আমার প্রিয় পোস্ট

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

ডলার আয় করুন ঘরে বসেই

২৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৫৪

শেয়ারঃ
0 5 0

দেশে বসেই বিদেশী কাজ। আর বিদেশী কাজ মানেই ডলার । দেশে বসেই ডলার কামানোর অনেক সুযোগ রয়েছে। আমাদের পাশের দেশ ভারতে এর ব্যপক প্রচলন রয়েছে।

কাজের ধরন:
কাজের ধরনের শেষ নেই তবে এখানে ওয়েব বেজড কাজগুলির তালিকা দেবার চেষ্টা করবো যে গুলি আপনি একাই বা বড়জোর বন্ধুর সাহায্য নিয়ে করতে পারবেন।

১. ওয়েব ডিজাইন
২. গ্রাফিকস ডিজাইন
৩. লোগো ডিজাইন
৪. অনলাইন ডিরেক্টরী
৫. প্রোগ্রামিং
৬. ডেটাবেজ ডিজাইন, ইত্যাদি।

কোথায় পাবেন কাজ:
এক কথায় ইন্টারনেটে। এসকল কাজের সন্ধানের জন্য আপনি কয়েকটি ফোরামে ঢু মারতে পারেন। আমার সন্ধানে থাকা ফোরাম গুলোর অধিকাংশ ওয়েব বেজড কাজের চাহিদা বেশি।

http://forums.digitalpoint.com
http://forums.digitalpoint.com
http://talk.iwebtool.com
http://forums.ukwebmasterworld.com
http://www.directorynetwork.org
http://forums.activewebtool.com

এসকল ফোরামে আপনাকে সদস্য হতে হবে। সেখানে বিভিন্ন ক্যাটেগরী রয়েছে যেখানে সে সম্পর্কে আলোচনা ও কাজের সন্ধান পাওয়া যায়।

লেনদেন:
এসকল ফোরামের মোটামুটি সবার পেপ‌্যাল(http://www.paypal.com) একাউন্ট থাকে। কাজেই তারা যে কোন পেমেন্ট পেপ‌্যালের মাধ্যমেই করতে চায়। কাজেই আপনারও একটি পেপ‌্যাল একাউন্ট থাকতে হবে যেখানে আপনাকে তারা পেমেন্ট করবে। যেহেতু বাংলাদেশ থেকে পেপ‌্যাল একাউন্ট করা যায় না সেহেতু দেশের বাইরে থাকে এমন কারো সাহায্য নিতে হবে আপনাকে পেপ‌্যাল একাউন্টের জন্য। পেপ‌্যাল থেকে আপনি সহজেই টাকা দেশে আনতে পারবেন।

সাবধানতা:
খারাপ লোক পৃথিবীর সব জায়গাতেই আছে। কাজেই কাজ নেয়া করে দেয়া এবং পেমেন্ট ইত্যাদির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতেই হবে। কাজের মান অবশ্যই মানসম্পন্ন হতে হবে, না হলে পরে কাজের সুযোগ নষ্ট হবে।


তাহলে আর দেরী কেন? কাজে নেমে পড়ুন। পৃথিবীকে দেখিয়ে দিন আপনার প্রতিভা। জানিয়ে দিন বিশ্বকে বাংলাদেশও আর পিছিয়ে নেই।

 

সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৫৮
ত্রিভুজ বলেছেন: কাজের পোষ্ট....


অনলাইনে আয় করার অনেক উপায় আছে... একটু কষ্ট করলেই নেট বিলের টাকাটা উঠিয়ে নিতে পারেন যেকেউ....
.


বাই দ্য ওয়ে, যারা এইসব সাইটে গিয়ে অর্থ কামাই করবেন, তারা মদনকে পার্সেন্টেজ দিয়া যাইয়েন..
২. ২৯ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:০০
মদন বলেছেন: দিলে আপত্তি নাই কিন্তু ধরা খাইলে নিজ দায়ীত্বে ধরা খাবেন। সেখানে মদনের কোন ভুমিকা নাই
৩. ২৯ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:১৬
শ্যাজা বলেছেন: ভাল পোষ্ট।
কারো কারো নিশ্চয়ই কাজে লাগবে, উপকার হবে।

