বুকের পাজরে মশালের আগুন জ্বালাইয়া
আর কতো বার অগ্নিশপথ নিমু ?
ভাঙ্গা ঘরের ফাঁকে জোছনার মৃদু লোবান রে
আর কতো বার সূর্যের আলো দিমু ?
আমারে আমার ভবিতব্য দিনগুলি সামনের
স্বপ্নালোকে পূর্ণ চন্দ্র দেখায়,
পিছন থিকা ধর্ষিতা রমণীর ণোংরা অতীত
শিকলের মতো দুই পা জড়াইয়া রাখে;
.....রাতেরে দিনের গল্প শুনায় !
আমার কপালে তুই আরেক বার স্পর্শ কর,
আমার দেশটারে তোরা আরেক বার জিম্মি কর !
আমরা স্বাধীণতার পরাধীণতারে
শকুনের মতো গিলতেই থাকুম,
........... গিলতেই থাকুম !
মারে, তুই আরেক বার দিব্যি দে,
রক্তাক্ত নিপূণ ব্লুটিং পেপার হাতে
এইবার মৃত রাই মিছিলে আইবো !
একশ বার মরার থিকা
একবার মরাই ভালো !
মারে, তুই আরক বার আমারে শিখতে দে ।
.......আর একটা বার আমারে মরতে দে ।।
.......নাদিম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



