আমার প্রিয় পোস্ট

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

ডিজিটাল ক্যামেরা কিনবো, সাহায্য চাই

১৪ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১৩

শেয়ার করুন:                   Facebook

সাধারন ব্যবহারের জন্য একটি ডিজিটাল ক্যামেরা কেনা দরকার। বাজেট ১২০০০-১৬০০০ টাকা।
পছন্দের ব্র্যান্ড সমুহ:
- ক্যানন
- সনি
- স্যামসাং
- নাইকন

কোনটির ছবি ভাল হবে? মডেল নম্বর সহ আনুমানিক মুল্য জানালে কৃতজ্ঞ থাকবো।

 

 

  • ৩৪ টি মন্তব্য
  • ২৮০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৪ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১৭
comment by: অরণ্যচারী বলেছেন: সনি বেস্ট। তবে দাম জানি না।
১৪ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৬

লেখক বলেছেন: সনি সাইবার শট ১৩০০০+

২. ১৪ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫
comment by: বোকামাষ্টার বলেছেন: সনির সাইবার শট গুলো দেখতে পারেন। এই বাজেটের মাঝে পাবেন আশা করি।
১৪ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৬

লেখক বলেছেন: ছবির কোয়ালিটি কেমন?

৩. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ৮:০৩
comment by: একজন ব্লগার বলেছেন: ক্যাননের শট অনেকটা ব্লার আসে। আর সনির নাইট শট খারাপ। আর নাইকনের ডিজিটাল কম্প্যাক্ট ক্যামেরার চে এস এল আর ভাল। স্যাম সাং কে কেন লিস্টে রাখলেন বুঝলামনা।
৪. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ৮:০৩
comment by: মৈথুনানন্দ বলেছেন:
SONY DSC-W35

SONY DSC-S750

SONY DSC-S730

SONY DSC-S700

SONY DSC-S650

CANON PowerShot A470

CANON PowerShot A570 IS

CANON PowerShot A580

১৪ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৭

লেখক বলেছেন: SONY DSC-W35 এর দাম মনে হয় ১৩ এর উপরে হবে???
বাকি গুলান এর দাম কেমুন হতে পারে?

৫. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ৮:০৫
comment by: একজন ব্লগার বলেছেন: ব্যক্তিগত ভাবে আমি এখন নাইকনের ডি ৪০ ব্যবহার করি। দামও কম, ছবিও এ্যামাইজিং! এক্সট্রা লেন্স ছাড়াই।
৬. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৩৬
comment by: বিডি আইডল বলেছেন: চোখ বন্ধ করে সনি...দেশের দাম জানা নাই...১০০-২০০$ এ এখানে ভালো গুলা পাওয়া যায়
১৪ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৮

লেখক বলেছেন: ১৩০০০ থেকে শুরু

৭. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫৬
comment by: সিটিজি৪বিডি বলেছেন: আমারটা দেখেন। যদি পছন্দ হয় তাহলে পাঠিয়ে দেব।হা হা হা।

Click This Link
১৪ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৫

লেখক বলেছেন: ক্যামেরাটি দেখলাম। সুন্দর। ছবি কেমন আসে??

৮. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১০
comment by: একজন ব্লগার বলেছেন: চোখ বন্ধ করে সনি? হেহ! নাইকনের শট দেখছেন? সনি ধারে কাছেও যেতে পারবে না। সনি হোম এ্যান্টারটেইনমেন্টের জন্য ভাল যেমন টিভি, মিউজিক সিস্টেম, প্লেয়ার ইত্যাদি। কিন্তু ক্যামেরায় তেমন নয় মোটেই। অন্তঃত এখন পর্যন্ত নয়।@বিডি আইডল।
৯. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৮
comment by: রাঙা ঠোঁট বলেছেন: নাইকন ভালো হবে, দামের ভিতর বেশি সুবিধা দেখে কিনে ফেলেন।
১৪ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৯

লেখক বলেছেন: ওকে

১০. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৩০
comment by: মৈথুনানন্দ বলেছেন: আমি ধরে নিয়েছি যে বিডিটিতে দাম জানতে চেয়েছো - আমাদের দেশের এমার্পি কনভার্ট করলে এগুলি সবই বারো থেকে ষোলোর মধ্যে আসছে।
১৪ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪২

লেখক বলেছেন: তাহলে তো ভালই। রেঞ্জের মধ্যেই।

১১. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪১
comment by: আরিফ থেকে আনা বলেছেন: আমারটা এইটা । ভাল ছবি উঠে
Click This Link
১৪ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪৫

লেখক বলেছেন: ক্যামেরাটি সুন্দর :)

১২. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৫০
comment by: শিরোনামহীন বলেছেন: SONY DSC-W35 এর দাম মনে হয় ১৩ এর উপরে হবে???


..... না। আমি ১ গিগা মেমরি কার্ড সহ ১২,৫০০ তে কিনেছিলাম আইডিবি থেকে।
১৩. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৫৭
comment by: মৈথুনানন্দ বলেছেন: আমি এইটে কিনেচি - কুব্বালোওওওওওওওওওওওও :D

Click This Link
১৪. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১০:১৪
comment by: মানুষ বলেছেন:

এইটা আমার ক্যামেরা। এইটা কিনেন
১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: দাম কত?

১৫. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৬
comment by: কাপালিক বলেছেন: প্যানাসনিক্স এর লুমিক্স সিরিজের আইএ অলা-গুলো কিনতে পারেন। এর সবচেয়ে ভালো ফিচার হচ্ছে -

৩০ মি. মি. ওয়াইড ল্যান্স। কাজেই ল্যান্স ছাড়াও সাধারনের চেয়ে বেশ বড় ছবি পাবেন।
ছবি তোলার সময় হাত কাঁপলে, বা ছবির বিষয় বস্তু কোন মুভিং অবজেক্ট হলে ছবিতে মোশন ব্লার আসবে না।
চমৎকার নাইট ইফেক্ট পাবেন। রাতেও দারুন ছবি তুলতে পারবেন।
সবির সাবজেক্ট অথবা ব্যাকগ্রাউন্ড ফোকাস করতে পারবেন।

আমি লুমিক্স এর প্রেমে পড়ে গেছি। তবে দাম একটু বেশি পড়বে। এইখানেতো দেখি ১১৫০ রিয়েল। বাংলা টাকায় বোধ হয় ২০,০০০ এর মতন হবে।

তবে নাইকনের এডভান্টেজটা হলো ওটাতে আলাদা লেন্স লাগানো যায়।



আর একটা পরামর্শ শুনেন। এত কিছু না দেইখা কমদামের মধ্যে ৪ মেগাপিক্সেল আর থ্রি এক্স জুম দেইখা যেকোন একটা কিন্যা ফালান। কামও হইবো, টাকাও বাঁচবো। অযথা বেশি ঘাটাঘাটি করতে গেলে দেখবেন, সব মিলাইয়া যেই ক্যামেরা পছন্দ হইবো সেইটার দাম ৬০-৭০ হাজারে গিয়া ঠেকবো। আর ল্যান্স-ফ্যান্স এর কথা চিন্তকা করলে তো সারছে। খামাখাই মন খারাপ। (আমি এই ঝামেলায় ক্যামেরা কিনার চিন্তাই বাদ দিছি।)
১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: সেইটাই ভাবতেছি :)

১৬. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৮
comment by: পথিক!!!!!!! বলেছেন: NIKON COOLPIX S51
দেখতে পারেন
দাম পড়বে ১৬০০০/=
১৭. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৯
comment by: পথিক!!!!!!! বলেছেন: NIKON COOLPIX S51
দেখতে পারেন
দাম পড়বে ১৬০০০/=


তবে ৩০ এর কাছাকাছি দামে DSLR Camera..
পাওয়া যায়....
সেগুলোই ভাল
১৮. ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৬
comment by: মোল্লা নাসির বলেছেন: ক্যাননের এ৪৬০

বাজারে এখন পাওয়া যাচ্ছে ক্যাননের পাওয়ার শট এ ৪৬০ মডেলের ডিজিটাল ক্যামেরাটি। ৫.০ মেগা পিক্সেলের পাওয়ার শট ক্যামেরায় রয়েছে ৪এক্স অপটিক্যাল জুম। এছাড়াও এতে আছে ২ ইঞ্চি এলসিডি মনিটর, ১৬ এমবিএসডি মেমোরি কার্ড, ডিজিগ ২ প্রসেসরসহ ১ সেমি. সুপার ম্যাক্রো। ক্যাননের পাওয়ার শট এ৪৬০ মডেলটির দাম পড়বে ৮,৫০০ টাকা।

ক্যাননের জি৯

১২.১ মেগাপিক্সেল ÿমতা সম্পন্ন পাওয়ার শট জি৯ মডেলটি। এতে আছে ৬এক্স অপটিক্যাল জুম, ৩.০ ইঞ্চি পিওর কালার এলসিডি মনিটর, ৩২ মেগাবাইট এমএমসি মেমোরি কার্ড। আরএডবিøউ ফরমেট সমৃদ্ধ সুস্থিত অপটিক্যাল ইমেজ ও মাল্টিপ্ল্যান ফেক ডিটেকশন। আরো আছে মুটি সমৃদ্ধ স্ট্যান্ড। এটির দাম পড়বে ৪০,০০০ টাকা।

