আমার প্রিয় পোস্ট

দুই টাকার নোট নিয়ে সমস্যা::

১৫ ই মে, ২০০৭ দুপুর ২:৩৯

শেয়ারঃ
0 0 0


দুই টাকার নোট নিয়া বড়ই সমস্যার ভিতরে আছি। টাকাতে এমনিতেই রোগ জীবানুতে ভর্তি থাকে, হাজার লোকে ঘসাঘসি করলে যা হয়, কিন্তু বর্তমান অতি ময়লা দূর্গন্ধ যুক্ত দুই টাকার নোটে রীতিমত ব্যাকটিয়া সপরিবারে বসবাস করতেছে। এইটাকা হাতাহাতি করলে অসুস্থ হবার সম্ভাবনা আছে। এর থেকে অতি শীঘ্র মুক্তি চাই, এখনই। সাংম্বাদিকরা তো হাসিনা খালেদা নিয়া ব্যস্ত তাদের যেখানে পাবলিক খাওয়ানোর সংবাদ সেখানেই সাম্বাদিক, সমাজের এইসব সমস্যার কথা কোন মিডিয়ায় দেখলাম না অনেক দিন। এইগুলা যদি আমাদের বলতে হয় তয় সাম্বাদিগোর কাম কি???? উড়াধুড়া খবর পাইয়া খালেদা আজ বিদেশ যাচ্ছেন বইলা খবর ছড়ানো। যৌথ বাহিনী দিয়া সাম্বাদিকগো একটা প্রশিক্ষন দেওয়া দরকার।

 

সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৭ দুপুর ২:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই মে, ২০০৭ দুপুর ২:৫৪
ঝড়ো হাওয়া বলেছেন: ২টাকা নোট এখন আধাও চলে ।
২. ১৫ ই মে, ২০০৭ বিকাল ৩:০৮
রবিনহুড বলেছেন: আমার এক কলিগ আছেন, একদা আফিসে পানি না থাকার কারনে প্রকৃতির কাজ (বড়টা) শেষে, টাকাকে ট্যিসু বানাইয়া প্রকৃতির কাজের শেষ আংশটুকু শেষ করিয়াছিলেন( উহা এক জবরদস্ত ঘটনা আদূর ভবিষ্যতে বর্ননা দিব)। উনাকে এই পোষ্ট খানা দেখাইয়া বলিলাম 'টাকার আবস্থা এই রকম হইলে, আপনার ভবিষ্যত কি হইবে?" উনি আত্যন্ত চিন্তত হইয়া বলিলে... "কি আর হইবে... বড় নোট গুলা তো ময়লা থাকে না, ওই গুলার উপর দিয়া যাইবে।"
আমি কহিলাম 'এখন হইতে পকেটে বড় বড় নোট রাখিতে ভূলিবেন না যেন। তাহা না হইলে দূরারগ্য চর্ম রোগে ভূগিতে হইবে।'
৩. ১৫ ই মে, ২০০৭ বিকাল ৩:১৫
কাঠুরিয়া. বলেছেন: সাম্বাদিরা কি আর দুই টাহার নোট দ্যাহে ?
দুইটাহার নোট কুনু ব্যাপারইনা তাগো কাছে . . .
দুইটাহার জইন্যে সুময় লষ্ট কইরবে বাংলাদেশের সুম্বাদিকগণ !!! বড়ই আচানক হইবো তয়!
৪. ১৭ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:০৩
রোহণ কুদ্দুস বলেছেন: হুমমম! ভারতে এখন দুটাকার নোট আর দেখা যায় না। তবে পাঁচ টাকার নোটগুলো ঘিয়ে ভাজা কুকুরের মতো হালে হাতবদলি হয়।

 

মোট সময় লেগেছে ০.৯৫৭১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মোহাম্মদ এরশাদুল হক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই