কবিতা : তুমি এখনো আমার ভালোবেসে কাঁদো !
-এম জসীম
তুমি কি এখনো উদ্বিগ্ন হও
বেশী রাত করে কেউ ঘরে ফিরলে
তুমি কি এখনো সন্ধ্যা নেমে এলে ঘুমের সঙ্গে মিতালী করে
নিমগ্ন হও অন্ধকারের ক্রোড়ে?
আবার গেট খোলার শব্দে
জেগে ওঠো; কপাট খুলে ঝাপসা চোখে তাকিয়ে থাকো
কারো দিকে ?
তুমি কি এখনো সেলফোনে রাগ করে বল
‘ কি ফিরবেনা বাসায় এখনো’?
বেশী রাত করে বাড়ি ফেরায় এখনো কি
অভিমানে ভারি হয় তোমার কন্ঠ ?
তুমি কি এখনো উচ্চৈস্বরে ডাকো আমায় আদর করে
কিংবা অস্ফূত স্বরে, নৈশব্দে কোমল গলায় আদুরে স্বভাবে
তুমি কি লম্বা চুলগুলো ছেড়ে বারান্দায় দাঁড়িয়ে থাকো
কারো অপোয় পায়চারি কর এখনো ?
খাবার টেবিলের পাশে এসে দাঁড়াও
কারো জন্য
ঘেমেনেয়ে এখনো কি রাঁধো সুস্বাদু কোনো খাবার ?
ঘুমের মধ্যে দু:স্বপ্নে কি কেঁপে ওঠে জড়িয়ে ধরো কাউকে ?
তুমি কি যতেœ এখনো বাঁধো চুল
পেছনে দু বেনী করে ?
রাগ কিংবা খুশিতে পান খাও এখনো ঠোঁট লাল করে?
সৌন্দর্য বাড়াতে এখনো প্রতিরাতে
মুখমন্ডলে মাখাও কি কোনো সৌন্দর্য বর্ধক ভেষজ ?
কোন সুগন্ধি ব্যবহার কর তুমি এখন
হেবক কিংবা এলপাচো
স্নো কি সেই এখনো ফেয়ার অ্যান্ড লাভলীতেই আছো ?
তুমি এখনো তেমন কাঁদো আমায় ভালোবেসে !
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


