নতুন বছর ২০০৯ এবং আমি...........
০১ লা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩
এখন সন্ধ্যা ৬ টা বেজে ৫ মিনিট । আজ নতুন বছরের ১ তারিখ । সবাইকে নববর্ষের শুভেচ্ছা
এই বছরটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ বছর। কারণ এই বছরেই আমি হামা দিতে শিখবো, বসতে শিখবো, হাঁটতেও পারি
২০০৮ সালটিও আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল । এই বছরেই আমি জন্মেছি । তাই সালটির গুরুত্ব ও মাহাত্ম্য অনেক অনেক বেশি আমার কাছে ।
এখন আমি কান্না ছাড়াও কিছু কিছু অর্থহীন শব্দ উচ্চারণ করতে পারি । আসলে সেগুলো মোটেই অর্থহীন নয়
কিন্তু বড়রা বোঝে না তো এজন্য এগুলোকে অর্থহীন বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা করে থাকে!
আর আমার কাছে এত শব্দ নেই যে বোঝাবো আমি কি বলতে চাচ্ছি..
আচ্ছা, আমি তো এখন কাঁদছি... আর লিখবো না...
১. ০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:০৯
বিবেক সত্যি বলেছেন:
কার এতবড় সাহস !! তোমার কথাকে অর্থহীন শব্দ বলে !!... তোমার শব্দগুলো এখানে লিখে দাওতো... আমি অর্থ বুঝিয়ে দিচ্ছি সবাইকে ..
বিবেক সত্যি বলেছেন:
কার এতবড় সাহস !! তোমার কথাকে অর্থহীন শব্দ বলে !!... তোমার শব্দগুলো এখানে লিখে দাওতো... আমি অর্থ বুঝিয়ে দিচ্ছি সবাইকে ..
২. ২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১৩
ফারজানা মাহবুবা বলেছেন:
আসলেই তো, কার এতবড় সাহস??!!
আমি কিন্তু তোমার কথা ঠিকই বুঝতে পারি,
এই যে এতক্ষন নতুন বছরের নতুন দিনে তোমার কথা পড়লাম!
তোমাকে আর তোমার খালামনিকে নতুন বছরের শুভেচ্ছা।
তাড়াতাড়ি বড় হয়ে উঠো, মানুষ হয়ে উঠো।
ফারজানা মাহবুবা বলেছেন:
আসলেই তো, কার এতবড় সাহস??!!
আমি কিন্তু তোমার কথা ঠিকই বুঝতে পারি,
তোমাকে আর তোমার খালামনিকে নতুন বছরের শুভেচ্ছা।
তাড়াতাড়ি বড় হয়ে উঠো, মানুষ হয়ে উঠো।
৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৩
৪. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৩
বিবেক সত্যি বলেছেন:
হ্যালো ....
বিবেক সত্যি বলেছেন:
হ্যালো ....















