আমার প্রিয় পোস্ট

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

পিএইচপিতে ইমেইল

০২ রা এপ্রিল, ২০০৮ সকাল ৭:০৭

শেয়ারঃ
0 0 0

(((
- এটি মোটেও গুরুত্বপুর্ন লেখা নহে, কেহ কিছু শিখিবার চেষ্টা করিবেন না
- প্রজেক্টি আমি চালিয়ে দেখেছি, চমতকার চলে, আপনি না পারলে আমার দোষ নাই ;)
)))

ইমেইল আমরা হরহামেশাই পাঠাই, ইয়াহু, জিমেইল বা হটমেইলের একাউন্ট সবারই আছে। ইয়াহু বা হটমেইলে লগইন করে সহজেই মেইল পাঠানো যায়। আপনি নিজেও ইমেইল পাঠাতে পারেন ইয়াহু/হটমেইল ছাড়াই। এর জন্য প্রয়োজন

- আপনার একটি ইমেইল একাউন্ট (ইয়াহু, জিমেইল বা হটমেইল বা যা ইচ্ছে)
- ওয়েব সার্ভারে একটুখানি জায়গা (ইমেইল পাঠানোর সুবিধা সহ)

প্রথমে একটি ওয়েব ফাইল তৈরী করুন এবং সেভ করুন ememail_form.htm নামে। এরপর একটি পিএইচপি ফাইল তৈরী করুন এবং সেভ করুন email_send.php নামে।


email_form.htm এ নীচের কোড লিখুন

<html>

<head>
<title>Write Email</title>
</head>

<body>

Write Email

<form method="post" action="email_send.php">
Your Name: <input type="text" name="sender_name">
Your Email: <input type="text" name="sender_email">
Recipient's Name: <input type="text" name="recipient_name">
Recipient's Email: <input type="text" name="recipient_email">
Subject: <input name="subject" type="text" size="50">

Message:
<textarea name="text_body" cols="70" rows="15" id="text_body"></textarea>

<input type="submit" value="Send">
</form>

</body>

</html>



email_send.php এ নীচের কোড লিখুন


<?php

$recipient="$recipient_email";
$from = "$sender_name";
$subject = "$subject";
$header = "From: $from\r\n";
$header .= "Reply-To: $from\r\n"."X-Mailer: PHP/".phpversion();


$mail_body="
$text_body \n\n
$sender_name \n
";





mail("$recipient","$subject","$mail_body","$header");



?>





<html>
<head>
<title>Email Send</title>
</head>


<body>

<? echo $sender_name; ?>, your email has been sent to <? echo $recipient_name; ?>

</body>
</html>


প্রয়োজনে সংযুক্ত ছবিতে কোড দেখুন।

আমার মতো অলসদের জন্য পুরো কোডটি কপি করে দিলাম http://www.unmadzone.com/phptutor/email1.rar:) । ডাউনলোড করে আনজিপ করে নিন।

বিদ্র: এটি পিএইচপি দিয়ে ইমেইল পাঠানোর একদম প্রাথমিক জিনিস। সুযোগ পেলে আরো সুবিধা সহ বিস্তারিত লেখার আশা রাখছি।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ইমেইলই-মেইলপিএইচপিহেল্পমদনমুক্তবাজার ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা এপ্রিল, ২০০৮ সকাল ৭:১৪
মদন বলেছেন: বলতে ভুলে গেছি, ফাইল দুটি ওয়েব সার্ভারে আপলোড করে চালাতে হবে। আপনার আইএসপি যদি এসএমটিপি সুবিধা দিয়ে থাকে তাহলে আপনি আপনার লোকাল পিসি এর লোকাল সার্ভার থেকেও চালাতে পারবেন। সেক্ষেত্রে আপনার C:\WINDOWS এ গিয়ে php.ini ফাইলের SMTP তে (আমারটায় ২৬৬ নং লাইন) আপনার আইএসপি এর এসএমটিপি লিখুন।

যেমন আমার দেয়া আছে SMTP =localhost
সেখানে আমাকে লিখতে হবে SMTP=smtp.bijoy.net
২. ০২ রা এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৪
অনিশ্চিত বলেছেন: ওফ্ মদন, যথাসময়ে ইহা পোস্ট করিয়াছেন। আমি আগামী সপ্তাহ হইতে পিএইচপি শিখিতে শুরু করিব বলিয়া মনস্থির করিয়াছি। ভালোই হইলো, আপনার সাহায্য পাওয়া যাইবে নিশ্চয়ই। ধন্যবাদ।
৩. ০২ রা এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩৯
মামু বলেছেন: পিইচকি মানে কি?
উহা কি পিএইচডি'র মত ডিগ্রী?
০২ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: পিএইচডি ডিগ্রী হইতে কিঞ্চিত উর্দ্ধমুখী ;)

৪. ০২ রা এপ্রিল, ২০০৮ রাত ১০:১৫
সুমন বলেছেন: মদন ভাই, আপনার সাইটের কি অবস্থা?
০৩ রা এপ্রিল, ২০০৮ ভোর ৫:৫৪

লেখক বলেছেন: আলহামদুলিল্লাহ, ভাল। সময় পেলে ঘুরে আসুন http://www.muktobazaar.com

৫. ০৩ রা এপ্রিল, ২০০৮ ভোর ৬:১৪
ত্রিভুজ বলেছেন: ঐ মিয়া.. তুমি কি কম্পু গ্রুপে এই পোস্টখানা মুভ করিতে ভুলিয়া গিয়াছো? জলদি করো..

