ব্লগের আইটি ভাইয়ারা, শেষ পর্যন্ত আপনাদেরই শরণাপন্ন হলাম। এক পরানের দোস্ত আছে আমার, ধরা যাক দোস্তের নাম হইলো মি. বিল গেটস। আমি তারে আদর করে বিলু বলে ডাকি। দোস্তর হাভ ভাব দেখলে অবশ্যই বিল গেটস এর থুনও বড় আইটির লোক মনে হয়। এই পোলা আউট সোর্সিংও করে। বুঝেনইতো রীতিমতো ইন্টারন্যাশনাল বিজনেসম্যান! হাতে ল্যাপটপ নিয়া প্রেমিকার সাথে ঘুরার টাইমেও দোস্ত বিলু আউটসোর্সিং করে। রাত দিন নেটে পড়ে থাকে। আমার জন্য একটা প্রতিষ্ঠানের নামে ডোমেইন-হোস্টিং ইত্যাদি সেই ব্যবস্থা করে দিসিল বেশ কয় বছর আগে। গুগলির সাথে কিসব ফুটং ফাটং করে কিভাবে যেন ঐ বিলু আমার কোম্পানি ইমেইলে জি্ইলের মাধ্যমে ঢুকার ব্যবস্থা করসে। ব্যাপারটা সুন্দর লাগসিল।
কিন্তু প্রায় মাসাধিক কাল হয়ে গেল ঐ একাউন্ট এড্রেস টা এড্রেসবারে দিলে, ধরুন যেমন mail.microsoft.com, তখন এরর আসতেসে। বন্ধুরে ফোন করলাম বন্ধু বলল এটা ডিএনএস এরর, ঠিক হয়ে যাবে। আমি খোঁজ নিতেসি। দোস্তর সেই খোঁজ এখনো নেওয়া হয় নাই। আর এদিকে হলো কি, আমি http://www.whois.com এ সার্চ দিয়ে দেখার চেষ্টা করলাম আজ আমার ডোমেইন নেম দিয়ে, ওমা দেখি ঐটা বিক্রির জন্য এভইলেবল।
আর হইছে কি, দোস্তর সাথে এমন মধুর ঝগড়া হইসে সপ্তাখানেক আগে, তখন থেকেই এই দোস্ত কোন ফোন ধরে না। বলুনতো আমি কি করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


