somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... নতুন বছর ২০০৯ এবং আমি........... " style="border:0;" />
এই বছরটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ বছর। কারণ এই বছরেই আমি হামা দিতে শিখবো, বসতে শিখবো, হাঁটতেও পারি <img src=" style="border:0;" />

২০০৮ সালটিও আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল । এই বছরেই আমি জন্মেছি । তাই সালটির গুরুত্ব ও মাহাত্ম্য অনেক অনেক বেশি আমার কাছে । <img src=" style="border:0;" />

এখন আমি কান্না ছাড়াও কিছু কিছু অর্থহীন শব্দ উচ্চারণ করতে পারি । আসলে সেগুলো মোটেই অর্থহীন নয় <img src=" style="border:0;" /> কিন্তু বড়রা বোঝে না তো এজন্য এগুলোকে অর্থহীন বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা করে থাকে! <img src=(" style="border:0;" /> আর আমার কাছে এত শব্দ নেই যে বোঝাবো আমি কি বলতে চাচ্ছি.. <img src=(" style="border:0;" />


আচ্ছা, আমি তো এখন কাঁদছি... আর লিখবো না... <img src=(" style="border:0;" />
]]>
http://www.somewhereinblog.net/blog/mjmishel/28891717 http://www.somewhereinblog.net/blog/mjmishel/28891717 2009-01-01 18:43:33
আমার প্রথম রিক্সায় চড়া " style="border:0;" /> আর আমার আম্মু আরো অলস! আমাকে কোথাও নিয়ে যেতেই চায় না <img src=(" style="border:0;" /> খালামনি অলস হলেও অনেক গাঁইগুঁই করে শেষপর্যন্ত নিয়ে যায় <img src=" style="border:0;" />

গাড়ি ছিল না এজন্য খালামনি ও ছোটমামা আমাকে রিক্সায় নিয়ে গেল জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটালে । আমি ঠিক দুপুর ৩ টা ২ মিনিটে রিক্সায় উঠেছি । আমি যে রিক্সায় উঠেছি সে রিক্সাওয়ালার নাম মো: কামাল হোসেন । তার দেশের বাড়ি ভোলা, ঢাকায় মোহাম্মদপুরে থাকেন । ঢাকায় ১২ বছর ধরে আছেন এবং ৮ বছর ধরে রিক্সা চালান । সুতরাং, বুঝতেই পারছেন আমি বেশ অভিজ্ঞ রিক্সাওয়ালার রিক্সায় উঠেছিলাম <img src=" style="border:0;" /> রিক্সার হুড উঠানো ছিল যাতে আমার মাথায় রোদ না লাগে কিন্তু তারপরেও একটু একটু রোদ আমার মুখে এসে পড়ছিল । ব্যাপারটা আমি বেশ উপভোগ করছিলাম । একসময় কুসুম কুসুম গরমে আমার চোখ জড়িয়ে এল এবং আমি ঘুমিয়েও পড়লাম <img src=" style="border:0;" />
ওখানে গিয়ে আমাকে টিকা খাওয়ানো হল । আমি তো ঘুমাচ্ছিলাম এজন্য আমি টেরই পাইনি। :``>>
আমি যে রিক্সায় গিয়েছিলাম সে রিক্সায় ফিরে এসেছি।
]]>
http://www.somewhereinblog.net/blog/mjmishel/28876415 http://www.somewhereinblog.net/blog/mjmishel/28876415 2008-11-30 20:34:58
জ্বর " style="border:0;" /> জ্বর আসছে শুধু । মাঝের কয়েকদিন আমার খালামনি ছিল না । আম্মুর দাদী মারা গিয়েছেন ২২ তারিখ, বুধবার, দুপুর ২.৩০ এ । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন । খালামনি এজন্য আম্মুর দাদীর বাড়ি গিয়েছিল । ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আম্মুর দাদাও ঠিক বুধবার দুপুর ২.৩০ এ মারা যান ।

