আমার প্রিয় পোস্ট

শিশুদের প্রশ্নগুলো...একটু ভেবে দেখুন

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫২

শেয়ারঃ
0 0 0


অপরাধবোদ থেকে এই পোস্ট টি লেখা...

ছোটবেলার কথা দিয়ে শুরু করি।
নানার বাড়ী থেকে কোথায় যেন বেড়াতে যাচ্ছি। মা,মেজ মামা আমি রিক্সায় করে।তখন সন্ধ্যা হবে প্রায়।আলো আধারি এই রকম।আমি চাঁদের দিকে তাকালাম।ওমা,চাঁদটাও আমাদের সাথে যাচ্ছে!!!
আমি মামাকে জিজ্ঞেস করলাম মামা,চাঁদটাও আমাদের সাথে যাচ্ছে কেন?
মামা আম্মার সাথে কি যেন একটা বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত।
আমার কথা কি শুনার সময় আছে?বাচ্চা মানুষ।

চিল্ড্রেন নলেজ বুকে একটা ছবি দেখলাম (তখন ছবি দেখার বয়স আরকি)

মেন অন দ্যা মুন,স্পেস সূট পড়া একটা লোক।আমি তো বিশাল অবাক এইটা আবার কি?লোকটার মুখ দেখা যায়না কেন?আর সাদা কি পড়ছে এটা?আমার মেজো আপুকে জিজ্ঞেস করলাম এটা কি(উনার ও বয়স বেশী হয়নি তখন এর উত্তর দেয়ার মত)।তো আপু জিজ্ঞেস করল বড় ভাইয়াকে। বড় ভাইও কার সাথে আলোচনায় ব্যাস্ত।মেজো আপু দেখে আমারে বুঝায় দিল,আরে এটা তো চাঁদের দেশের মানুষ !
আমি বিস্মিত! চাঁদেও মানুষ আছে?তারা খায় কি?(স্পেস স্যূট পরা লোকটার মুখ তো দেখা যাচ্ছিল না)
যাই হোক অনেক দিন আমার বিশ্বাস ছিল, চাঁদেও অদ্ভুত মানুষ আছে। যাদের মুখ নাই।

এরপর যেটা মনে পড়ে সেটা ক্লোনিং নিয়ে...ক্লাস সিক্সে পড়ি তখন গ্রামের একটা হাই স্কুলে।কই থেকে যেন জানছি,একটা মানুষ থেকে নাকি অনেক গুলা মানুষ বানানো যাবে।দেখতে একই রকম হবে।
আমি এর কাছ থেকে জিজ্ঞেস করি ওর কাছথেকে জিজ্ঞেস করি ব্যাপারটা কি? কেউ ঠিক মত কিছু বলেনা।

যাইহোক,এখনকার কথা বলি

ইদানিং মামা,চাচা হতে শুরু করেছি।আগে তো প্রশ্ন করতাম,আর এখন প্রশ্ন শুনার পালা......

একবার গ্রামের বাড়ী গিয়ে চাচাতো বোনের সাথে দেখা।আমাকে দেখে বলল দেখতো ছেলেটা কি সব প্রশ্ন করে, আমি তো এর উত্তর দিতে পারি না....

তো ডাকলাম তাকে।তার প্রশ্ন গুলো শুনে আমার মাথা চক্কর দিয়ে উঠল।বয়স ৭, এতেই নিউটনের মত চিন্তা ভাবনা!!!
আমাদের দেশের ছেলে গুলো কত মেধাবী...আর পুরা জাতির কেন এই হাল...মেলাতে পারলাম না কিছুতেই।

শুনুন প্রশ্ন গুলো...

১। বাড়ির ছাদের টিনের উপর থেকে লাফ দিলে কেন সে নিচে পড়ে যাবে? কেন আকাশে উড়ে যাবে না?

২।একটা রকেট, সেটা যদি চাদেঁর দিকে যায় আর মাঝপথে বিস্ফোরিত হয় রকেটির কি হবে? কই যাবে?

এই ছেলে গ্রেভেটির অস্তিত্বের জিনিসটা স্পষ্ট বুঝে নিয়েছে।আমার আক্ষেপ হল কেন সে নিউটনের আগে জন্ম নেয়নি।পরে চিন্তা করে দেখলাম আসলে,আমাদের সমাজে সব কালে সব জায়গাতে এই ধরনের শিশু জন্ম নিয়েছে এবং নিচ্ছে...

কিন্তু আমরা বড়রাই তাদের ভুলপথে নিয়ে যাই।নিজের চিন্তাকে ছোট ভাবতে শিখাই।মুখস্ত করা শিখাই।আর ভালো পরিবারে ডা. কিংবা ইন্জিনিয়ার হতে স্বপ্ন দেখাই...এই তো

ওর প্রশ্ন গুলো উত্তর দিতে চেষ্টা করলাম।পরে বললাম যে, এই নিয়ে একটা বই কিনে দেব....

ঐ বই এখনো কিনে দেয়া হয় নি.....

শিশুদের উপযোগী করে মহাবিশ্বনিয়ে লেখা তেমন বই চোখে পড়েনি এখনো।এইরকম কোন বইয়ের কথা জানা থাকলে জনান প্লিজ।

সবার প্রতি অনুরোধ, শিশুদের কৌতুহলের প্রতি শ্রদ্ধাশীল হোন।কারন তারা এই পৃথিবীটাকে যেভাবে অনুভব করে আমরা চাইলেই সে রকম চিন্তা করতে পারব না।

আমার একটা প্ল্যান মাথায় আসল আপনাদের সাথে শেয়ার করতে চাইছি।আমাদের শৈশবে বিজ্ঞান বিষয়ক যে সব প্রশ্ন
গুলো মনে আসত কিংবা যেসব প্রশ্ন শিশুরা আপনার কাছে করেছে সেগুলো নিয়ে প্রশ্ন উত্তর আকারে পোষ্ট দিই না কেন? এই পোষ্ট গুলো জোড়া দিয়ে চমৎকার ই-বুক বানানো যায়।
৫০ জন এতে অংশ নিলে কিন্তু বিশাল একটা ই-বুক হবে...
ভবিষ্যত প্রজন্মের জন্য আমাদের কিছু একটা করা উচিত।
তাদের জন্য কি রেখে যেতে পারছি আমরা?
দূষিত এক পৃথিবী ছাড়া?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শিশুশিশুর প্রশ্ন ;
প্রকাশ করা হয়েছে: শিশু এবং অন্যান্য  বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০২
রুদমী বলেছেন: আপনার idea তো ভালোই, কিন্তু এসব প্রশ্নের উত্তর গুলো কি easy করে লেখা যাবে যাতে করে বাচ্চা গুলো খুব সহজে বুঝতে পারে?
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৪

লেখক বলেছেন: এটা একটা সমস্যা...তবে মজার মজার ছবি দেয়া যায়।অন্তত বাচ্ছারা আর কিছু না বুঝুক ছবি গুলোঠিকই বুঝবে।
কৌতুহলী হবে আরো জানার জন্য।

আর জানার চেষ্টা করলেই লেখাগুলো অর্থ ঠিকই বুঝবে।

চেষ্টা করে দেখতে দোষ কি??

২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৮
আকাশ_পাগলা বলেছেন: দারুণ বলেছেন। আমি ত এভাবেই ভাবি।

আমারে কেউ জিজ্ঞাসা করলে আমি খুশি হয়ে এত কিছু বুঝাতে যাই, যে পিচ্চী ঘুম দেয়।

এইটার কী করা??
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২২

লেখক বলেছেন: অন্তত কৌতুহলী হওয়া শেখাতে পারি...
চেষ্টা করে দেখতে পারি,কারন সে যেহেতু প্রশ্নটা করেছে এর উত্তর শুনার ধর্য্য অবশ্যই তার আছে।
এমন হতে পারে আমাদের উত্তর দেয়ার ধর্য্য নাই...

