আমার প্রিয় পোস্ট

সাই ফাই: সারপ্রাইজ!!!

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৯

শেয়ারঃ
0 11 0



"উফ! কেন যে এই কাজ হাতে নিলাম?" বিরক্তির সাথে বিড় বিড় করতে লাগলেন মাহবুব সাহেব। "টানা তিন বছর ধরে গবেষনা করে কোন লাভ হল না। মানুষের আ চরন যে এত অদ্ভুত, এর ম্যাথমেটিক্যাল মডেল গুলো আজ এক রকম রেজাল্ট দেখায়, তো কাল অন্য রকম।" মনে মনে ঠিক করে ফেললেন তিনি। "এইবার কাজ না করলে, চাকরিটাই ছেড়ে দেব। রোবট থাকবে রোবটের মত এদের আবার সারপ্রাইজ অনুভূতি দেয়ার দরকার কি? পাবলিকের সব আজগুবী আপদার।" আরেকটি ব্যর্থ সিমুলেশনের পর চরম বিরক্ত রোবট আচরন বিশেষজ্ঞ ডঃ মাহবুব। "টানা দুইবছর লাগল শুধু এইটা বুঝতে যে স্ট্যাটিক্স এলগরিদম দিয়ে কাজ হবে না। কি পন্ডশ্রম! সারপ্রাইজ জিনিসটা কি বুঝতেই রবোট বিজ্ঞানী থেকে মনোবিজ্ঞানী হতে হয়েছে, তাতেও যদি কাজের কাজ কিছু হত। শেষ ভরসা নিজের তৈরী র্যা ন্ডম প্রবেবিলিস্টিক সারপ্রাইজ এলগরিদমটা। থিউরিটিক্যালি এটা কাজ করার কথা, তবুও মানুষের অনুভূতি বলে কথা। চান্স ফিফটি ফিফটি।

*****

গৃস্হলী কাজের রোবট আলু আর পটল সব সময় ভয়ে থাকে তাদের মনিব কখন কোন প্রোগ্রাম কপোট্রনে লোড করে দেয়। ভয়ের ব্যাপারটা আগে ছিল না, সবই তাদের বিজ্ঞ মনিবের কাজ।
"আলু,পটল কই তোরা এই দিকে আয়", হোমল্যাব থেকে ডাক দিলেন মাহবুব সাহেব।

আলুঃ কিরে পটল মহামান্য মনিব মাহবুব ডাকছে, যা।
পটলঃ কেন,আমি যাব কেন! তোকেও বুঝি ডাকে নাই?
আলুঃ আমার তো ভয় করে।
পটলঃ তোর কপোট্রনে ভয়ের যে এলগরিদম আমারটাতেও তা!
আমারও ভয় করে না বুঝি?
আলুঃ ইস! আমার যদি ভয়ে হিসু করার প্রোগ্রামটা থাকত, এতক্ষনে হিসু করে দিতাম।
পটলঃ শুধু কি প্রোগ্রাম থাকলে হবে? সাথে হার্ডওয়্যারও লাগবেনা বুঝি?
আলুঃ তোর রসিকতা করার প্রোগ্রামে নিশ্চত সমস্যা আছে পটল। রসিকতার মধ্যে বাগ ধরতে নাই, সেটও জানিস না গাধাঁ।

"কই আলু পটল,এতক্ষন লাগে আসতে?" ধমক দিয়ে বললেন মাহবুব সাহেব। খুব ভয়ে ভয়ে মাহবুবের হোমল্যাবে ঢুকল রোবট আলু আর রোবট পটল।
"দেখি তোদের কপোট্রনটা বের কর" । আলু পটল নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করল। তারপর কিছু বুঝে উঠার আগেই মাহবুব সাহেব হাইবারনেট করে দিলেন আলু,পটল কে।

*****

প্রোগ্রাম লোড শেষ! রোবট দুইটাকে এক্টিভ করল,মাহবুব। এবার পর্যবেক্ষন করার পালা। কিন্তু রেজাল্ট যে কখন দেখাবে! সারপ্রাইজ অনুভূতি বলে কথা। দেখা যাক কি হয়। যা, তোদের কাজে যা। আলু পটলকে বলল মাহবুব।

কতকাল যে কেটে গেছে এর মধ্যে! কত হাজার মাইক্রোসেকেন্ড। তারকি কোন হিসাব আছে? ধীরে ধীরে প্রোগ্রাম রিস্টোর হতে থাকে আলুর। আলুর মনে পড়ে যায় সব কিছু "তার নাম আলু, একটু মোটা টাইপের রোবট বলে এই নাম দিয়েছে তার মনিব মহামান্য মাহাবুব। আর পাশে যাকে দেখা যাচ্ছে সে হচ্ছে পটল। পটলের চেহেরার মুমূর্ষ ভাব। কি হয়েছে তার? ভাবল আলু। এর মধ্যে পটলের কৌতুহলের প্রোগ্রাম সম্ভবত চালু হয়ে গেছে, কারন সে প্রশ্ন করে বসল মহামান্য মনিব মাহাবুবকে "মনিব কি প্রোগ্রাম লোড করেছেন?" মাহাবুব সাহেব বললেন, সময় হলেই বুঝতে পারবি এখন এইখান থেকে ভাগ।

এর পর কেটে গেল অনেক দিন। সারপ্রাইজ এলগরিদমটা যে মোটামুটি ফ্লপ খেয়ে গেছে তা প্রায় নিশ্চিত। তবুও মাঝে মাঝে মাহাবুব সাহেব কপোট্রনের ভেরিয়েবল গুলোর অবস্থা দেখতেন, কোন ভেরিয়েবল কত ভ্যালু নিল। আচর্য্য সব ভেরিয়েবলই উল্টা পাল্টা মান দেখায়। মাহাবুব সাহেব আশা ছেড়ে দিলেন। গোল্লায় যাক সারপ্রাইজ।

*****

আগামীকাল মনিব মাহবুবের জম্মদিন। পটল, আলু কপোট্রনের মধ্যে কেমন যেন এক অনুভূতি হতে থাকে। কপোট্রনের লক্ষ্ কানেকশনে ভোল্টেজের অদ্ভুত ঢেউ টের পায় তারা। অবশ্যই কিছু একটা করতে হবে মহামান্য মনিব মাহাবুবকে চমকে দেয়ার জন্য। পটল এই অনুভুতির কথা আলুকে জানাতেই, আলুর ফটোসেলের চোখ উজ্জল হয়ে উঠে। অবশ্যই এমনকিছু করতে হবে, যাতে মহামাণ্য মনিব চমকে যায়! বলল আলু।
পটল বলল কাল ভিন্ন ধরনের রান্নাবান্না হবে, আলু তুই রেসেপি বের কর আন্তঃজাল থেকে।
আইডিয়া খারাপ না, ভিন্ন স্বাদের রান্নাই করা হবে! বলল আলু।
"তবে তাই হোক!" বলল পটল।

*****

পুরো দিন বাইরে বাইরেই কাটল মাহবুবের। রাতের খাবার পরিবেশন করার জন্য ব্যস্ততা দেখা গেল আলু, পটলের। আলু পটলকে একটু পরে খাব বলে বিছানায় শুয়ে পড়লেন মাহাবুব সাহেব।

কিছুক্ষন পর আলু,পটল মাহবুবের রুমে এসে দেখে উনি ঘুমিয়ে পড়ছেন। কি আর করা এখন ঘুম থেকে তো ডেকে তুলা যাবে না, মাহামান্য মনিব ঘুম থেকে ডাকার প্রোগ্রামটা কপোট্রন থেকে সরিয়ে ফেলেছেন। তবুও অদ্ভুত কোন প্রোগ্রাম যেন নির্দেশ দিচ্ছে বার বার "চমকে দাও! চমকে দাও!" মাহবুবের বেডের সামনে দাঁড়িয়ে রইল আলু আর পটল।

হঠাৎ ঘুম ভাঙ্গে মাহবুবে। কি ব্যাপার আলু পটল এইখানে দাড়াঁয় আছিস কেন? বললেন মাহাবুব সাহেব।
"না, মানে খাবার দেয়ার পর আপনি ঘুমিয়ে পড়েছেন, তাই" বলল পটল "কোথায় যেন মিলছে না। রোবট গুলো তো এই ধরনের আচরন করার কথা তো না" ভাবল মাহবুব। আচ্ছা তোরা যা, আমি আসছি। বললেন মাহবুব সাহেব।

*****

আদো ঘুম নিয়ে মাহবুব খাবার টেবিলে বসল। খাবারের রেসিপি আগে থেকে ঠিক করে দেয়া। আজ সোমবার। সামুদ্রিক মাছের সাথে ভেজিটেবল থাকর কথা। হটাৎ টেবিলের খাবারের দিকে খেয়াল করে চমকে উঠে মাহবুব! এগুলো রান্নাকরতে বলছে কে?
রোবট আলু,রোবট পটল চুপ। কারন এরই মধ্যে ভয়ের প্রোগ্রামটা চালু হয়ে গেছে!
মাহবুব আবার প্রশ্ন করতেই রোবট আলু পটল এক সাথে জবাব দিল "সারপ্রাইজ! হ্যাপি বার্থ ডে টু ইউ…হ্যাপি বার্থ ডে টু ইউ" রোবট কন্ঠে বার্থ ডে সং গাইতে থাকে আলু পটল
মাহবুব তো উত্তজিত হয়ে লাফিয়ে উঠল "সারপ্রাইজ!!!"
এতদিন পর তোদের মানুষ করতে পারলাম বলে মাহবুব সাহেব আনন্দে ঘুষি বসিয়ে দিলেন পটলের কপোট্রনে!এক ঘুষিতে পটল ইহ জগতের মায়া ত্যাগ করে। আর আলু ভয়ে মনিব মাহবুবের দিকে নিস্প্রভ চোখে পিট পিট করে তাকাতে থাকে।

পরিশিষ্ট

রোবট আলু জীবনে আর সারপ্রাইজের অনুভুতি প্রকাশ করেনি। কারন সারপ্রাইজের প্রোগ্রামটাতে ঢুকলেই ভয়ের প্রোগ্রামটা চালু হয়ে যায়!

---------------------------------------------------------------
Bug = In computer technology, a bug is a coding error in a computer program

©আজম
অন্যান্য সাই ফাই

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সাইয়েন্স ফিকশন ;
প্রকাশ করা হয়েছে:  বৈজ্ঞানিক কল্পকাহিনী  বিভাগে । সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ২:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩৪
রথে চেপে এলাম বলেছেন: পটল রোবট পটল তুইলা ফেলল??? ঈদের দিনে এইটা একটা কাম করলেন???? তাড়াতাড়ি পটল রে ঠিক করেন মিঞা।

সাইফাই ভালু হইছে :) (কিন্তু পটলরে ঠিক করতে হইব... হুমমম)

ঈদ মুবারক।
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০২

লেখক বলেছেন: হা হা হা....কমেডি সাথে একটু ট্রেজেডি মিশাই দিলাম আরকি :)
বেচারা পটল :(

গত দুই ঘন্টায় লিখেছি এটা,আমার লেখা দ্রুততম লেখা!
ভালো লেগেছে জেনে খুশি হলাম।
কিন্তু ভাই পটলরে এখন আর ঠিক করতে পারব না।দুঃখিত :(

ধন্যবাদ আপনাকে।

ঈদ মোবারক

২. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩৮
রাজামশাই বলেছেন: ঈদ হয়ে উঠুক আনন্দময়।

ঈদের শুভেচ্ছা।

এই নে স্বর্ণমুদ্রা তোর ঈদ উপহার

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৬

লেখক বলেছেন: শুকরিয়া!!! শুকরিয়া!!!
রাজামশাইয়ের জয় হোক! রাজামশাইয়ের জয় হোক!:D :D

রাজামশাইকে ঈদের শুভেচ্ছা।আসেন একটু কুলাকুলি করি।

৩. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৫৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
ঈদের খুশী প্রাণে প্রাণে ছড়িয়ে দিক শান্তির অনুরণ...
ঈদ মুবারক
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৮

লেখক বলেছেন: দারুন কথা বলেছেন...:)
এবার কুলাকুলি


ঈদের শুভেচ্ছা।

৪. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০২
মনজুরুল হক বলেছেন:

আপনি কমেডি বলছেন, অথচ আমার কাছে মোটেই কমেডি মনে হয়নি। লেখাটার বিন্যাস একটু গুছিয়ে দিতে পারলে এটাই হয়ে উঠত কার্ল সেগানের মহাজাগতিক রচনার মত।

আপনি এই লাইনে লিখতে থাকুন। শুভেচ্ছা রইল।
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১৫

লেখক বলেছেন: আহা...প্রশংসা শুনতে কারনা ভালো লাগে;)!
ধন্যবাদ পড়ার জন্য ।
ঈদ মোবারক।এবং কুলাকুলি

৫. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০৫
কঁাকন বলেছেন: ভালো হইসে কিন্তি তারাহুরোর ছাপ স্পষ্ট

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৬

লেখক বলেছেন: হ...তারাহুরো করে লিখছি...
রান্না রেসিপি টা কিন্তু আপনার ব্লগ থেকে পাওয়া।

"ইউরেকা! ইউরেকা! একটা প্রাচীন ব্লগে ঈদের রান্নার রেসিপি পেয়েছি,সেখানে সাহায্য কারী হিসাবে একটা রবোটও আছে!"

ঈদ মোবারক এবং ঈদ স্পেশাল হেন্ডশেইক..
(কোলাকুলি করলাম না! আপু যদি মাইন্ড করেন ;) )

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১৭

লেখক বলেছেন: ঈদ মোবারক শামসীর ভাই।আসেন ঈদের কুলাকুলিটা সেরে নি।

৭. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৫৭
নতুন রাজা বলেছেন: ঈদ মোবারক...

অনেক অনেক শুভেচ্ছা...

ভালো থাকবেন...
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২২

লেখক বলেছেন: নতুন রাজার আগমন! শুভেচ্ছায় স্বাগতম;)
রাজামশাইকে পারাজিত করে এই রাজ্য আপনি কখন দখল করলেন?
আপনি তো আমাকে কোন স্বর্নমুদ্রা দিলেন না :(
আগের রাজাটা কত ভালা আছিল...;)

ঈদের অনেক অনেক শুভেচ্ছা!আসেন কুলাকুলি করি!
রাজাদের সাথে কুলাকুলি করার মজাটাই আলাদা :)

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২৩

লেখক বলেছেন: ঈদ মোবারক এবং...

৯. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৮
মুক্ত বয়ান বলেছেন: মজাদার হইছে। ভালো লাগছে।

ঈদ মোবারক।
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২৬

লেখক বলেছেন: আপনাকে আনন্দ দিতে পারছি...এটাই কম কিসে!!!
অনেক ধন্যবাদ পড়ার জন্য।এবং...

১০. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৯
শিবলী বলেছেন: আলু আর পটলকে দিয়া কুলাকুলি করাইতা;)। রোবোট দুইটা মনে হয় কিউট। আমারে একটা বানাইয়া আগামী ঈদ এ গিফট কৈর।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: পটল তো পটল তুলছে,কুলাকুলি তো সম্ভব হল না :(
হ...ধইরা নাও রোবট গুলান কিউট ;)

রোবট বানাইয়া তোমার ঠিকানায় ফিউচারে পাঠাই দিষি...
মাত্র ৩০ বছর পরে পাইবা।ওয়েট কর।:|

আর আগামী ঈদে পাইতে হইলে তোমারে টাইম ট্রাভেল করা লাগবো;)
ও হ্যাঁ কুরিয়ার সার্ভিসটির নাম কুদ্দুস ফিচার ট্রাভেল... :D

১১. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০০
নতুন রাজা বলেছেন: দখল না ভাই...। আমরা সবাই রাজা আমাদের এই রাজত্ব্যে...

ভালো থাকবেন...
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: হুম...ভালা কথা কইছেন।আমরা সবাই রাজা।

আপনিও ভালো থাকবেন।

ধন্যবাদ

১২. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৩
আকাশ_পাগলা বলেছেন: মজা পাইলাম।
মজারু।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: মজা দেয়ার জন্য লেখা....
যাহোক উদ্দেশ্য কিছুটা হলেও সফল হইছে:)
পড়ার জন্য ধন্যবাদ...
ঈদের শুভেচ্ছা।

১৩. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
আকাশ_পাগলা বলেছেন: গত দুই ঘন্টায় লিখেছি এটা,আমার লেখা দ্রুততম লেখা!

এইটা কী কইলেন??? আমার সব চেয়ে দীর্ঘ লেখা গুলা সম্ভবত আড়াই থেকে তিন ঘণ্টার !!! :( :(

বুঝছি এখন থেকে লেখা ভাল করার জন্য তাইলে সময় নিয়ে লিখতে হবে আমাকে।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৭

লেখক বলেছেন: হা হা হা! তুমি তো জিনিয়াস মাত্র দুই আড়াই ঘন্টায় অনেক ভালো লেখা লিখো......
এই ব্যাপরটা আমি খেয়াল করছি, সময় নিয়ে লিখলে লেখার মধ্যে ভিন্নতা আসে।হাইব্রিড মানব লিখার সময় নিউটনের ব্যাপাটা আমার মাথাও ছিল না।হঠাৎ আটকে গেলাম,ঐখানেই লেখা বন্ধ।
পরেদিন আবার লেখা শুরু করলাম,নিউটন ঢুকে গেল কোন প্ল্যান ছাড়া!!!যাহোক,আমার মনে হয়না তবুও ভালো লিখতে পারি।লেখার চেষ্টা আরকি!
তোমার আরো ভালো লেখার অপেক্ষায়...
শুভকামনা।

১৪. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৮
আকাশ_পাগলা বলেছেন: এইটা কী কইলেন ???

আমি জিনিয়াস না, আমি আন্দাজে লিখতে উস্তাদ। আন্দাজে মাথায় যা আসে লিখ্যা দেই, শেষে মাইনষ্যে মনে করে টার্ন নিল লেখা। হে হে হে

আপনি অনেক ভাল লিখেন। আপাতত আমার সাই ফাই ফেভারিটে আপনি এক নাম্বার।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১০

লেখক বলেছেন: কি আর বলব...:|
থামলে ভালো লাগে;)!...হে হে হে

১৫. ২৩ শে অক্টোবর, ২০০৯ ভোর ৪:০৯
আমড়া কাঠের ঢেকি বলেছেন: জটিল হৈছে ভাই। এখনো হাসতেছি! =p~

প্রিয়তে না নিলে অপরাধ হবে......
২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: হুম.....এখন মনে হচ্ছে আসলেই কমেডির মত লিখতে পারছি:) :)
ভালো লাগল খুব।
প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ।

২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপু

১৭. ২৫ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১১
আমড়া কাঠের ঢেকি বলেছেন: সাইফাই এর মধ্যে একটু রস থাকলে মজাই লাগে!

:)
২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৪

লেখক বলেছেন: হা হা:)
ঠিক বলেছেন......আপনার কাছে রসযুক্ত সাই ফাই আশা করছি:)
ভালো থাকুন।

২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ সিজার ভাই...

 

মোট সময় লেগেছে ১.০০৯৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সৃষ্টিশীলতাকে ভালোবাসি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