খালামনি গতকাল ফিরেছেন । আজ আবার আমাকে নিয়ে ডাক্তার আন্টির কাছে নিয়ে যাবেন । খালামনি খুবই অলস কিন্তু তারপরেও দৌড়ের ওপর থাকতে হয় :-*
আমার জীবনের শুরুতেই একটা সুসংবাদ শুনেছিলাম যেটা সত্যিই আমার জন্য একটা বড় পাওয়া । সেটা গত ১৮ তারিখে । আর তার কিছুদিন পরই (২২ তারিখে) আমি আমার জীবনে প্রথম মৃত্যুর সংবাদ শুনলাম... দুঃখজনক! /<img src=" style="border:0;" />

আমাকে এখন যেতে হচ্ছে ।
আমার জন্য সবাই দোয়া করবেন ।]]>
http://www.somewhereinblog.net/blog/mjmishel/28860124 http://www.somewhereinblog.net/blog/mjmishel/28860124 2008-10-26 18:21:21
ব্লগ নিয়ে জটিলতা
খালামনি বলছে, আমি যখন বড় হবো তখন কমেন্টগুলোর রিপ্লাই দিলে ভাল হবে । আমি নাকি অনেক মজাও পাবো । ছোট খালামনি বলছে, এখন যারা কমেন্ট করেছেন তারা যদি আমার বড়বেলায় না থাকেন তাহলে আমি বড় হয়ে রিপ্লাই দিয়ে সেরকম মজা পাবো না । আর ওদিকে ছোট নানু বলছেন, এখনই রিপ্লাই দেয়া উচিত <img src=" style="border:0;" />

আবার, আমার এই ব্লগটার একসেস আমি কবে পাবো সেটা নিয়েও নানুরা, খালামনিরা অনেক চিন্তাশীল(!) কথাবার্তা বলাবলি করছেন । খালামনি বলছে, আমার ১৯তম জন্মদিনে এই ব্লগটা আমাকে গিফট হিসেবে দেয়া হবে । নিঃসন্দেহে আমার জন্য এটা একটা বড় ধরণের চমক হবে । ছোট খালামনি বলছে, আমি লিখতে পারলেই আমাকে একসেস দেয়া উচিত । ছোট নানু বলছেন, আমি বড় হয়ে গেলে টেকনোলজি কোথায় গিয়ে দাঁড়ায় সেটাও ভাববার বিষয় । কথাটাকে ছোট খালামনি লুফে নিয়ে বলল, তখন দেখা যাবে যে, মহাজুবাহ অন্য কোন গ্রহে বসবাস করছে আর সেখান থেকে সামহোয়্যারইন একসেস করা যায় না । অথবা টেকনোলজি এরকম হয়ে যেতে পারে যে এরকম ব্লগ লেখালেখি করাটা যাদুঘরে রাখার মত বিষয় হয়ে যাবে । গিফট হিসেবে ব্লগটা ওল্ড গিফট হয়ে যাবে ।
তখন আমার খালামনিরও মনে হল, এমন টেকনোলজিও তো আসতে পারে যেটা দিয়ে ব্রেইনের সব আনরিড মেমরি রিড করা যাবে, এমনকি ভিজুয়ালাইজও করা যাবে । এই ব্লগটায় যেভাবে লিখা হয়েছে তার চেয়ে অনেক পারফেক্ট ইনফরমেশন আমি পেয়ে যেতে পারি । তখন আমাকে ব্লগটা খুব একটা না টানতেও পারে । এই তো সেদিনই খালামনি একটা ভিডিও দেখে কি আশ্চর্য হয়েছিল!
আমি অবশ্য আশ্চর্য হয়নি । আমি এখনো আশ্চর্য হতে পারি না । পৃথিবীর সবকিছুকে আমার খাবার মনে হয় । নানুমনির গাল, খালামনির নাক, আমার জামার কোনা... এমনকি আমার হাতের আঙুলগুলোকেও খাবার মনে হয় । :``>>

