আমার প্রিয় পোস্ট

রেমিটেন্স

০৪ ঠা আগস্ট, ২০০৮ সকাল ১০:৪২

শেয়ার করুন:                   Facebook

আমাদের দেশে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা আসে সবচেয়ে বেশী রেমিটেন্স খাত থেকে । সেজন্য একটি মন্ত্রণালয়ও আছে । জনসংখ্যা রফতানি আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস । গতকাল দৈনিক ইত্তেফাকে রেমিটেন্স নিয়ে বাংলাদেশ ব্যাংকের উদ্দেগের কথা জানলাম । সত্যিই উদ্দেগের কথা । কারন সৌদি আরব ও কুয়েত থেকে অনেক শ্রমিক পাঠিয়ে দিচ্ছে । (এর আগে ইয়েমেনও একটা সমস্যা হয়েছিলো ।) অথচ মধ্যপ্রাচ্য থেকে গত অর্থ বছরে ৩৫ হাজার কোটি টাকা রেমিটেন্স আয় এসেছে ।

২০০৭-০৮ অর্থ বছরে রেমিটেন্স এসেছে :
মোট : ৭৯১ কোটি ৪৭ লাখ ডলার
মধ্যপ্রাচ্য থেকে : ৪৯৭ কোটি ৫৩ লাখ ডলার
(শুধু সৌদি আরব ও কুয়েত থেকে : ৩১৮ কোটি ৭০ লাখ ডলার)
অন্যান্য দেশ থেকে : ২৯৩ কোটি ৯৪ লাখ ডলার

এই রেমিটেন্স আয় ২০০৬-০৭ থেকে ১৭ ভাগ বেশী ।

 

 

  • ৬ টি মন্তব্য
  • ১১৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৪ ঠা আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৬
comment by: দখিনা বাতাস বলেছেন: একটু কানে কানে আপনারে একটা কথা বলি, রেমিটেন্সের নামে যা আসে তার বেশিরভাগই থাকে অবৈধ "ভিওআইপি'র এর টাকা। এইটা আমাদের বাংলাদেশের র‌্যাংকের লোকজন জানে, কিন্তু কেউ কিছু বলেনা।

একটু ধারনা দেই, সৌদি আরবের একজন প্রবাসী মাস শেষে কত টাকা পাঠায় বাড়িতে? ১লাখ টাকা? কিন্তু সৌদিআরবে একেবারে ছোট কোন বাংগালী 'ভিওআইপি" ব্যাবসায়ী মাত্র ১ সপ্তাহে পাঠায় কমপক্ষে ৩লাখ টাকা। বড় ব্যাবসায়ীদের কারো কারো কোটি টাকাও হয় বিল। রেমিটেন্সের নাম দিয়ে ঢুকে এই সব টাকা।
০৪ ঠা আগস্ট, ২০০৮ সকাল ১১:১৩

লেখক বলেছেন: কোন কোন ক্ষেত্রে আমার মনে হয় ঐ সব দেশে যেয়ে লাভ নাই, কারন যাওয়ার বাবদ খরচের সিংহভাগ অংশ খেয়ে ফেলে দালালেরা । তবে দেশে উপকার হয় ।

২. ০৪ ঠা আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৭
comment by: অচন্দ্রচেতন বলেছেন: ***মধ্যপ্রাচ্য থেকে গত অর্থ বছরে ৩৫ হাজার টাকা রেমিটেন্স আয় এসেছে*** এইটা কি টাইপো (typo)?
০৪ ঠা আগস্ট, ২০০৮ সকাল ১১:০৪

লেখক বলেছেন: ৪৯৭ কোটি ৫৩ লাখ ডলার কে টাকায় convert করেন ।

৩. ০৪ ঠা আগস্ট, ২০০৮ সকাল ১১:২৬
comment by: অচন্দ্রচেতন বলেছেন: ৪৯৭ কোটি ৫৩ লাখ ডলার = প্রায় ৩৫ হাজার কোটি টাকা। আপনের লেখায় ৩৫ হাজার টাকা। কোটি-টা মিসিং। ঠিক করে দিয়েন। ভালো ইনফরমেটিভ পোস্ট। +
০৪ ঠা আগস্ট, ২০০৮ সকাল ১১:৩০

লেখক বলেছেন: দুঃখিত ভূলের জন্য । সংশোধন করেছি । ভূল ধরার জন্য ধন্যবাদ ।

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৫১৭৫