আমার প্রিয় পোস্ট

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

তিনদিনে পিএইচপি শিখুন (১ম দিন)

০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:২৬

শেয়ারঃ
0 4 0

{ যে কোন জিনিস আমি কম সময়ে শিখতে পারি তেমনি কম সময়ে ভুলে যেতে পারি এবং কোনো জিনিসই গভীরভাবে শিখি না । আর তাই এখানে প্রফেশনাল লেভেলের লেখা আশা করবেন না। }

ইন্টারনেট যেমন ইনফরমেশন টেকনোলজীতে একটি পরশপাথর তেমনি ওয়েব এপ্লিকেশনে পিএইচপিকে আমার তাই মনে হয়।

PHP Hypertext Preprocessor হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে ডাইনামিক এবং ইন্টারএকটিভ ওয়েবসাইট বানাতে ব্যবহার করা হয়।

পিএইচপি এর প্রধান চারটি বৈশিষ্ট্য হলো:
১. ক্রস প্লাটফর্ম : যে কোন অপারেটিং সিস্টেমে মনের সুখে চলে কোন প্রকার ঝামেলা না করেই।
২. এইচটিএমএল সংযুক্ত: পিএইচপি এর সাথে এইচটিএমএল কোড সংযুক্ত থাকে।
৩. সার্ভার সাইড: পিএইচপি মুলত: ওয়েব সার্ভারেই চলে।
৪. ওয়েব স্ক্রীপ্টিং ল্যাঙ্গুয়েজ: পিএইচপি চলে ওয়েব সার্ভারে এবং পিএইচপি এর কাজের ফলাফল দেখা হয় ওয়েব ব্রাউজারে।

পিএইচপি সাথে এইচটিএমএল সংযুক্ত থাকে। পিএইচপিতে করা কোন কাজের ফলাফল ওয়েব ব্রাউজারে এইচটিএমএল আকারে প্রকাশ করা হয়। ফলে পিএইচপি ফাইল ওয়েব ব্রাউজারে ওপেন করে এর কোড দেখলে সেখানে এইচটিএমএল কোডই দেখতে পাবেন।

ডাইনামিক ওয়েবপেজের জন্য ডাটাবেজ দরকারী জিনিস। আর পিএইচপি সকল ডাটাবেজকে নিয়ে কাজ করতে পারে। তবে ত্রিরত্নের কথা উল্লেখ না করলেই নয়। তারা হলো:
১. Bswjk]PHP
২. MySQL
৩. Apache Web Server

উইন্ডোজে Bswjk]PHP চালাতে হলে ছোট্ট একটি কাজ করতে হবে তা হলো http://www.easyphp.org থেকে সফটোয়্যার ডাউনলোড করে সেটাপ দিয়ে নিন। EasyPHP সেটাপ দিলে Bswjk]PHP, MySQL, Apache Web Server এক সংগে সেটাপ হয়। তাই বাড়তি কোন ঝামেলা নেই। (এরকম আরো সফটওয়্যার আছে)। আমি EasyPHP এর ভার্সন ১.৬ ব্যবহার করি। উইন্ডোজ ৯৮,২০০০,এক্সপিতে বিনা ঝামেলাতে চলে।

EasyPHP সেটাপ দিন। ইন্টারনেট এক্সপ্লোরার খুলুন। টাস্কবারে ওয়েবসার্ভার এর আইকন দেখাবে। মাউসওভারে দেখাবে তা চালু নাকি বন্ধ। বন্ধ থাকলে চালু করুন। এড্রেস বারে http://localhost/ লিখে এন্টার দিন। আপনার লোকাল ওয়েবসার্ভার থেকে ওয়েবপেজ ওপেন হবে।

চলবে...

(প্রশ্ন থাকলে লিখুন, বেশি ভাল উত্তর আশা করবেন না।)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পিএইচপি ;
প্রকাশ করা হয়েছে: পিএইচপি  বিভাগে । সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৩৫
মৈথুনানন্দ বলেছেন: চব্বিশ ঘন্টায় শেখাও মামু - মদনবাবু জেন্ড সার্টিফিকেশ্ন নিয়ে লিখতে পারেন যাতে আমার ছোটো ছোটো ভাইবোনেরা এ ব্যাপারে কারিয়র করতে চাইলে একটু দিক নির্দেশ পায়।

( আগ্রহীরা স্যাম সিরিজের বই দেখতে পারেন কুইক হাতেখড়ির জন্যে )
২. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪৩
অ্যালন বলেছেন: হ..খুব ভাল উদ্যোগ..(আমাগো ভাত মারার চিন্তা আরকি)....
৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪৪
অ্যালন বলেছেন: লগে কোকাকোলাও.....
৪. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:০৯
কক্সবয় বলেছেন: ভাল উদ্যোগ।ভাল রেটিং-৫
৫. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:১১
ত/ত বলেছেন: দয়া করে পোস্ট কনটীনিউ ক রবেন
৬. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:২৯
অ্যালন বলেছেন: প্প্ম্র..(প্প্বসপ্প্বজ্জপ্প্বগ্গ)..
৭. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫০
শামীম আহেমদ বলেছেন: প্রথম রত্নটিকে পড়া যাচ্ছেনা। ঊধংুচঐচ ও সাধারন চঐচ (যেমন চঐচ ঠবৎংরড়হ 4.02) এর পার্থক্য কি
৮. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:০৯
এ বি সি ডি বলেছেন: প্রফেশনাল হমুনা নিজের কাম করমু সুধু
৯. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:৪৫
ফরিদ মজুমদার বলেছেন: ১ম দিন শুধু লোকালহোস্ট ?
বাকি দুইদিনে ....
কেমতে কি?
১০. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:১৯
ত্রিভুজ বলেছেন: PHP Hypertext Preprocessor সম্ভবত প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়। PHP একটা ল্যাংগুয়েজ বলা যায়। PHP != PHP Hypertext Preprocessor
সংশোধন করে নিতে পারেন।



Click This Link
থেকে XAMPP ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন। আমি এপর্যন্ত যতগুলো ব্যবহার করেছি এটা সবচেয়ে বেশী চমৎকার.....


এনিওয়ে কিপ ইট আপ। গুড জব! :)
১১. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:২১
কিন্তু কি বলেছেন: আরে এ পোস্ট টা ত্রিভুজ ভাই হিজিবিজ ব্লগে দিবেন না
১৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১৪
মদন বলেছেন: XAMPP আমার সাথে সব সময়ে বিমাতাসুলভ আচরন করেছে। কখনই ঠিকভাবে কাজ করেনি। অথচ পরিচিত অনেকেই XAMPP ব্যবহার করে। একটা কিছু ব্যবহার করলেই হয় @ ত্রিভুজ
১৪. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১৯
জ্বিনের বাদশা বলেছেন: ভাল প্রচেষ্টা ... পরের পর্বের অপেক্ষায় রইলাম
১৫. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:২৪
মনের কথা বলেছেন: মদন ভাই, টিউটোরিয়াল কন্টিনিউ করলে খুশি হব। ওয়েব পেজ ডেভেলপিং নিয়ে আরও লেখা দিলে খুশী হব। আমি আপাতত ওয়েবপেজ এর ফ্ল্যাশ অ্যানিমেশন নিয়ে কাজ করি (http://www.iiceindia.com)। এই অ্যানিমেশন গুলো আমি ১ ঘন্টা ২০ মিনিটে তৈরী করেছি। ব্যাপার হল ব্যাক এন্ডের কাজ গুলো ভাল মত শেখা দরকার। যদি সাহায্য করেন......
১৬. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:২৮
মদন বলেছেন: ফ্লাশ এর কাজে আমাকে মুর্খ বললেও সম্মান দেয়া হবে। ব্যাকএন্ডের কাজে পিএইচপি দিয়ে যা হয় তার ব্যপারে সাধ্য মতো চেষ্টা করবো :)
১৭. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩২
মনের কথা বলেছেন: ধন্যবাদ, ফ্ল্যাশের কাজ করে দিতে হলে বলবেন।
১৮. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৯
আন্ধার রাত বলেছেন: @মনের কথা, ফ্ল্যাশ শিখতে চাই। এটা দিয়ে কি ওয়েব পেজ তৈরী করা যাবে? বই পড়ে পড়ে কতটুকু আগানোর সম্ভাবনা আছে একটু পরামর্শ ও এ ব্যাপারে কিভাবে হাটঁবো জানাবেন কি?
১৯. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৩৭
বকলম বলেছেন: চার (স্যার) আমি বর্তি (ভর্তি) হলাম আপনার স্কুলে।
২০. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৯
ত্রিভুজ বলেছেন: @মদন
হু তা হয়... যাই হোক, প্রাথমিক রিকোয়ারমেন্ট মিটলেই হয়। জাম্প আবার অনেক বেশী রিসোর্স নেয়.. আপনারটাই ভাল.. লাইট!



চলুক...
২১. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৯
কণা বলেছেন: ভাল উদ্যোগ ।
২২. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৪১
মনের কথা বলেছেন: @আন্ধার রাত, ফ্ল্যাশ একটি জনপ্রিয় এবং শক্তিশালী সফ্টওয়ার। পুরো ফ্ল্যাশ বেসড ওয়েব পেজ তৈরী করা যায়। তবে শুধু অ্যানিমেশনের ধারনা থাকলেই চলবে না সাথে প্রোগ্রামিং সম্পর্কে আহামরি না হলেও আইডিয়া থাকতে হবে। বই পড়ে কাজ চালানোর মত শেখা সম্ভব। সবচাইতে ভাল ওদের হেলপ ব্যবহার করা।
২৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৫২
মৈথুনানন্দ বলেছেন: ফ্ল্যাশ য়্যাকশ্ন স্ক্রিপ্ট ভালোভাবে না জানলে ইন্ডাস্ট্রিতে কোনো খাতির নেই। পাশে পাশে ফায়ারওয়র্ক্সও দেখে নেওয়া উচিত।
২৫. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৯
নয়ন বলেছেন: ফ্ল্যাশ মোটামুটি ভালই জানা আছে। ফ্ল্যাশ য়্যাকশ্ন স্ক্রিপ্ট সম্পর্কে বিস্তারিত জানালে উপকৃত হবো।
২৬. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:১৪
আবুফয়সাল আহমেদ বলেছেন: @ মদন আপনি কথা দিয়েছিলেন যে পিএইচপি এর উপর পোস্ট দিবেন। কথাটা যে এত তাড়াতাড়ি রাখবেন তা আশা করিনি। যাইহোক, অনেক ধন্যবাদ।
@মনের কথা
আপনি ফ্ল্যাশ এর উপর টিউটোরিয়াল লিখা আরম্ভ করুন। মনে হয় এতে যথেষ্ঠ সাড়া পাবেন।
২৭. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪২
মদন বলেছেন: আমি চিন্তার চাইতেও দ্রুত কাজ করি্ এবং যথানিয়মে ভুল করি
২৮. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৪৭
তানভীর তুিহন বলেছেন: আমার মনে হয় একটা ভাল উদ্যোগ এটা চালিয়ে যান মদন দা আমি আছি আপনার সাথে ।
২৯. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৫
মদন বলেছেন: ইচ্ছে আছে সামনে পিএইচপি এর ছোট ছোট মডিউল পোষ্ট করবো।
৩১. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ১:১১
ভাইটামিন বদি বলেছেন: বাইজান...পিএইচপি, মাইএসকিউএল দিয়া একটা প্রজেক্ট করতে হইব....নাইলে ফেইল খামু....
সো আরো যা যা জানেন....দয়া কইরা উপুড় কইরা ঢ়ালেন....কিপটামি কইরেন না...
৩২. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ১:২১
ভাইটামিন বদি বলেছেন: তিন দিনে হয় নাই মদনা....
আরো দিতে হইব....নাইলে...নাইলে....
ধইরা তক্তা দিয়া পিটাইয়া মদনা রে বদনা বানালামু...
১০/১২ পর্ব দিলাউক্কা.....পিলিজ..
৩৩. ০৯ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৮
মদন বলেছেন: এখানে পিএইচপি কোড ডিসপ্লে করতে সমস্যা করে তাই কিভাবে প্রজেক্ট দিবো?
৩৪. ১০ ই জুন, ২০০৮ বিকাল ৪:৫৮
নিকলস স্বপ্ন বলেছেন: লিংক দিতে পারেন । আমি মোবইল ইউজারদের জন্য Social Community Type সাইট তৈরী করতে চাই।idea and help করবেন pls.....spcly.. Trivuz Bhai er Kach theke Kichu Help Asha Korchi...
৩৫. ১০ ই জুন, ২০০৮ বিকাল ৫:০৫
নিকলস স্বপ্ন বলেছেন: U can Install PHP my admin on ua pc .......

1.Download the package from Click This Link.
2.Extract the archive.
3.Rename config.sample.inc.php to config.inc.php.
4.Edit config.inc.php and set
PHP Code:
CODE$cfg['blowfish_secret'] = 'ndfianfi90dnsauf8ndusa09nfuiaondu0af';
You can fill in anything for the value, it doesn't matter.
5.Upload all that to a directory on your server.
6.Navigate to the correct url.
7.Put in your cPanel username and password and log in.
Unless something is wrong with the mysql server itself, this will work.
৩৬. ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৮
গিফার বলেছেন: মদন ভাই জুমলা কিভাবে অপেন করে এই নিয়ে একটা পোস্ট দেন.....
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২০

লেখক বলেছেন: জুমলাতে কাজ কইরা মজা পাইনা, আমার নিজের বানানি একটা ভাঙ্গাচুরা সিএমএস আছে। ওইটারে জোড়াতালি দিয়া কাজ চালাই।

৩৭. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৩
ফেরদাউস আল আমিন বলেছেন: টিউটোরিয়াল পিডিএফ এ বানায়া দেন
৩৮. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৪
পাপী বলেছেন: ভাল উদ্যোগ

 

মোট সময় লেগেছে ১.০২৩৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