আমার খালামনি বলছে, ১৯ বছরে এতকিছু চেঞ্জ হবে না । ওদিকে ছোটখালামনি বলছে হওয়ার সম্ভাবনাই বেশি । এভাবে চেঞ্জ না হলেও চেঞ্জ হবেই । তখন খালামনির মনে হল, পুরো পৃথিবী চেঞ্জ হলেও ফিলিংস চেঞ্জ হবে না । এই ব্লগটার পেছনে কতটা ভালবাসা কাজ করছিল এটা আমি ঠিকই বুঝতে পারবো ।

খালামনিরা কবে যে একটা সিদ্ধান্তে পৌঁছুতে পারবে.... <img src=" style="border:0;" />

এখন আমার হাই উঠছে... <img src=" style="border:0;" /> ]]>
http://www.somewhereinblog.net/blog/mjmishel/28857868 http://www.somewhereinblog.net/blog/mjmishel/28857868 2008-10-21 21:07:48
মুখে আঙুল জন্মের পর থেকে আমি বুঝতে পারছিলাম না আমার হাত দুটি দিয়ে আমি কি করবো । কতক্ষণ আর হাত শূন্যে ছোড়াছুড়ি করা যায়... !
গতরাতে আমার খালামনিটা আমার হাতে কলম ধরিয়ে দিয়েছিল । সেটা দেখে আমার নানুমনি আঁৎকে উঠেছিলেন... ছোট মানুষের হাতে কেউ কলম দেয়?! চোখে লেগে যাবে না?
হি হি হি... আমি কি এতই বোকা নাকি যে চোখে কলম ঢুকিয়ে দেবো? যদিও কলমটা আমার খেতে ইচ্ছে করছিল... :``>>
আজ সকাল বেলায় আমার খালামনি আমাকে কোলে নিয়ে কিসব আবোল তাবোল বকছিল । ইনতু, বিনতু, তুনটুশ, গোলটুশ, গালটুশ, সোনা, ময়না, টিয়া... কি সব বলতেই থাকে... আর আমার এত হাসি পায়। একসময় আমার এত বোরিং লাগে যে আমি ঘুমিয়ে পড়ি । খালামনি ভাবে আমি বুঝি খুব মজা পাচ্ছি... <img src=" style="border:0;" />
আর ওদিকে আমার নানু বলে আমি কেন নানু বলে ডাকছি না । এরা কি বুঝবে না যে পৃথিবীর ভাষা বুঝতে আমার কিছুটা সময় লাগবে... <img src=" style="border:0;" />

আমার ছোট মামা আমাকে বুচি বলে ডাকে । ছোট মামা বলে, বুচির জন্য আমি কার্টুন দেখতে পাই না । ছোট মামা আমার পাশে বসে আমার নাকটা ধরে টানাটানি করে /<img src=" style="border:0;" />

এখন আবার আমার কান্না পাচ্ছে । আসলে আমি কাঁদতে চাই না কিন্তু কি করবো... এখনো তো কথা বলতে পারি না । কিভাবে বুঝাবো আমার এখন ক্ষুদা পেয়েছে... তাই বাধ্য হয়ে কাঁদতেই হয় ।

