প্রতিটি দিনের শেষে যখন সূর্য ডোবে, নেমে আসে নতুন আরেক সন্ধ্যা...
গাছপালা আর অট্টালিকার পেছনে প্রলম্বিত হতে থাকে ছায়ার রেখা..
আর তখনি...
ঠিক তখনি নিঃসঙ্গতা আসে আমার দুয়ারে...
কড়া নেড়ে জানিয়ে দেয় তার আগমনী বার্তা।
আমিও কখন যেন তারে বুকে টেনে নিই....
আমার সঙ্গী হয় আমার একাকীত্ব.. আমায় গান শোনায়, স্বপ্ন দেখায়...
শূরা হয়ে আমার চোখের জলসাঘরে বাহিত হয় অবারিত অশ্রুধারা...
আমি ভীরু মন নিয়ে চোখ তুলে তাকাই...
চোখে পড়ে সেই মুখটা, সেই অরুনালোকিত হাসি...
সে তাকিয়ে আছে, তার দৃষ্টি অনেক দূরে নিবদ্ধ.
পড়ন্ত বিকেলে ছাদের কিনারে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা যে তার অনেক প্রিয়...
এখনো সে সূর্যের দিকেই তাকিয়ে...
নিখাদ কৃষ্ঞ তারা চোখের তারায় অনাগত দিনের হাতছানি
আর জানা অজানা কত মানুষের ভালবাসা...
সেই হাজার মানুষের মাঝে আমিও একজন..
তাকিয়ে থাকি অপলক... তারে দেখি... শুধু দেখি.....
স্মৃতির ফ্রেমে বন্দী এক প্রিয়জনকে বলি.....
এই জন্মে তোমার অন্য কারো হয়ে যাওয়া মেনে নিয়েছি নত মুখে...
শুধু এটুকু আশাতে....
আগামী জন্মে যদি পারো, ভালবেসো আমায়....
অপেক্ষায় রইলাম...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