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২৮

লেখক বলেছেন: তাহলে আপনার কাছ থেকে অন্তত একটা পোষ্ট আশা করছি।

তবে খুব তাড়াহুরা না... সময় নিয়ে লিখুন।
ঠিক যেভাবে শৈশবে ভাবতেন।

৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২১
হাসান মাহবুব বলেছেন: চমৎকার আইডিয়া। সাথে আছি।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩৪

লেখক বলেছেন: তাহলে লিখে ফেলুন বাচ্চাদের জন্য একটা পোষ্ট।
তবে, এমন ভাবে লিখতে হবে যাতে সম্পাদনা করতে না হয়।

এক প্যারাতে প্রশ্ন তারপরে প্যারাতে উত্তর ও প্রয়োজনীয় ছবি।

তবে আগে লিখুন।কয়েক জন লেখা শুরু করলে বুঝা যাবে ফরমেট কি হবে।

৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৩
হোরাস্‌ বলেছেন: চমৎকার আইডিয়া। মহাবিশ্ব নিয়ে আমার কয়েকটা লেখা থেকে দুটো লেখার লিঙ্ক দিলাম। পড়ে আপনার মতামত জানাবেন।

১। মহাবিশ্বের শেষ সীমানা কোথায়? আদৌ কি আছে? Click This Link

২। সৌরজগৎ ও পৃথিবী সৃস্টির অজানা কথা নিয়ে একটা পোস্ট ঃ Click This Link

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৪

লেখক বলেছেন: আপনার লেখাগুলো চমকপ্রদ....
লেখার স্টাইলও খুব সুন্দর।

তবে ছবি নাই তো।অনেক গুলো বিষয় চালে এসেছে।ভেঙ্গে ভেঙ্গে লিখলে মনেহয় ভালো হত।
যাইহোক আপনার এই লেখাদুটার বাচ্চাদের সংস্কর প্রকাশ করুন,আপনার নিজের মত করে।

৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৮
সুমন অহেমদ বলেছেন: আহ্ ! ভালো লাগলো পড়ে. . .
আইডিয়াটাও চমৎকার. . . আজ থেকেই শুরু হয়ে যাক. .
ছোটোবেলায় যে মনে কতো প্রশ্ন আসতো. . তবে একটাওতো মনে পড়ছে না! একটু ভাবলে হয়তো মনে পড়বে. .
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৫

লেখক বলেছেন: তাইলে লিখেন একটা পোষ্ট।
শুভকামনা

৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০৮
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: লিখাটা কঠিন। তবে আমরা একটা কাজ করতে পারি। অল্পবয়স্কদের জন্য আমাদের বাংলা ভাষায় পপুলার সাইন্সের কিছু বই আছে। সবগুলোর নাম মনে নেই। তবে "মহাবিশ্ব মহাপ্রাণ-দেবদাশ দাশগুপ্ত", "বিদ্যুতের কথা-আব্দুল্লাহ আল মুতী" এইরকম আরো বই আছে। তাছাড়া "ছোটদের বিজ্ঞান কোষ (সংকলকের নাম মনে নেই)" নামে আরেকটা চমৎকার বই আছে। উপরের দুইজন লেখকের আরো বই আছে। কিছু রাশান বইয়ের বাংলা অনুবাদ আছে, যেমন "পদার্থবিজ্ঞানের কথা", "শরীরতত্ত্ব সবাই পড়" ( কোনটারই লেখকের নাম মনে নেই )। তবে সবচেয়ে ভাল হয় "মহাবিশ্ব মহাপ্রাণ" বইটা। ছোটদের উপযোগী করে লেখার চেষ্টা করা হয়েছে। এমনকি ছোটদের পড়ার সুবিধার্থে অক্ষরগুলো বড় বড় করে ছাপা। আরো অনেক বই আছে। আমরা এই বইগুলো বাচ্চাদের হাতে তুলে দিতে পারি। এতে বাচ্চারা বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে উঠবে এবং আমি নিশ্চিত এর ফল আমরা পাবই।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।খুজেঁ দেখতে হবে বই গুলো।
তবে চেষ্টা করে দেখুন একটা পোষ্ট শিশুরদের জন্য লেখা যায় কিনা...প্রজেক্ট ওয়ান পোস্ট পর চাইল্ড!

৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:২৯
শিবলী বলেছেন: বড় হবার পর সবাই ছোটবেলার কথা ভুলে যায়। যা লখেছ এটা ফিল করি । ভাল লিখেছ,
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ...তাইলে যোগ দাও
প্রজেক্ট:ওয়ান পোস্ট ফর চাইল্ড

৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১৪
নুশেরা বলেছেন: চমৎকার ভাবনা, দারুণ কাজের আইডিয়া। সামুতে ছোটদের জন্য যে গ্রুপটা আছে সেখানে এই টপিকে সিরিজ আসতে পারে। যে যখন পারে কন্ট্রিবিউট করলো। পরে কম্পাইল করে ইবুক করা যেতে পারে।

একটা বইয়ের নাম বলতে পারি, "বিজ্ঞান যখন ভাবায়।" প্রশ্নোত্তরের আদলে লেখা। কলকাতা থেকে প্রকাশিত।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২১

লেখক বলেছেন: চিন্তাটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ।
দেখি বইটা পাই কিনা...
আপনি তো সামুর হিট ব্লগারদের একজন।লিখে ফেলুন না এই রকম একটি পোস্ট।

১০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৪৯
কঁাকন বলেছেন: ভালো উদ্যোগ

ছোটবেলায় কি প্রশ্ন করতাম মনে নাই তবে যেসব উত্তর অনেক ৌনছি সেগুলা মনে আছে
চুপথাক, সব বিষয়ে পাকনামি, .....।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: হুম...সবার অংশগ্রহনের উপর নির্ভর করছে সব।

কখনো যদি কিছু মনে পড়ে যায়,তাহলে লিখে ফেলুন।
কে বলতে পারে আপনার পাকনামিগুলোর মধ্যে অসাধারন কিছু থাকতে পারে...

১১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৭
মুনশিয়ানা বলেছেন: চমৎকার আইডিয়া।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ।এবার আপনার কথা শুনতে চাই...

১২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৪
অপ্‌সরা বলেছেন: আমি এমন অনেক অনেক অজানা প্রশ্নের ঊত্তর দেই বেবিগুলোকে।
অবাক হয়ে পরে ভাবি কি করে এত সহজ সমাধান দিলাম ওদেকে? এই ভাবে আগে তো ভাবিনি। আমার পেশা আমাকে দিনদিন বুদ্ধিমান করে তুলছে।:P
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: ভালোই তো, বুদ্ধিমান আপু থেকে বুদ্ধিদীপ্ত পোস্ট চাই...
আপনার চমকপ্রদ সহজ সমাধান নিয়ে লিখুন...

১৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৭
অপ্‌সরা বলেছেন: ভাইয়া তুমি কি নির্বাক হয়ে গেলে??:P
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: ও...খালি মন্তব্য টা দেখে ফেলেছেন...?
ওটা আমার ভাগনীর দেয়া...এসে কিবোর্ডে কিসব লিখে চলে গেল।পরে মুছে দিয়েছি!
ইরেস না করলেও চলত,শিশুদের নিয়ে পোস্ট...শিশুর মতামত তো থাকা উচিত ছিল...ইস! ভুল হয়ে গেল

১৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৫
অপ্‌সরা বলেছেন: আচ্ছা লিখবো। তবে সেসব পড়ে কোনো মা বাবা আমাকে মাইর দিতে আসলে তুমি দায়ী থাকবে কিন্তু!!
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: চিন্তায় ফেলে দিলেন...
ওকে...এই ক্ষেত্রে মাইর খেতে রাজি আছি।
বাচ্চাদের নিয়ে লিখতে হলে রাইটারের স্বাধীনতার দরকার আছে।

তবে আগে তো কিছু একটা লিখেন,তারপর না হয় এইসব পসেভিলিটির কথা চিন্তা করা যাবে...

শুভকামনা।

১৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৪
অপ্‌সরা বলেছেন: লেখক বলেছেন: ও...খালি মন্তব্য টা দেখে ফেলেছেন...?
ওটা আমার ভাগনীর দেয়া...এসে কিবোর্ডে কিসব লিখে চলে গেল।পরে মুছে দিয়েছি!
ইরেস না করলেও চলত,শিশুদের নিয়ে পোস্ট...শিশুর মতামত তো থাকা উচিত ছিল...ইস! ভুল হয়ে গেল

ঠিকঠিক তাদের মতামত চাই।

শিশুদের মতামত দেখো ভাইয়া
Click This Link

Click This Link

Click This Link

Click This Link

আর দেবোনা তাইলে তুমি ই রেগে মেগে লাঠী নিয়ে তাড়া করবে আমাকে।:P
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৬

লেখক বলেছেন: আমার মাথায় যে চারটা বারী ইতিমধ্যই দিয়ে দিলেন তার কি হবে? আমার তো ভাবতেই খারাপ লাগছে!
আপনাকে শিশুদের নিয়ে লিখতে বলটা অনেকটা,
মায়ের কাছে নানার বাড়ীর গল্পের মত হয়ে গেল...
আমি আসলেই দুঃখিত:(
খুব ভালো লাগছে...পোস্ট গুলা।পেঁচাপাখি বানানোর ব্যাপারটা জটিল লাগছে আর বৈশাখের বেনারটার কথা কি বলব...
ওদের নিয়ে গল্প,ছড়া...অসাধারন।

তবে,এখনকার টপিক হল বিজ্ঞান...
শিশুদের বিজ্ঞান ভাবনা নিয়ে কিছু লিখেন...
অসংখ্য ধন্যবাদ আপনাকে।

১৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৪৫
নুশেরা বলেছেন: আমি তো ভাইয়া বিজ্ঞানের বিষয় নিয়ে পড়াশোনা করিনি। তাই এমন লেখা আমার জন্য অনধিকারচর্চা হয়ে যাবে। ফারহান দাউদের সাম্প্রতিক লেখা কত অজানারে দেখতে পারো। উনাকে দিয়ে হবে :)
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১১

লেখক বলেছেন: নুশেরাপু ফাকিঁবাজি শুরু করে দিয়েছেন...:(
কি আর বলব...

১৭. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩০
তারার হাসি বলেছেন:
ভাবার আছে এ বিষয়টা নিয়ে...
সবার অংশগ্রহন কামনা করছি।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১০

লেখক বলেছেন: আপুর সাথে একমত।

১৮. ০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৩২
দীপান্বিতা বলেছেন: সবার প্রতি অনুরোধ, শিশুদের কৌতুহলের প্রতি শ্রদ্ধাশীল হোন।কারন তারা এই পৃথিবীটাকে যেভাবে অনুভব করে আমরা চাইলেই সে রকম চিন্তা করতে পারব না ........খুব খাঁটি কথা!
০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১৮

লেখক বলেছেন: হুম...অনেকটা তাই।
কিন্তু কি আর হবে, আমরা যেমন তেমনই থাকব।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৯. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২৮
দীপান্বিতা বলেছেন: তা কেন! আপনি তো কত সুন্দর লিখেছেন, ছোটদের জন্য দেখলাম......"শিশুদের জন্য লেখা::::আমাদের মহাবিশ্ব কত বড়?" ......অনুবাদ, তবু কতো ভাল......আমি বিজ্ঞানের তেমন কিছু জানি না নইলে এখানে লিখে দিতাম......আপনি আরো এমন লেখা লিখুন, ছোটদের বাংলায় লেখা খুব কম... শুভেচ্ছা রইলো।
০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:১৫

লেখক বলেছেন: বিজ্ঞানের লেখা লিখতে হবে এমন কোন কথা নাই...কৌতূহলী যেকোন বিষয় নিয়ে লেখা যেতে পারে...যেমন প্রাচীন সভ্যতা,পিরামিড বা এই রকম কিছু...
তবে কথা হল, আমি তো লেখক নই। চেষ্টা করলে ১০/১৫ টা পোষ্ট দিতে পারব,এই দিয়ে কিছুই হবে না;অন্যান্য ব্লগাররা যদি অন্তত একটা পোস্ট দিলে একটা ইবুক তৈরী করা সম্ভব...
এই পোষ্ট টি দেওয়ার কিছু দিন দেখছি আসলে কেউ আগ্রহী কি না।
দেখলাম তেমন কারো মুল্যবান সময় নষ্ট করার সময় আসলে নাই।
তার পর দিলাম দুটা অনুবাদ মূলক পোষ্ট, (যেগুলোর একটির কথা আপনি বলেছেন) ব্যাপারটা শুরু করার জন্য।
এরপরও অবস্থার তেমন পরিবর্তন হয়নি,
মজার ব্যাপার হল,ছোটদের সামুর সদস্য পদের জন্য আবেদন করছি প্রায় এক মাসের মত হচ্ছে,এখনো সেটা প্রক্রিয়াধীন!

যাই হোক, ধন্যবাদ উৎসাহীত করার জন্য। লিখতে চেষ্টা করব।
ভালো থাকুন।

২০. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৪
মে ঘ দূ ত বলেছেন: চমৎকার আইডিয়া এবং পোষ্ট!

শুরু করে দিন। সঙ্গী হওয়ার জন্য সহব্লগারের টান পড়বে না আশা করি।

শুভ কামনা রইলো।
০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ....
ইতিমধ্যে শুরু করা হয়েছে
Click This Link
Click This Link

সঙ্গী হওয়ার জন্য সহব্লগারের টান পড়বে না আশা করি।
আপনার কথাটি সত্যিহলে ভালো হত।

ভালোথাকুন।

২১. ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২২
ভাবের অভাব বলেছেন: খুব সুন্দর আইডিয়া খুব ভালো লিখেছেন।
০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ

২২. ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪০
যীশূ বলেছেন: আমি বড় হওয়ার পর ছোটদের এমন যত প্রশ্ন শুনেছি আমি সবসময় চেষ্টা করেছি তাদের সঠিক জিনিসটা জানাতে, ওদেরমত করে যতটা সম্ভব।
০৯ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: আমাদের সবার সেটাই করা উচিত...
ধন্যবাদ আপনাকে।

২৩. ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৫৯
দীপান্বিতা বলেছেন: ছোটদের সামহোয়্যার ইন... এ জয়েন করুন:)
১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:২৩

লেখক বলেছেন: ছোটদের সামুর সদস্য পদের জন্য আবেদন করছি প্রায় এক মাসের মত হচ্ছে,এখনো সেটা প্রক্রিয়াধীন!

২৪. ১৭ ই জুন, ২০১০ রাত ৮:৩২
শায়মা বলেছেন: হুম

লেখাটা পড়েছিলাম।:(



মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার
সবাই বলে মিথ্যে বাজে বকিসনে আর খবরদার।
১৮ ই জুন, ২০১০ রাত ১:৪৮

লেখক বলেছেন: তাই নাকি,কখন পড়লেন?

.... কবি আপু ভালোই তো কবিতা লিখেন :)

 

মোট সময় লেগেছে ১.১৬৯৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সৃষ্টিশীলতাকে ভালোবাসি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