ওহ.. আজকে আমার জন্য খুবই খুশির একটা দিন । কিন্তু ওটা বলা যাবে না । শুধু এটুকু বলি, খবরটা মিশেল সম্পর্কিত <img src=" style="border:0;" />
]]>
http://www.somewhereinblog.net/blog/mjmishel/28856548 http://www.somewhereinblog.net/blog/mjmishel/28856548 2008-10-18 20:43:34
আমার আকীকা
গতকাল দুপুর থেকে আমার খালামনি আমার নাম নেটে সার্চ করছিল । বিদ্যুৎ ছিল না । এত গরমের মধ্যেও খালামনি আমার নাম খুঁজছিল । সেই দুপুর থেকে বসে বিকাল ৫ টা পর্যন্ত একটানা খুঁজে তিন পৃষ্ঠা জুড়ে অনেক নামের লিস্ট তৈরি করে ফেলেছিল । আমার খালামনিটা না একটু পাগলাটে স্বভাবের । নয়তো কেউ তিন পৃষ্ঠা নামের লিস্ট তৈরি করে?
আর ওদিকে আমার নানু কোথা থেকে ১৬ টা নাম খুঁজে এনেছিলেন । আমার কয়েকজন নেট মামাও সুন্দর সুন্দর নাম দিয়েছিলেন । এত ব্যস্ততার মধ্যেও উনারা আমার জন্য কষ্ট করেছেন । অনেক অনেক ধন্যবাদ <img src=" style="border:0;" />

রাত হল যখন তখন আমার নানু নামের বিশাল লিস্ট দেখে খেই হারিয়ে ফেললেন । নানু বলছিলেন আমার নাম বুশরা রাখতে । বুশরা নামটা আমার নানুর খুব পছন্দ । কিন্তু ওদিকে নানুমনি বললেন, জুরাইনা অথবা নুহা রাখতে । দুজনে কোন সিদ্ধান্তে আসতে না পেরে দায়িত্ব ছেড়ে দিলেন আমার পাগলাটে খালামনিটার ওপর । খালামনি বলল, জেরিন রাখবে কিন্তু বাধ সাধলো আমার ছোট খালামনি । ছোট খালামনি বলল, জেরিন নাকি চায়ের নাম! <img src=" style="border:0;" />
রাত বাড়তে থাকলো । আমি দেখলাম সবাই কি চিৎকার চেঁচামেচি করছে । এত বড় বড় মানুষ এত চিৎকার চেঁচামেচি করতে পারে! বাপরে! চিৎকার করার কথা আমার... কই আমি তো চিৎকার করে কান্না করি না । আমার কান্নার শব্দ এক রুম থেকে আরেক রুমে শোনাই যায় না ।
রাত সাড়ে ১২ বেজে গেল । কেউ কোন সিদ্ধান্তে আসতে পারলো না । এদিকে আমার আম্মুও খালামনির ওপর দায়িত্ব ছেড়ে দিল । শেষে সিদ্ধান্ত হল লটারী হবে । ছোট ছোট কাগজে সবার পছন্দের নাম গুলো লিখে লটারী করা হবে এই মুহূর্তে আমার ছোট নানু বলল, মিশাল নামটা নানুর খুব মনে ধরেছে । ফিলিস্তিনের হামাসের প্রধান হলেন খালিদ মিশাল । ওদিকে ছোট খালামনি তো আগে থেকেই মিশেল নামটা পছন্দ করছিল । মিশাল নামটা দুইটা ভোট পেয়ে গেল । মিশাল অথবা মিশেল নামটাকে জিততে হলে খালামনির ভোট পেলেই হবে । কারণ খালামনি একাই ৪ টা ভোট দিতে পারবে । নানু, নানুমনি, আম্মু আর খালামনির নিজের ভোটটা ।
খালামনি বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো । আমি শুধু শুয়ে শুয়ে পিট পিট করে তাকাচ্ছিলাম... বড় বড় মানুষেরা এত ছেলেমানুষী করতে পারে না!
শেষে খালামনি সম্মতি দিয়েই দিল । আর কি! হয়ে গেল আমার নামটা । উফফ!! কত সময় যে নিল!
এদিকে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি জানিই না ।
রাত প্রায় দেড়টার সময় আমার নামটা ঠিক করা হয় ।
আজ একদম সকালে আমার আকীকা হল ।

ওহ.. আমার দাদুও এসেছেন । আমার দাদু আমার জন্য কত্ত জামা এনেছেন । সবগুলো জামাই আমার পছন্দ হয়েছে ।
আমার নানুমনি আমাকে একটা করে জামা পরায় আর মিষ্টি করে হাসে তখন আমার কত যে ভাল লাগে... <img src=" style="border:0;" />

অনেক রাত হয়ে গেল । রাত হলেই আমার ঘুম কোথায় যেন চলে যায় । ৫ মিনিট পর পর আমি জেগে উঠি । আর একটু কান্না করলেই আম্মু চুপে যেতে বলে । /<img src=" style="border:0;" />

আপনারাই বলেন, আমার এ বয়সটা কি কান্না করার বয়স না?

