ব্লগার থাবা বাবাকে (আহমেদ রাজীব হায়দার) নৃশংসভাবে জবাই করে হত্যা করে, খবরের সত্যতা জানিয়েছে মাছরাঙ্গা টিভি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্লগার থাবা বাবাকে (আহমেদ রাজীব হায়দার) নৃশংসভাবে জবাই করে হত্যা করে, তার বাড়ির সামনে ফেলে রেখে গেছে। এই মাত্র মাছরাঙ্গা চ্যানেল খবরের সত্যতা নিশ্চিত করেছে। তাই সকল ব্লগার ভাই ও বোনদের সতর্ক আর নিরাপদে চলাচল করবার অনুরোধ করছি।
আন্দোলনের সাথে জড়িত অনেকেই হয়তো জামাত-শিবিরের হিট লিস্টে থাকতে পারেন। তাই সকলের উদ্দেশ্যেই বলছি- দয়া করে নিজেকে নিরাপদে রাখুন। আমরা আমাদের মেধাবি মুখগুলোর মৃত মুখ দেখতে চাই না। আমরা চাই না ১৬ডিসেম্বরের আগে ১৪ ডিসেম্বরে যেমন দেশের সর্বোচ্চ মেধাবিদের নির্বিচারে হত্যা করা হয় তার পুনরাবৃতি আবার হোক। জামাত শিবির চাইএ হেরে যাবার আগে মরন কামর দিতে আর আন্দোলনকারীদের ভয় দেখিয়ে দমিয়ে দিতে। আমরা চাই না দেশ আবার জিতে গিয়ে মেধাশুন্য অসারে পরিনত হোক। তাই নিজের অবস্থান থেকে নিরাপদ থেকে আন্দোলন চালিয়ে নিতে হবে, নিজের নিরাপত্তা বিলিয়ে দিয়ে নয়।
জয় বাংলা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন