আমার প্রিয় পোস্ট

জাতেমাতালের পোষ্টে পি মুন্সীর মন্তব্য: যারা আওয়ামী লীগ করছেন - এরা আওয়ামী লীগ পেলেন ক্যামনে?

২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৩

শেয়ারঃ
0 0 0

জাতেমাতালের শেখ মুজিবের বিচারের রায়ঃ আমার কিছু পলায়নবাদীতা... শিরোনামের পোষ্টে পি মুন্সীর মন্তব্যটি কৌতুহলকর মনে হৈল। আপনাগো জন্য দিয়া দিলাম এখানে, আলাদা পোষ্ট আকারে:

"..আপনি আসলেই পলায়নবাদী লোক, এখানেও পলাইলেন।
শেখ মুজিবের বিচারের রায়ঃ আমার কিছু পলায়নবাদীতা - তো আপনার পলায়নবাদিতাটা কী বলতে পারলেন না।

শেখ মুজিব আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল করেছিলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারী। এর আট মাসের মাথায়, একই বছর ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তিনি নিহত হন।

এটা ইতিহাসের হার্ড ফ্যাক্টস।

তাহলে, আজকে যারা আওয়ামী লীগ করছেন - এরা আওয়ামী লীগ পেলেন ক্যামনে?

যারা এখন আওয়ামী লীগ করছেন বা ভালবাসেন তারা কাউকে বাকশালের আনুষ্ঠানিক বিলুপ্ত ঘোষণা করতে হয়নি। কে করে দিয়েছিল?

যে আওয়ামী লীগের শেখ মুজিবের নিজের হাতে গড়া তার বিলুপ্তিও শেখ মুজিবের হাতেই ঘটে গেছিল। কিন্তু যে বাকশাল শেখ মুজিবের হাতে গড়া তাঁর মৃত্যুর পর এর দায় নেবার এমনকি একে বিলুপ্ত ঘোষণার হিম্মৎ কোন বঙ্গবন্ধুর সৈনিক কারও হয়নি, করে নাই। কিন্তু জিয়াউর রহমানের ১৯৭৯এর নির্বাচনের আগে নির্বাচন কমিশনের কাছে নির্বাচন করতে ইচ্ছুক দলকে আগে দল রেজিষ্ট্রেশনের যে আইন চালু করা হয়েছিল সেটাকে সুযোগ হিসাবে ব্যবহার করে বাংলাদেশ আওয়ামী লীগ নামে নতুন দল রেজিষ্ট্রেশন নেয়া হয়, বাকশাল নয়, বঙ্গবন্ধুর সৈনিকদের বাকশাল নামে দল করার হিম্মৎ হয়নি।

আজকের আওয়ামী লীগ যারা করছেন তাদের অন্তত ফারুক-রশিদ মোশতাক থেকে শুরু করে জিয়া পর্যন্ত এদের সবার কাছে শোকর গুজার করা দরকার ছিল আগে, - আওয়ামী লীগ নাম আবার উচ্চারণেও আগে। কারন আজকের আওয়ামী লীগার এরা সবাই শেখ মুজিবের হত্যার বেনিফিশিয়ারী। উনি নিহত না হলে আওয়ামী লীগ করার হিম্মতও কার হত না।

ইতিহাস বড় নির্মম। কাউকে ফাঁসি নিয়ে মনের জিঘাংসা মিটতে পারে, ইতিহাস তবু পিছু ছাড়ে না।.."

আসেন তর্ক্ক লাগাই।

 

সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০৫

লেখক বলেছেন: আপনেরে +

২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০৫

লেখক বলেছেন: আপনেরেও। :)

৩. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:১০
গোঁপা বলেছেন: বাকশাল মানে কি?
বহুদলীয় গণতন্ত্রের নামে এখানে যতগুলো দল হয়েছে তার বেনিফিশিয়ারি কি রাস্ট্র না জনগণ?
এই দলগুলো কি আদৌ রাজনৈতিক দলের মতো চলো ?
দলগুলোর প্রমোটর কারা ?

ভাইজান , অত চেইতেন না
কারা হত্যার বেনিফিশিয়ারী সেটা তো পরের হিসাব , হত্যাটা যারা করেছিল তাদের কি হিস্যাটা ছিল ।

সেই হিস্যার ভাগটা হত্যাকারিরা এতো বেশি পেয়েছিল যে এখন অপরকে খানিকটা (দোষারোপের মধ্যে দিয়ে ) না দিয়ে আর শান্তি পাচ্ছে না ।
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২৯

লেখক বলেছেন: ভাইজান , অত চেইতেন না।

৪. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:১২
রেজা শাহ্‌ বলেছেন: ভাই আপনের বয়স কত? এই সব কই পাইছেন? আমার ডকুমেন্টগুলো খুবই প্রয়োজন। আমিও আপনার মত কাউকে এই প্রশ্নগুলো করতে চাই। তাহলে সঠিক ইতিহাসের পাতিহাস জানা হবে।
পারলে এই ইতিহাস রহস্য ডকুমেন্টগুলোর সন্ধান আমাকে দিন।
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩২

লেখক বলেছেন: নো নিড এনি ডকুমেন্ট। জাস্ট এওয়ার অব হিস্টরি। সব জানা সত্য। বরং আপনে এইসবের বিপরীত কোন তথ্য থাকলি জানান বস।

৫. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:১৭
ফ্লাইওভার বলেছেন: এইসব উত্তর আমি দেয়ার চেষ্টা করব। আমাকে কিছুদিন সময় দিন। এ নিয়ে পোষ্ট দিব।
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৪

লেখক বলেছেন: হুম দরকার। অপেক্ষায় থাকুম।

৬. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২৯
খালেদ মাসুদ বলেছেন: কারন আজকের আওয়ামী লীগার এরা সবাই শেখ মুজিবের হত্যার বেনিফিশিয়ারী


তাহা হইলে ম্যাডামকেও জিয়া হত্যার আসামী করা হউক ।
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৫

লেখক বলেছেন: প্রশ্নের বাইরে চলে যাচ্ছেন বস।

৭. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৩
ময়ুরাক্ষী বলেছেন: মোজার বেপার হোলো আ্ওয়ামিলিগ আখোন আর রোকখি বাহিনি আর বাকশাল মোনে কোরটে চায়না, হাহাহাহা।ওগুলো হোলো টোটকালিন মিডিয়া শোনটরাশ (মিডিয়া গুলো ওবোসসো টোখোন গোভেরনমেনট কোনটরোললড ছিলো, there were no private or independent newspaper)
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৬

লেখক বলেছেন: মোজার বেপার হোলো আ্ওয়ামিলিগ আখোন আর রোকখি বাহিনি আর বাকশাল মোনে কোরটে চায়না, হাহাহাহা।ওগুলো হোলো টোটকালিন মিডিয়া শোনটরাশ (মিডিয়া গুলো ওবোসসো টোখোন গোভেরনমেনট কোনটরোললড ছিলো, there were no private or independent newspaper)..

৮. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৯
লুৎফুল কাদের বলেছেন: পি মুন্সিরে এবং আপনাকে প্লাস.
৩০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৩

লেখক বলেছেন: আপনারেও প্লাস।

৩০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৩

লেখক বলেছেন: ধইন্যবাদ।

১০. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:১১
তর্ষ বলেছেন: চরম লেখছেন ভাই।খুইলা গেল বলে টান দিয়া ধর =p~
৩০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৪

লেখক বলেছেন: চরম

১১. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৫৬
লুথা বলেছেন: শেখ মুজিবের হত্যার বিচার হইছে, খুব ভালো...তার আত্মা শান্তি পাবে...

এখন আল্লাহ'র ওয়াস্তে যদি অন্য সব খুন খারাবির বিচার হইলে খুব খুশি হইতাম...

হাছিনা বাপের বিচার পাইছে দেইখা খুব খুশি কিন্তু এমন লাখো পরিবার আছে যারা নিজের বাপ-ভাই-মা-চাচা-মামা হত্যার ন্যায় বিচারের আশায় মরতেছে...

এমন অনেক পরিবার আছে, যাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে খুন করা হইছে এবং তারা কোন বিচার পাচ্ছে না... তারা না পারতেছে চলতে, না পারতেছে আদালতে যাইতে...

সব হত্যার বিচার চাই, নাইলে দেশ কোনদিন কলংকমুক্ত হবে না... দেশ সেইদিন কলংকমুক্ত হবে , যেদিন সব হত্যার ন্যায়বিচার পাওয়া যাবে...সেদিনই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে...

আরো একটা কথা, ৩০ লাখ মানুষ জীবন না দিলে এবং আরো কোটি মানুষ যুদ্ধ জয়ের জন্য সংগ্রাম না করলে কোন ব্যক্তি/পার্টি ৭১ এ সফলতা আনতে পারতো না...ইতিহাসে ব্যর্থতার কম নজির নাই...

চামচামি করতে গিয়ে মানুষ অনেক সময় নিজেও বুঝে না সে কি বলতেছে...অনেকে দেখলাম খুব খুশি, জুতা মারতেছে, বিক্ষোভ করতেছে লাশ দাফন করতে দিবে না বলে...খুব ভালো...কেও নিজের এলাকার বদনাম করতে চায় না..

কিন্তু এইসব সাহসী জনতা এতোদিন কোথায় ছিলো ?? তারা ৯১/২০০১ এ কি করে জামাত-বিএনপি'কে ক্ষমতায় নিয়ে আসে ??

ইতিহাস এইটা বলে, মাত্রাতিরিক্ত কোন কিছুই ভালো না...
৩০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৪

লেখক বলেছেন: হ।

 

মোট সময় লেগেছে ০.৯৬৯২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আত্মমগ্ন জল।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই