ব্লগের প্রিয় বন্ধুরা,
আমি মোস্তফা কামাল। নিশ্চয়ই আমার সম্পর্কে ইতিমধ্যেই কিছু ধারনা পেয়েছেন। এসে গেছে মহান একুশে বইমেলা। মেলার উদ্বোধনী দিনেই আমার লেখা ৫টি বই প্রকাশিত হয়েছে। এরমধ্যে দুটি উপন্যাস, একটি সায়েন্স ফিকশন, একটি ব্যঙ্গবিদ্রূপ এবং একটি সমগ্র। বইগুলো পড়ে দেখবেন।
১. বৃষ্টিভেজা সন্ধ্যায় একা মেয়েটি (উপন্যাস) প্রকাশ করেছে সময়।
সে এক শিল্পপতির মেয়ে। সঙ্গ দোষে হয়ে যায় নিষিদ্ধ জগতের মানুষ। হঠাৎ এক বৃষ্টিভেজা সন্ধ্যায় মেয়েটি ঢুকে পড়ে এক যুবকের ঘরে। তারপর.. শিহরণ জাগানো উপন্যাস।
২. একদিন জোছনাভরা রাতে (উপন্যাস) প্রকাশ করেছে পার্ল।
বিয়ের পরেও মৃথিলার সাথে তার কিসের সম্পর্ক! সেদিন জোছনারাতে সে তার হাত ধরে কি বলেছিল! প্রেমের উপন্যাস।
৩. মিরাকুলাস (সায়েন্স ফিকশন) প্রকাশ করেছে অনন্যা।
সায়েন্টিস্ট শায়লার অলৌকিক আবিস্কার। চোখের ইশারায় মিরাকুলাস ওপেন হয়, আবার শাটডাউন হয়। বলতে পারে মানুষের বুধভবিষ্যৎ।
৪. পাগল ছাগল ও গাধাসমগ্র-২
রম্য ও ব্যঙ্গবিদ্রূপ রচনা। প্রকাশ করেছে পার্ল
৫. ভালোবাসা সমগ্র
প্রকাশ করেছে পার্ল
চাররকম ভালোবাসার চারটি উপন্যাস। উপহার দেওয়ার জন্য চমৎকার। সংগ্রহে রাখার মতোও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