ভালা পুস্ট... পেলাচ :)
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: আগামিতে আশা রাখছি...

৬. ০৩ রা এপ্রিল, ২০০৮ ভোর ৬:২১
ত্রিভুজ বলেছেন:
মুক্তবাজারে সাইনআপ করতে গেলাম আর এরর দিলো-
Duplicate entry '' for key 2

TRIVUz নামে একটা একাউন্ট বানিয়ে লগইন ডিটেইলস TRIVUz@জিমেইলে মেইল করে দিও তো...
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: ইমেইল করা হয়েছে :)

৭. ০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫৭
শাহানা বলেছেন: ভবিষ্যতে এই বিষয়ে আরো লেখার সুযোগ পান এই আশা করছি। সম্ভব হলে কিভাবে আরো সিকিউর করা যায় সেটা নিয়ে লিখতে পারেন।
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ২:০১

লেখক বলেছেন: আল্লাহ যদি সুযোগ দেয় :)

৮. ০৩ রা এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:০৬
সুমন বলেছেন: মদন ভাই, দেখলাম। সাইট সমৃদ্ধ হচ্ছে।

আপনার নববর্ষ লেখাটা ফন্ট টা কি? বাংলা একটা লোগো বানাতে আমার সুন্দর একটা ফন্ট দরকার। যদি আমাকে একটু দিতেন খুব উপকার হত। আমার ইমেইল sumonctg at gmail com
০৪ ঠা এপ্রিল, ২০০৮ রাত ৮:১৩

লেখক বলেছেন: আচ্ছা

৯. ০৫ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:৫২
নেমেসিস বলেছেন: হুদাই পোস্ট দিসেন । কয়জনের সাধ্য আছে এখানে একটা সার্ভারে এ্যকসেস এর । আর এইটা দিয়া পোংটামি করা ছাড়া আর কি করতে পারবো ? হাহাহা
০৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: কযেকশত মেগা জায়গা, পিএইচপি, মাইএসকুয়েল সুবিধা সহ অসংখ্য ফ্রী সার্ভার রয়েছে। হুদাই বইসা পুংটামি করাতো আমগো স্বভাব ;)

১০. ০৫ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:১৪
সুমন বলেছেন: মদন ভাই দিলেন না তো? ফন্ট।
১১. ০৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:০৮
ভাইটামিন বদি বলেছেন: মদনা.....ধরায়া দিব বদনা!!!!!!

কইছি কি করতে আর কর্লেন কি????

ডেটাবেজ পিএইচপি নিয়া প্রজেক্ট কর্তেছি......বড়ই ঝালেমার মইদ্যে আচি....

এই সংক্রান্ত কিচু টিপ্সান......এবং জল্দি...
১২. ০৮ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০৭
মদন বলেছেন: লেখক বলেছেন: ঝামেলার তো কিছু নাই। ঝটপট প্রজেক্ট শেষ করে ফেলুন ;)

কি ধরনের প্রজেক্ট করতেছেন বলা যাবে তাহলে সেদিকেই পিএইচপিডারে নিয়া যাইতাম :)
১৩. ১০ ই জুন, ২০০৮ বিকাল ৫:৫০
নাহিদ বলেছেন: সাইটির ক্লোন কি আমি পেতে পারি? (শিক্ষার জন্য)

http://www.muktobazaar.com/

দয়া করে মেইল দিয়েন. নাহিদ@নাহিদলিংক.সিও.সিসি

১০ ই জুন, ২০০৮ রাত ৯:৩৫

লেখক বলেছেন: শিখতে চাইলে আপনি ওএসকমার্স ডাউনলোড করে নিতে পারেন।

http://www.oscommerce.com/solutions/downloads

১৫. ১৫ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:৫৫
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: ভাই আমি SMTP সার্ভার খুজছি। সাহায্য করেন্
১৬ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: অনলাইনে অনেক পাবেন যারা এসএমটিপি সার্ভিস দিয়ে থাকে। আপনার নিজের ওয়েব সাইট থাকলে ফ্রী গুগলের এসএমটিপিও ব্যবহার করতে পারেন।

১৬. ১৭ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:৪৬
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: ভাই আমি আমার সাইটে mail() function ব্যবহার করেছি। কি ধরনের সার্ভারে এই function কাজ করবে?? আর এই ধরনের সার্ভার কি ফ্রি পাওয়া যাবে।পারলে লিংক দিয়েন । বিপদে আছি , একটু সাহায্য করেন।
১৭ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:২২

লেখক বলেছেন: অনেক সময় ফ্রী হোস্টিংগুলো এসএমটিপি সুবিধা দেয় না। আপনারটি যদি পেইড হোস্টিং হয় তাহলে এসএমটিপি সুবিধা পাবেন এবং মেইল ফাংশনটি ব্যবহার করে ইমেইল পাঠাতে পারবেন।

১৭. ১৮ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:৪৩
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: আপনি বলেছেন আপনার নিজের ওয়েব সাইট থাকলে ফ্রী গুগলের এসএমটিপিও ব্যবহার করতে পারেন।

কিভাবে এই সুবিধা ব্যবহার করা যায় বলতে পারেন??

mail() function নিয়ে বিপদে আছি। SMTP সুবিধা ছাড়াও নাকি mail() function কাজ করে।
১৮. ২০ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:১২
ফারহান আহমেদ বলেছেন: পিএইচপিতে আরও লাগব :-B :-B

 

মোট সময় লেগেছে ১.৮৯০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