আমরা পৃথিবীর অন্যতম দ্ররিদ্র একটি দেশ । তাই আমাদের নিয়ে চক্রান্তও বেশী । এটা কি আমাদের শাষক চক্র বুঝে না ? নাকি ওরা ঐ চক্রান্তে লিপ্ত । সম্প্রতি চালের দাম বৃদ্ধিসহ অন্যান্য ঘটনা তার প্রমান করে না ?
দেশপ্রেম এক জিনিষ আর রাজনীতি/ধর্ম অন্য জিনিষ । অন্তত দেশপ্রেম নিয়ে কি আমরা এক হতে পারি না ?
দ্রব্যমূল্য যে ভাবে বেড়েছে তাতে কেউ না কেউ অনেক লাভবান হয়েছে। কিন্তু এই মুনিফাখোরদের ছাড়া সবাই ভুক্তভুগি । অসহায় মানুষজন আজ অনাহারি/অর্ধহারি । আমি সম্প্রতি গ্রামে গিয়ে তাই দেখলাম । অনেক কৃষককে দেখলাম তাদের জমি চাষ করার অর্থ বা জনবল নাই ।
আগে দেখতাম অনেকে কৃষক-শ্রমিকদের নিয়ে কথা বলত, মাঠ গরম করত । তারা এখন টিভির পর্দায় ঢুকে গেছে । পুজিবাদ তাদেরও গ্রাস করেছে । আমাকেও যেমন করেছে ।
আমার গর্বের বিষয় যে আমি মুক্তিযোদ্ধ দেখেছি, মুক্তিযোদ্ধাদের সাহস দেখেছি, দেশপ্রেম দেখেছি । তারাতো বাঙালী । তাই আশা তো করতে পারি সকল ষড়যন্ত্র ভেদ করে আমরা আবার মাথা উচু করে দাড়াতে পাড়বো ।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



