পৃথিবীর ইতিহাস...
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৮
বৃদ্ধ এই পৃথিবীর ইতিহাস বড় অদ্ভুত...
লক্ষ কোটি বছর ধরে মানুষ ছিল 'শিশুসুলভ' হিংস্রতায় মত্ত...
তারপর একদিন আকাশের দুইপ্রান্ত থেকে নেমে এল দুটি পথ...
একপথে এল স্বর্গের হিমশীতল বাতাস আর অন্যপথে নরকের বীভৎস আগুন...
স্বর্গীয় বাতাসে সেই আগুন নিভে যাবার কথা ছিল...
কিন্তু তা হলনা.. বরং...
সে বাতাসে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ল সেই আগুন...
স্বর্গীয় বাতাস আর নারকীয় আগুনের মিশ্রনে সৃষ্টি হল এক বিকলাঙ্গ সভ্যতা....
সেই থেকে চলছে আমাদের অন্ধ দেহযাত্রা....
এই চলার শেষ হবে কোন হিংস্রতার মধ্য দিয়েই....
তবে তা হবে.....'পশুসুলভ' হিংস্রতা....
দ্রষ্টব্য: আমি কোন লেখক বা কবি নই। তাই আমার কোন ব্লগ যদি ঘটনাক্রমে কেউ পড়েন এবং মন্তব্য করতে চান, অনুগ্রহ করে কবিতা বা গল্প নয়, একজন অতীতবিলাসী মানুষের অসংলগ্ন ভাবনার বহিঃপ্রকাশ ভেবে মন্তব্য করবেন। অগ্রিম ধন্যবাদ...
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নিবিড় বলেছেন:
ভাল লিখেছেন।ভাবনার প্রকাশই কাব্য
বিষাক্ত মানুষ বলেছেন:
ভাল্লাগছে +
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















বক্তব্যটা সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ।
নিচের দ্রষ্টব্যটা যদি মুছে ফেলতেন....