ক্যাননের-আইএক্স ইউএক্স ৮০আইএস

ক্যাননের-আইএক্স ইউএক্স ৮০আইএস মডেলটিতে আছে ৩এক্স অপটিক্যাল জুম। ক্যাননের এই মডেলটিতে আপনি আরো পাবেন ২.৫ ইঞ্চি পিওর কালার ২ ইঞ্চি এলসিডি মনিটর, ৩২ মেগাবাইট এমএমসি মেমোরি কার্ড। ফেক ডিটেকশন ও মশন ডিটেকশন টেকনোলজি সমৃদ্ধ মডেলটিতে আরো আছে সুস্থির অপটিক্যাল ইমেজ। এটির দাম পড়বে ২১,০০০ টাকা।

ক্যাননের আইএক্স ইউএক্স ৮৬০ আইএস

ক্যাননের আইএক্স ইউএক্স ৮৬০ আইএস মডেলটিতে আছে ৩ এক্স অপটিক্যাল জুম। ৮.০ মেগাপিক্সেলের ক্যামেরাটিতে আপনি আরো পাবেন ৩.০ ইঞ্চি কালার এলসিডি মনিটর, ৩২ মেগাবাইট এমএমসি মেমোরিকার্ড, ২৮ এমএস লেন্স। সুস্থির অপটিক্যাল ইমেজ সমৃদ্ধ এতে আরো আছে টাচ্ কন্ট্রোল ডায়াল। এই মডেলটির দাম পড়বে ২৭,৫০০ টাকা।

নাইকন কুলপিক্স এল১০

৫.০ মেগাপিক্সেলের নাইকন কুলপিক্স এল১০ মডেলটি। এতে আছে ওএক্স অপটিক্যাল জুম লেন্স, ২ ইঞ্চি এলসিডি মনিটর সাথে ১৫৩,০০ পিক্সেল রেজুলেশন। ৭ মেগাবাইট ইন্টারনাল মেমোরিসহ এসডি এইচসি/এসডি মেমোরি টাইপ। ১১৫ গ্রাম ওজন বিশিষ্ট এ ক্যামেরাটিতে আছে দুটি এএ ব্যাটারি সাথে ইউএসবিসহ এনটিএসডি/ পিএএল ভিডিও কানেকশন। এটির দাম পড়বে ৭,০০০ টাকা।

নাইকন কুলপিক্স এস৫১

৮.১ মেগাপিক্সেলের নাইকন কুলপিক্স এস ৫১ মডেলটিতে আপনি পাবেন ৩এক্স অপটিক্যাল জুম। ৩.০ ইঞ্চি এলসিডি মনিটর সহ এসডি মেমোরি টাইপ। এটির দাম পড়বে ৩২,০০০ টাকা।

বেনকিউ টি৮৫০

৮ মেগাপিক্সেলের বেনকিউ টি৮৫০ মডেলটি। এতে আপনি পাবেন ৩এক্স অপটিক্যাল ও ৫এক্স ডিজিটাল জুম, ৩.০ ইঞ্চি টিএফটি এলসিডি মনিটর ও ২৩০কে পিক্সেল ডিসপ্লে রেজুলেশন। ৮ জিবি এসডি কার্ড সহ এসডিএইচসি ১৬ জিবি পরিবর্ধন যোগ্য। লাল ও কালো দুটি রঙের স্টাইলিশ ডিজাইন সহ এতে আরো আছে ৭২০ এমএএইচ রিচার্জেবল ব্যাটারি।

বেনকিউ এক্স৮৩৫

৮ মেগা পিক্সেলের বেনকিউ এক্স৮৩৫ মডেলটিতে আছে ৩এক্স অপটিক্যাল জুম ও ৪এক্স ডিজিটাল জুম, সাটার স্পিড ২০০০ ভাগের ১ ভাগ থেকে ১ সেকেন্ড, ২৩০০০০ পিক্সেল ডিসপ্লে রেজুলেশন সমৃদ্ধ ২.৫ ইঞ্চি এলটিপিএস এলসিডি মনিটর। ১৬ মেগাবাইট ইন্টারনাল মেমোরি, ৭২০ এমএএইচ রিচার্জেবল ব্যাটারিসহ ভিক্সনরেড ও মিডনাইড বøাক দুটি রঙের আকর্ষণীয় ডিজাইন।

বেনকিউ ডিসি ই৮০০

৮ মেগাপিক্সেলের বেনকিউ ই৮০০ মডেলটিতে আছে ৩এক্স অপটিক্যাল জুম, স্মাইল ক্যাচ মুভ, ৩:২, ১৬:৯ আউটপুট সাইজ, কেচ-ট্রাকিং ফাংশন ৮ কেচ পর্যন্ত।