ওহ.. আমার নামের পুরো অর্থটা বলে যায়..

মাহজুবাহ মিশেল এর অর্থ সংরক্ষিত আলো অথবা রহস্যময় আলো ।

এরকমটাই হওয়ার কথা । যদিও আমার খালামনি নিশ্চিত না । তবে এই সাইটে আমার অনেক মামা আছেন । উনারা ভাল বলতে পারবেন ।

সবাইকে আবারো শুভেচ্ছা । আমার জন্য দোয়া করবেন । <img src=" style="border:0;" /> ]]>
http://www.somewhereinblog.net/blog/mjmishel/28856149 http://www.somewhereinblog.net/blog/mjmishel/28856149 2008-10-17 23:30:16
যেদিন এলাম এই পৃথিবীতে... আমি ৯ তারিখে সকাল ৮ টা ১০ এ আসি । সেই সময় আমার আম্মু প্রচন্ড কাঁপছিল । আমি এজন্য কেঁদে ফেলেছিলাম । আমি আম্মুর কাছে যেতে চাইছিলাম কিন্তু ডাক্তার আন্টি আমাকে একটা ট্রে তে করে অন্য রুমে নিয়ে গেল । রুম থেকে বেরুতেই দেখি আমার খালামনি মুখে আঙুল দিয়ে দাঁড়িয়ে আছে । আমার এই খালামনিটা কখনো বড় হবে না । আমি এত পিচ্চি তবু মুখে আঙুল দেই না আর খালামনি এখনো মুখের মধ্যে আঙুল দেয়!
আমি দেখলাম খালামনি খুব আতংকিত অবস্থায় দাঁড়িয়ে আছে । ওরা আমাকে খালামনির কাছেও দিলো না । সোজা নিয়ে গেল আরেক রুমে । সেখানে ওরা আমাকে অক্সিজেন মাস্ক পরিয়ে শুইয়ে দিল । আমার একটু কষ্ট হচ্ছিল এই পৃথিবীর আবহাওয়া মানিয়ে নিতে । প্রথম প্রথম তো একটু কষ্ট হবেই...

প্রায় আধ ঘন্টা পর আমাকে আমার আম্মুর কাছে নিয়ে যাওয়া হয় । যাওয়ার সময় দেখলাম আমার খালামনিটা তখনো মুখে আঙুল দিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে ।

ও হ্যাঁ, আজ আমার আকীকা দেয়া হয়েছে । আমার নামটা খালামনি আর ছোট খালামনি মিলে রেখেছে । আমার নাম মাহজুবাহ মিশেল ।

অনেক রাত হয়ে গেল । রাত হলে কেন যেন আমার খুব কান্না পায় । আমি সারারাত আম্মুকে জ্বালায় । আমি জানি, আম্মুর সাথে দুষ্টুমী করতে হয় না কিন্তু আমি দুষ্টুমী না করেও থাকতে পারি না... /<img src=" style="border:0;" />


এখন আমি চুপচাপ শুয়ে থাকবো... শুয়ে শুয়ে হাত-পা নাড়বো । আর তা দেখে আমার আম্মু, খালামনিরা খুব খুশি হবে ।

পৃথিবীর সব মানুষকে আমার শুভেচ্ছা... <img src=" style="border:0;" /> ]]>
http://www.somewhereinblog.net/blog/mjmishel/28856116 http://www.somewhereinblog.net/blog/mjmishel/28856116 2008-10-17 22:04:31