাসনে পাঠাইয়া বাংলাদেশে 'তৃ্তীয় পক্ষের' উৎথান ঘটানো। অতপরঃ তাহাতে বিফল হইয়া তাহাদের কারা-অন্তরীণ করিবার সিদ্বান্তে উপনীত এবং তাহাদের সংগঠন বিভাজিত করিবার ব্যর্থ প্রয়াস...
আর জলপাইগন আশায় দিন গুনছিল কখন নতুন(তৃতীয়) দিক্ পালের আবির্ভাব ঘটে; কিন্তু তাদের সে আশার গুড়ে বালি প্রদান করিয়া দু বেগম সংগঠনের কর্মীগন দুটি ক্ষেত্রে নিজেদের সংহত করিয়াছিল---বেগম তোষণ এবং বেগম পূজো। বেগমগন তাহাদের পাতিদিগের এহেন সমর্থন ব্যতিত কস্মিনকালেও নিজেদের অস্তিত্ব কল্পনা করিতে পারিত না। যাহার দৃষ্টান্ত স্বরুপ একজন বেগম "সারাজীবনের" জন্য সংগঠন পু্রোধার উপঢৌকন পাইতেছিলেন যদিও বেগম স্বয়ং এতে বাধ সাধেন।

শুভসংবাদ এই যে , ২০০১ খ্রিষ্টাব্দ পর বাংলাদেশে সাধারণ নির্বাচনের সুযোগ পাইতেছে। এবং তাহাতে পূর্বে সংঘটিত সকল প্রকারের অসুদুপায়ের পথ রুদ্ব হইতেছে। নির্বাচন কমিশান নাকি নতুন ভোটার তালিকায় ১২ নিযুত ভূয়া - দ্বিতালিকা ভুক্ত ভোটার বাদ দিয়াছেন । এবং নিবাচনের তারিখ ঘোষণার দিন-ক্ষন গুনছেন - আর তা নাকি ডিসেম্বরে মধ্যই সংঘটিত হইবে...সরকারযন্ত্র নাকি ২০ মাস পূর্বে ঘোষিত জরুরী পরিস্হিতিরও অবসান ঘোষিবেন।

বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সুগমনের পথে দু বেগমকেই বাধা মনে করা হয়তেছিল। কেননা তাহারা প্রায় দশক ধরিয়া নিজেদিগের মধ্য মুখ দেখা-দেখি এবং কথা বলাবলি পর্যন্ত বন্ধ রাখিয়াছেন।যদিও অন্তর্বতী সরকার এবং কতিপয় ব্যক্তিবর্গ বলাবলি করিতেছেন বেগমদিগকে একই স্হানে বসানো লইয়া।


জলপাইগনের দূর্নীতি দমন অভিযানের মূল শিকার কথিত যুবরাজ এবং বেগম জিয়ার জৈষ্ঠ্য বৎস তারেক রহমানও অত্র মাসে অবমুক্ত হন ; সাথে জামিন প্রদান করা হয় বেগমদিগের অতি বিস্বস্হ কতিপয় পারিষদর্গকে।এসব ঘটনানুক্রম ফলতঃ দূনীর্তি দমন অভিযানের উল্টোরথ ই নির্দেশ করে ।

ঢাকায় এ নিয়ে সবাই বলাবলি আরম্ভ করিয়াছেন ...পুরো ঘটনাচক্রগুলো জলপাই-পু্রোধারদের পরিপাক জটিলতা সৃষ্টি করিতে পারে...অদ্যবদি জলপাই-পু্রোধারা বহুদলীয় গণতন্ত্রের গমনের দিকেই আছেন যদিও।
গত দুই বৎসর ব্যাপী পাশ্চাত্যরা জলপাই-পু্রোধাদের এহেন ক্রিয়ায় পূর্ণ সমর্থন যোগাইতেছিল যদিও তা আজ আর অবশিষ্ট নাই।

অর্থাৎ জলপাই-পু্রোধাদের হালে এখন আর জল অবশিষ্ট নাই ।

কিন্তু আশংকা সৃষ্টি হইতেছে যে, জলপাই-পু্রোধাগন চলতি রথ হইতে পুরাপুরি প্রস্হান করিবেন কিনা তাহা লইয়া । কারণ নিষিদ্ব ঘোষিত চরমপন্হী সংগঠন জে.এম.বি নাকি চলমান জরুরী সরকারের কতিপয় পারিষদবর্গকে হুমকি প্রদান করিয়াছে। আর স্বরাষ্ট্র মন্ত্রনালয় পূর্বেই উদ্ভূত পরিস্হিতির ভবিষ্যত বাণী করিয়াছিল নাকি।

পরিশেষ এই যে জলপাই-পু্রোধাদের পলায়ন পর্ব মঞ্চায়িত হওয়ার আশা দুরাশা ও হইতে পারে।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৬
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×