somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘স্যার আমারে রুটি বানানোর বেলুন দিয়া চোকে ও কপালে মারি রক্ত বের করি দিছে’

০৪ ঠা মে, ২০১০ সকাল ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :











‘স্যার আমারে রুটি বানানোর বেলুন দিয়া চোকে ও কপালে মারি রক্ত বের করি দিছে। বুট দিয়া বুকে ও প্যাটে ডলা দিছে। তাতেও রাগ মিটেনি। তিন দিন ধরি আমাক বাথরুমে আটকায়ে রাকিছে।


দিনে শুধু একটা রুটি দিয়া বুলতো, ‘খা কুত্তা, খা !’ গত শুক্রবার (৩০ এপ্রিল) লালপুর উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে চিকিৎসাধিন দক্ষিণ লালপুর গ্রামের মৃত বজলুর রহমানের পুত্র তহিদুল ইসলাম (৯) এভাবে তার ওপর চালানো নির্যাতনের বর্ণনা দেয়।


তার অভিযোগ, ব্যাটম্যান হিসেবে কাজ করা কালে ঢাকার মিরপুর সেনানিবাসের ক্যাপ্টেন শফিকুল ইসলাম ওরফে শকিফ ও তাঁর স্ত্রী এই নির্যাতন চালিয়েছেন। এ ব্যাপারে তার মা জহুরা বেগম লালপুর থানায় একটি এজাহার দাখিল করেছেন। তবে ক্যাপ্টেন শফিকের দাবী. চুরির অভিযোগে তাকে শুধু চড় থাপ্পড় মারা হয়েছে।


শুক্রবার দুপুরে উপজেলা স্বাস'্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ৬ নম্বর বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে শিশু তহিদুল। বুক পেট ফুলে গেছে। খাদ্য নালির ব্যাথায় খেতে ও কথা বলতে কষ্ট পাচ্ছে।


তবুও ভাঙ্গা ভাঙ্গা কন্ঠে জানায়, শুধু ছেলে রাখার কথা বলে তাকে নিয়ে গিয়ে বাথরুম পরিস্কার, ঘরদুয়ার ও আসবাব পত্র পরিস্কার, থালাবাসন ধুয়া, কাপড় চোপড় পরিস্কার করা ও সিগারেট এনে দেওয়ার কাজ করাতো। কাজে একটু ক্রটি পেলেই শারিরিক নির্যাতন চালানো হতো।


সে মাথা, মুখমন্ডল, গলা, চোখ, হাত-পা ও বুকে ৩২টি আঘাতের চিহ্ন দেখায়। অধিকাংশ আঘাত শুকিয়ে গেলেও চোখের মণিতে রক্ত জমে থাকা ও কপালের ভ্রুতে কাটা জখম এখনও রয়েছে। এই দুটি আঘাত করা হয় গত ২৪ এপ্রিল। তার বিরুদ্ধে পাঁচ‘শ টাকা চুরির অভিযোগ করা হয়।


টাকা নেওয়ার কথা অস্বীকার করার সাথে সাথে তাকে রুটি বানানোর বেলুন দিয়ে আঘাত করা হয়। এক পর্যায়ে বুট দিয়ে পেট ও বুকে ডলা দেওয়া হয়। কিছু সময়ের জন্য সে জ্ঞান হারিয়ে ফেলে বলেও জানায়। এই ঘটনার জন্য তাকে তিন দিন বাথরুমে আটকে রাখা হয়। দিনে একটা রুটি দিয়ে বলা হতো,‘ খা কুত্তা, খা ! অবশেষে চুরি যাওয়া টাকা তাদের নিজেদের বিছানার নীচে খুঁজে পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়।



গত ২৮ এপ্রিল তাকে লালপুর এনে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক আব্দুর রাজ্জাক বলেন, ভর্তি করার দিন তহিদুলের অবস'া খুবই খারাপ ছিল। সারা শরিরে মারপিটের চিহ্ন রয়েছে। পেট ফুলে যাওয়াতে সে খেতেও পারছিল না। তবে ধীরে ধীরে সে সুস' হয়ে উঠছে।



হাসাপাতালে তহিদুলের পাশে বসা ছোট বোন রিক্তা বলেন, চার ভাইবোন রেখে আব্বা মারা গেছে অনেক দিন আগে। মা ধানের চাতালে কাজ করে। অভাবের দায়ে তহিদকে ক্যাপ্টেন স্যারের কাছে রাখিছিনু। কিন' স্যার আমার ভাইডারে শেষ করি দিছে। কথা শেষ না করেই সে কান্নায় ভেঙ্গে পড়ে।



তহিদুলের মা জহুরা বেওয়া বলেন, পেটের দায়ে ছেলিক স্যারের কাছে রাখিছিনু। কিন' স্যার যে ছেলিডাক এভাবে অত্যিচার করবি, তা ভাবিনি। বিচার পাব কি না জানিনি। তবে লালপুর থানায় একটা মামলা দিছি। না হলে আল্লায় বিচার করবি।


এ ব্যাপারে মানবাধিকার বাস-বায়ন সংস'া নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল ওহাব বলেন, আইনের দৃষ্টিতে শিশু শ্রম নিষিদ্ধ। উপরন- কর্মজীবি শিশুকে মারপিটের এই ঘটনা খুবই মর্মানি-ক ও অন্যায়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষভাবে তদন- করে প্রয়োজনীয় ব্যবস'া নিবেন বলে আমি আশা করছি।


ক্যাপ্টেন শফিকুল ইসলাম বলেন, ৫‘শ টাকা মাইনে দিয়ে তাকে রেখেছিলাম। কিন' তহিদ অসম্ভব বেয়াদব। সে আমাদের অনুপসি'তিতে ঘর অপরিস্কার করে রাখতো। আমার ছেলের খাবার খেয়ে নিতো। মানিব্যাগ থেকে টাকা চুরি করতো। তাই রাগ সামাল দিতে না পেরে ওকে চড় থাপ্পড় দিয়েছিলাম। আমি বা আমার স্ত্রী তাকে নির্যাতন করিনি। তবে তাকে র‌্যাব বা থানায় না দিয়ে ভূল করেছি।



লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, একটা লিখিত অভিযোগ পেয়েছি। তবে ঘটনাস'ল ঢাকায় হওয়ায় অভিযোগটি আমরা মামলা হিসেবে নিতে পারছি না। সাধারণ ডায়রী করে লিখিত অভিযোগটি ঢাকায় পাঠিয়ে দেবো।


সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১০ রাত ৮:১০
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×