মুখে আঙুল
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৪৩
আজ প্রায় সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিটে আমি মুখে আঙুল দিয়েছি । ঠিক আমার খালামনির মতো ।
জন্মের পর থেকে আমি বুঝতে পারছিলাম না আমার হাত দুটি দিয়ে আমি কি করবো । কতক্ষণ আর হাত শূন্যে ছোড়াছুড়ি করা যায়... !
গতরাতে আমার খালামনিটা আমার হাতে কলম ধরিয়ে দিয়েছিল । সেটা দেখে আমার নানুমনি আঁৎকে উঠেছিলেন... ছোট মানুষের হাতে কেউ কলম দেয়?! চোখে লেগে যাবে না?
হি হি হি... আমি কি এতই বোকা নাকি যে চোখে কলম ঢুকিয়ে দেবো? যদিও কলমটা আমার খেতে ইচ্ছে করছিল...
আজ সকাল বেলায় আমার খালামনি আমাকে কোলে নিয়ে কিসব আবোল তাবোল বকছিল । ইনতু, বিনতু, তুনটুশ, গোলটুশ, গালটুশ, সোনা, ময়না, টিয়া... কি সব বলতেই থাকে... আর আমার এত হাসি পায়। একসময় আমার এত বোরিং লাগে যে আমি ঘুমিয়ে পড়ি । খালামনি ভাবে আমি বুঝি খুব মজা পাচ্ছি...
আর ওদিকে আমার নানু বলে আমি কেন নানু বলে ডাকছি না । এরা কি বুঝবে না যে পৃথিবীর ভাষা বুঝতে আমার কিছুটা সময় লাগবে...
আমার ছোট মামা আমাকে বুচি বলে ডাকে । ছোট মামা বলে, বুচির জন্য আমি কার্টুন দেখতে পাই না । ছোট মামা আমার পাশে বসে আমার নাকটা ধরে টানাটানি করে
এখন আবার আমার কান্না পাচ্ছে । আসলে আমি কাঁদতে চাই না কিন্তু কি করবো... এখনো তো কথা বলতে পারি না । কিভাবে বুঝাবো আমার এখন ক্ষুদা পেয়েছে... তাই বাধ্য হয়ে কাঁদতেই হয় ।
ওহ.. আজকে আমার জন্য খুবই খুশির একটা দিন । কিন্তু ওটা বলা যাবে না । শুধু এটুকু বলি, খবরটা মিশেল সম্পর্কিত ![]()
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিবেক সত্যি বলেছেন:
ফারজানা মাহবুবা বলেছেন:
হিহিহিহিহি! খালামনি(!!), মাহজুবা যখন বড় হয়ে এই ব্লগ পড়বে!.........হাহাহাহাহাহা!
আপনার মত গ্রেট খালামনি সবার যেনো হয়!
বিবেক, তুমিতো দেখি মাহজুবার পোষ্টার দিয়ে দিয়ে শহরের রাস্তাঘাট ভরায়ে ফেলতেছো!
ফিউশন ফাইভ বলেছেন:
ফারজানা মাহবুবা বলেছেন:হিহিহিহিহি! খালামনি(!!), মাহজুবা যখন বড় হয়ে এই ব্লগ পড়বে!.........হাহাহাহাহাহা!
আপনার মত গ্রেট খালামনি সবার যেনো হয়!
বিবেক, তুমিতো দেখি মাহজুবার পোষ্টার দিয়ে দিয়ে শহরের রাস্তাঘাট ভরায়ে ফেলতেছো!
=
হিহিহিহিহি! হিহিহিহিহি! হিহিহিহিহি! হিহিহিহিহি! হিহিহিহিহি!
হিহিহিহিহি! হিহিহিহিহি! হিহিহিহিহি! হিহিহিহিহি!
হিহিহিহিহি! হিহিহিহিহি! হিহিহিহিহি!
হিহিহিহিহি! হিহিহিহিহি!
হিহিহিহিহি!
বিবেক সত্যি বলেছেন:
শুধু পোষ্টার লাগানো হয়নি.. প্লাকার্ড নিয়ে দেশে - বিদেশে মিছিলের-ও ব্যবস্থা করা হইসে...
ইকারুস বলেছেন:
মাহজুবাহ,আমি বুঝতে পারছিনা তোমার বিবেক মামা শুধুমাত্র একটি ছবির প্রচার করছে কেন। তার কাছে তুমি আর কি কোন ছবি দাওনি? আমার মনে হয়, তোমার ছবির কোন কপিরাইট তোমার বিবেক মামার কাছে নেই।
তুমি তোমার আরো কিছু ছবি তোমার মুখে-আঙুল খালামণি অখবা কপি রাইট বিহীন বিবেক মামাকে দেবে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















