পাল্টে যাওয়া জীবনের মোড়ে ,,,,, একাকী বিষন্ন মনে ,,,,, খুঁজে ফিরি সেই বাদলঝরা বিকেলের স্মৃতি ,,,,,

আমি লৌহ মানব ; আমার কোন দুষখ নাই

১৬ ই জুন, ২০০৮ রাত ২:১০

শেয়ারঃ
0 0 0


মধ্যবিত্ত পরিবারের বইখা যাওয়া পোলা আমি (আপাতত নিজেরে ফেরেশতা মনে করি;););))। সোনার চামুচ মুখে দেয়া আমার কোনদিনও হয়নাই। তারপরেও পিতৃদেবের বিশাল হৃদয়ের ছত্রছায়া কোনদিনও বুঝতে দে নাই সোনার চামুচ আর ইশটিলের চামুচের ডিফারেন্স। যেদিন তার হাতে হাত রাখছিলাম কেন জানি মনে হইছিল এই জীবন ত জীবন না। এই জীবনরে ত আরো অনেক কিছু দেওনের আছে। তাই স্বপ্ন দেখছিলাম এই ডার্ক লাইফটারে কালারফুল বানানির।

পাসপোর্ট টিকিট হাতে নিয়া বাপেরে কদমবুচি করার সময় বাবায় বলে, এই বয়েসেই ত পোলাপানে ভুল করে, তুই না হয় করচোস। সব ঠিক হইয়া যাইবো, আবার নতুন কইরা সব শুরু কর। এখনো সময় আছে বিদেশ যাইছ না। হাইসা বাপেরে বলছিলাম তা কি হয় ? আমার ফেরেশতার মতন বাপের চোখে পানি ঝরাইছিলাম আমি। আমার তখনো কোন দুঃখ লাগেনাই।

ঈদের দিন সকালে নামাজ পইরা আইসা একটানা ৩৫ টা টয়লেটের গু সাফ করছিলাম ; হাতে এখনো গুয়ের গন্ধ করে। ১২ ঘন্টা একটানা ভিনেগার মিশাইন্যা গরম পানিতে ডাষ্টার ভিজাইয়্যা গ্লাস ওয়াইপ করতে করতে হাতে ফোস্কা উঠাইছি। তখনো আমার কোন দুঃখ লাগেনাই। কাঁনধে ২০ লিটারের ক্যান আর হাতে আরো একটা ২০ লিটারের ক্যান নিয়া “মইয়্যা মইয়্যা” চিল্লাইয়্যা চিল্লাইয়্যা একটানা ৫৬ ঘন্টা পানি বেচছি ইয়া নফসীর মাঠে। আমার তখনো কোন দুঃখ লাগেনাই। জানতাম তারে পাইতে হৈলে আমারে আরো অনেকদুর পথ পাড়ি দিতে হবেক !!

সবকিছু গুছাইয়া নিছিলাম। মায়ে আশায় বুক বাঁনছে, মাঝরাতে আমাদের বাড়ীর সামনে ফকফকা আলোয় দমদমিয়ে আবারো চলবে রেকেট কর্ক এর তান্ডব, আমার মটরসাইকেলের ভটভট শব্দ আবারো দুঃশ্চন্তিতার ঢেউ তোলবে মায়ের মনে। খবরটা তারেই দিতে গেছিলাম। শুনি............ সে অন্যের ঘরের ঘরনী।
দেশে আর যাওয়া হয়নাই। মায়ের ছেলে দেখার আশা আর পূরন হয়নাই। যে মায়ে দুনিয়া দেখাইছে সে মায়েরে আবারো কান্দাইছি আমি। আমার তখনো কোন দুঃখ লাগেনাই। কি হারাইছি, কি হারাইছি শোক ভুলতে মাতাল হৈয়া গাড়ী চালাইতে গিয়া ২ ইঞ্চি নাকে ৫ টা সিলাই নিয়া হসপিটালের নার্সেরে ৭ দিনের সখী বানাইছি। আমার তখনো কোন দুঃখ লাগেনাই। আমার কোন ক্লেশ লাগেনাই তার বাপের সামনে বুক ফুলাইয়া হাঁটতে পারিনাই বইলা।

আমার তখনি দুঃখ লাগে যখন শুনি আমার এত কষ্টের বিনিময়েও সে নিজেরে সুখি বানাইতে পারেনাই।

"আমার ব্লগ" থাইকা পেষ্ট মারছি

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

 

মোট সময় লেগেছে ২.৭৭৭৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জনাব শারফুদ্দীন ব্যান খেয়েছেন তাতে মহাকালের কোন আপত্তি নাই !!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই