ইন্টারনেট ব্যবহারের জন্য গত তিন মাস ধরে পাগলের মতো ঘুরছি কিন্তু পাচ্ছি না। প্রথমে আমার বাসার অবস্থান বলে নেই। ঢাকার মীরপুর ১১ নম্বর সেকশনের বি ব্লকের ২ নম্বর লাইনে আমার বাসা। ব্রডব্যান্ডের লাইন ব্যবহারের জন্য প্রথমে ১১ নম্বর বাসস্ট্যান্ডে অবস্থিত ম্যাট্রিক্স এ যাই। ওরা জানায় আমার বাসার আশপাশে ওদের লাইন নেই। আর ইন্সটলমেন্ট চার্জ লাগবে আড়াই হাজার টাকা। মাসিক খরচ এক হাজার টাকা। আমার বাসার কাছে আরো গ্রাহক পেলে জানাবে কিন্তু জানালো না।
এরপর পূরবী বাসস্ট্যান্ডে আরো এক প্রতিষ্ঠানের কাছে গেলাম। ওরা জানালো আমাদের এলাকায় ওরা লাইন নিয়ে যাবে না। ব্রডব্যান্ড লাইন ব্যবহারের আশা ছেড়ে দিলাম। ইন্টারনেটের লাইন ব্যবহার করার জন্য ন্যাশনাল ফোন কিনলাম। যতো আশা নিয়ে কিনলাম হতাশ হলাম তারচেয়ে অনেক অনেক বেশি। একটা পেজ ওপেন হতো সময় লাগতো অন্তত ১০ মিনিট। আর ইয়াহু, জি মেইল তো ওপেনই হতো না। অনেক ধৈয্যের পরীক্ষা দেওয়ার পর যখন পেজটা ওপেন হলো দেখা গেলো ইন্টারনেট ডিসকানেক্ট। বিরক্তি আর কাকে বলে। এক মাসের কম সময় ব্যবহার করে আর ব্যবহার করলাম না।
এরপর সিটিসেলের মডেমযুক্ত সেট কিনলাম। কিন্তু অনেক চেষ্টা করেও সফটওয়্যার ইন্সটল করতে পারে নি। তাছাড়া সিটিসেলের ইন্টারনেট খরচও অনেক বেশি।
মিরপুর সাত নম্বর সেকশনে এক ইন্টারনেট ব্যবসায়ীকে পেলাম। তারা এক হাজার টাকা করে ইন্সটলমেন্ট চার্জ ও মাসে ৮০০ টাকা নেয়। তারাও আমার বাসার খুব
বড়ই বিপদে আছি। ইন্টারনেটের লাইন আমার খুব দরকার।
কাছাকাছি নেই। তাকে বাসা পর্যন্তও নিয়ে গেলাম। বললো তার টানা বাবদ তাদের অনেক খরচ পড়বে। আমার এলাকায় তিনজন গ্রাহক দিতে পারলে তারা লাইন এনে দিতে পারবে। আমি চারজন যোগাড় করে দিলাম। তারপরও লাইন এনে দিচ্ছে না। বলছে তার ও হাব টানা বাবদ তাদের অনেক খরচ পড়ে যাবে। যা আমাদের চারজনের ইন্সটলমেন্ট চার্জ দিয়েও পোষাবে না। তাদের নাকি তার চুরি যাওয়ারও ভয় হচ্ছে।
আজকে আবার ম্যাট্রিক্সে গিয়েছিলাম। আজকে তারা বললো ইন্সলমেন্ট চার্জ সাড়ে তিন হাজার টাকা। এই টাকায় কি নেট নেওয়া সম্ভব?
আজব বিপদে পড়েছি আমরা। যেখানে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কথা বলা হচ্ছে সেখানে স্বল্প খরচে নেটের লাইন পাচ্ছি না।
এর মধ্যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার স্মাইলকেও ফোন দিয়েছিলাম। তারাও নাকি আমার বাসার কাছাকাছি নেই। আমার প্রশ্ন আমার বাসার কাছাকাছি তবে কারা? আমার বাসা থেকে বাসস্টপ যেতে ৫ টাকা রিকশা ভাড়া লাগে।
জিপির ইন্টারনেট ব্যবহার করতে গেলেও মডেম কিনতে অনেক খরচ।
ঢাকার অনেক গ্রাহকই কম খরচে ব্রডব্যান্ডের লাইন ব্যবহার করছে। আমরা পারছি না। অথচ নেটের লাইন নেওয়াটা খুবই জরুরি।
কিভাবে কম খরচে ইন্টারনেটের লাইন ব্যবহার করবো তথ্য পরামর্শ দিয়ে আপনারা আমাদের সহায়তা করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