সনি এস৭৩০

৭.২ মেগা পিক্সেলের সনি এস ৭৩০ মডেলটিতে আপনি পাচ্ছেন ৩এক্স অপটিক্যাল জুম লেন্স, ২.৪ ইঞ্চি এলসিডি মনিটর, ৫ পয়েন্ট অটো ফোকাস। ২২ মেগাবাইট ইন্টারনাল মেমোরি, স্মার্ট মুভ, স্মার্ট জুম ফেচার, কিউভি জিভি মুভিমুভ যা দিয়ে আপনি ধারণ করতে পারেন ৩২০*২৪০ অডিও/ভিডিও ক্লিপ। এটির দাম পড়বে ১৫,৯৯০ টাকা।

সনি এস৭৫০

৭.২ মেগা পিক্সেলের এই ক্যামেরাটতে আছে এইচএডি (হোল অ্যাকুমুলেটেড ডায়ট) এবং সিসিডি। ৩এক্স অপটিক্যাল জুম লেন্স যা আপনার সাবজেক্টকে স্বচ্ছভাবে ধারণ করতে সহায়তা করবে। ২.৫ টিএফটি এলসিডি ডিসপ্লে, ফেক ডিটেকশন সমৃদ্ধ যা ফোকাসকে কন্ট্রোল করে এবং ৫ পয়েন্ট অটো ফোকাস। হাই সেনসেটিভিটি (আইএসও১২৫০) মুড যা স্বল্প আলোতে ও ইনডোরে ঝকঝকে ছবি তুলতে সÿম। এছাড়াও এতে আছে সরাসরি প্লেব্যাক বাটন, শক্তিশালী ব্যাটারি, প্রোডুও মেমোরি স্টিক, ব্রাস্টমুড, স্মার্ট জুম ফেচার, ২২ মেগা বাইট ইন্টানাল মেমোরিসহ কিউভিজিএ মুভি মুভ। এটির দাম পড়বে ১৭,২৯০ টাকা।

সনি টি৭০

৮.১ মেগাপিক্সেলের সনি টি৭০ ডিজিটাল ক্যামেরাটিতে আছে কার্ল জিস ৩এক্স অপটিক্যাল জুম লেন্স। ৩.০ ইঞ্চি এলসিডি মনিটরসহ টাচ্স্ক্রিন অপারেশন যা আপনার ক্যামেরা ব্যবহারকে করবে সহজ ও দ্রæত। আইকন সেটআপ কন্ট্রোল ও ফেক ডিটেকশন যা অটোমেটিকভাবে ফোকাস, একপোজার, কালার এবং ফ্ল্যাশকে কন্ট্রোল করবে। ৯ পয়েন্ট অটোফোকাস যা ইমেজকে সহজেই কম্পোজ করতে সÿম। এছাড়াও এতে আছে ৩১ মেগাবাইট ইন্টার্নাল মেমোরি, ১৫এক্স স্মার্ট জুম ফেচার, এমপিইজি মুভি ভিএক্স মুভ। এই ক্যামেরাটির দাম পড়বে ৩১,৯৯০ টাকা


সুএ দৈনিক ইত্তেফাক ১৫.০৮.০৮
Click This Link
১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:১৯

লেখক বলেছেন: সকালে পেপারে এইটা দেখে খুবই ভাল লাগলো ভাবলাম পোস্টে দিয়ে দেই। তার আগেই আপনি কাজ সেরে রেখেছেন। :)
ধন্যবাদ।

১৯. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:০০
comment by: কাঙাল বলেছেন: একটা কথা বলি। ভবিষ্যতে ডিজিটাল ক্যামেরা থাকবে না হয়তো।

কারণ, মোবাইল ফোনেই ক্যামরার কাজটা বেশ ভালভাবে সারা যাবে।

তাই বলি স্যামসাং এর জি-৮০০ টা দেখেন।

বাংলাদেশেও পাওয়া যায়। বিশ হাজার টাকার মতন...

এক কামে দুই কামই হইবো ভাল ভাবে।
১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: ব্যক্তিগত হলে সমস্যা ছিলনা। অন্যরাও ব্যবহার করবে। কাজেই ক্যামেরাই কিনতে হবে।

২০. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:০২
comment by: কাঙাল বলেছেন: আরেকটা হলো এলজি-কেইউ-৯৯০
২১. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৩
comment by: ঐক্যতান বলেছেন: Canon IXUS 70, দাম ১৪,০০০। সাধারণ ব্যবহার এর জন্য খুবই ভাল একটা ক্যামেরা।
১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন: ছবির কোয়ালিটি কেমন?

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৫০২৩৯