৪. ২৯ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:২২
মদন বলেছেন: ইন্ডিয়া থেকে পেপ‌্যাল একাউন্ট করা যায় এবং সেখানে অসংখ্য ছেলে মেয়ে নিজেরাই বিদেশী কাজ জোগাড় করে মাসে হাজার হাজার ডলার আয় করছে। স্বল্প পরিসরে হলেও আমাদের এদিকে যাওয়া দরকার।
৫. ২৯ শে জুলাই, ২০০৭ বিকাল ৪:০৪
আন্ধার রাত বলেছেন: ভাল তথ্যের জন্য দোয়া রইলো।
৬. ২৯ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:০৪
মদন বলেছেন: দোয়ার জন্য ধন্যবাদ
৯. ০৩ রা আগস্ট, ২০০৭ দুপুর ১২:০৫
বইপাগল বলেছেন: কাজের একটা পোস্ট, ধন্যবাদ মদন। ৫
১০. ০৩ রা আগস্ট, ২০০৭ রাত ৮:৫৯
মদন বলেছেন: ধন্যবাদ সবাইকে
১২. ০৩ রা আগস্ট, ২০০৭ রাত ৯:০৬
মদন বলেছেন: ধন্যবাদ মইন, আরো সুন্দর তথ্য যোগ করার জন্য :)
১৩. ০৩ রা আগস্ট, ২০০৭ রাত ৯:২২
আরণ্যক যাযাবর বলেছেন: ছবির মেয়েটাকে পছন্দ হয়েছে। মায়াভরা।
সেইজন্যে ৫।
১৫. ১৯ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:৪৬
মদন বলেছেন: ধন্যবাদ @আরণ্যক যাযাবর
১৯. ২৫ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৩০
নাঈম বলেছেন: বান্দর ভাই, ১ দিলেন ক্যা?
২০. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৪৬
উরনচণ্ডী বলেছেন: খুবই ভালো পোষ্ট। কিছু লোকের হয়ত উপকার হবে। সাথে +
২১. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:১৫
সরলরেখা বলেছেন: কাজের পোষ্ট। +
২২. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১১
ম,ম,হাসান বলেছেন: সবই ভাল তবে টাকা লেনদেনটাই জটিল।
২৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০৫
মদন বলেছেন: বাংলাদেশ ব্যাংক এবং আমাদের সাধারন ব্যাংকগুলোর তথ্যপ্রযুক্তিগত অজ্ঞতা এবং অনীহার কারনেই এমনটি ঘটছে। অনলাইনে অর্থের আদান-প্রদান সহজ হলে দেশে বসেই ব্যক্তিগত পর্যায়ে বিদেশী আয়ের পথ আরো প্রশস্ত হবে এব্যাপারে কোনো সন্দেহ নাই।
২৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:১৭
পিক্সেল বলেছেন: হুম টাকার লেনদেনটাই জটিল। সত্যি। এ জটিলতার কবে অবসান হবে?
২৫. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৮
মদন বলেছেন: আমার ধারনা ২/১ বছরের মধ্যেই হবে। যেহেতু চাহিদা আছে সুহেতু যোগান হবেই। যে পথেই হোক ;)
২৬. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:৩৯
িমজানুর বলেছেন: আরো একটি সাইট যোগ করে নিন। যা কিছু লিখবেন তার বিনিময়ে কিছু টাকা পাবেন। আপনার কোন লেখাই যেন চার লাইনের কম না হয়। তাই দেরী না করে এখনি শুরু করে দিন। সাইনআপ এর জন্য নিচের লিংক এ ক্লিক করুন।

http://mylot.com/mizanbdit

ধন্যবাদ
০২ রা জুলাই, ২০০৮ দুপুর ১২:১২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২২ শে জুলাই, ২০০৮ দুপুর ২:১০

লেখক বলেছেন: লিংকের জন্য ধন্যবাদ :)

২৮. ২২ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২৩
গিফার বলেছেন: মদন ভাই আপনি যে এত চালাক তা তোহ জানতাম নাহ...

যাই হোক আপনারে কইষা ধন্যবাদ আর +
৩০. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৩
মদন বলেছেন: একটি ডিরেক্টরির আয়ের "লাইভ" তালিকা দিলাম। ;)

http://www.urlcabin.com/hishab/
০৮ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: Thanks :)

৩৩. ১২ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:৪৮
খালেদ সময় বলেছেন: দারুন! মদন মিয়াকে ৫+৯৫=১০০$
৩৪. ০২ রা মার্চ, ২০১০ দুপুর ২:০১
একলোটন বলেছেন: বোয়ামে রেখে দিলাম।
৩৫. ১৮ ই জুন, ২০১০ রাত ১:২৮
শরীফ িবিড বলেছেন: If any one looking for work about article rewrite then contact with me.
I need for immediate work in my hand.
for details,

CLICK HERE
৩৬. ১৮ ই জুন, ২০১০ রাত ১:৩৩
শরীফ িবিড বলেছেন: If any one looking for work about article rewrite then contact with me.
I need for immediate work in my hand.
for details,
http://www.somewhereinblog.net/blog/sharif2bd

OR EMAIL
৩৭. ০৮ ই অক্টোবর, ২০১০ রাত ১২:১৯
রকি ভাই বলেছেন: kingtoon@জিমেইল.কম এ যদি একটা মেইল করতেন, তাইলে এই ব্যাপারে জ্ঞানগর্ভ আলোচনা করতাম
০৮ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: জ্বী , করবো।

 

মোট সময় লেগেছে ১.০৯৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