যদি আমার কোনও পালাবার জায়গা
না থাকে – দিন, রাত্রি, অন্ধকারে।
তুমি কি আমার হাতটা একটু ধরবে।।
যদি আমি পড়তে পড়তে থেমে যায়-
মাঝপথে, কিংবা আটকে যায় কার্নিশে
তুমি কি আমার হাতটা একটু ধরবে।।
যদি কেউ বলে আর আমি নেই-
পাহাড়, সমুদ্র, কিংবা আমার ছোট্ট ঘরটিতে।
তুমি কি আমার হাতটা একটু ধরবে।।
যদি আমি হারিয়ে যায় আমিতে
মিশে যায় চুন-সুড়কির নগরীতে
তুমি কি আমার হাতটা একটু ধরবে।।
যদি নিভে যায় অন্ধকারে
যদি ভেসে যায় রোদে
যদি ডুবে যায় পাথরে
তুমি কি আমার হাতটা একটু ধরবে।।
যদি তলিয়ে যায় স্মৃতিতে
যদি ক্ষয়ে যায় জলে
যদি থেমে যায় চলাতে
তুমি কি আমার হাতটা একটু ধরবে।।
ওগো বন্ধু, তুমি কি আমার হাতটা একটু ধরবে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



