জাভা শিখে লাভ নাই তাই চেস্টার প্রয়োজন নাই – প্রথম ও শেষ পর্ব
১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:২৯
জাভা একটা প্রোগ্রামিং ভাষা যার সাথে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কোন সম্পর্ক নাই। ইহা একটি জটিল ভাষা যাহা শিখিতে গেলে মাথার স্ক্রু খুলিয়া পড়ে গিয়ে চিরতরে হারিয়ে যেতে পারে। তাই নিজ দায়িত্বে পড়ার সতর্কতা জারি করা হল।
যে জিনিস টা নিয়া আমার যথেস্ট সমস্যা ছিল তা একটু জানাইতে চাই এবং খুবই সংক্ষিপ্ত ভাবে। যেহেতু জাভা আমি একটুর বেশি বিশেষ জানি না।
প্রথমেই আসে সেই বিশেষ উদাহরণ যা সব প্রোগ্রামিং ভাষা শিখানোর আগেই বলা হয়ে থাকে, এবং সেটি আমি বুঝতে অনেক দেরি করে ফেলেছিলাম। উদাহরন টা হল:
public class HelloWorld
{
public static void main (String[] arguments)
{
System.out.println (“Hello World!”);
}
}
public মানে হল এটি গ্লোবালি এক্সেসিবল। এর বদলে ব্যবহার করা যায় protected, private কিছু না লিখলে তা হয় default. public লিখলে ক্লাসের নাম এবং ফাইলের নাম একই হতে হবে না হলে কম্পাইল করা যাবে না।
class সব ফাইলের আগেই লিখতে হয়। HelloWold হল ক্লাসের নাম। জাভ কনভেনশান অনুযায়ী প্রথম অক্ষর বড় হাতের দেয়া ভাল।
static দেয়ার মানে হল এটি ব্যবহার করা যাবে যদি এই ক্লাসের কোন অবজেক্ট নাও থাকে।
void দেয়ার মানে হল এটি কিছু রিটার্ন করবে না।
main মানে হল এটি প্রধাণ মেথড।
main () পেরেনথেছিস এর ভিতরে হল তাকে পেরামিটার বলে যাতে স্ট্রিং আরগুমেন্ট পাস করা যায়। স্ট্রিং এখানে array। কমান্ড লাইনে আরগুমেনট পাস করতে হলে এটা ব্যবহার করতে হয়।
যেমন:
public static void main (String[] arguments) {
System.out.println (arguments[0]);
}
তাহলে কমান্ড লাইনে লিখতে হবে: java HelloWorld Welcome
তাহলে কনসোলে Welcome প্রিন্ট হবে।
System হল একটি স্ট্যান্ডার্ড ক্লাসের ক্লাসের নাম যাতে স্ট্যান্ডার্ড ইনপুট আউট পুটের অবজেক্ট রয়েছে। এটা java.lang প্যাকেজে রয়েছে তাই শুধু System লিখেই এটি একসেস করা যায়।
Out হল System ক্লাসের একটি static অবজেক্ট, মানে এটি সরাসরি ব্যবহার করা যায় যদিও System এর কোন অবজেক্ট না থাকে। এটি একটি আউটপুট স্ট্রিম অবজেক্ট যার মাধ্যমে স্ক্রীনে ডিসপ্লে করা যায়।System.out মানে একটি ডট দিয়ে out মেম্বার কে রেফারেন্স করা হয়েছে।
Println(“Hello World!”) হল একটি মেথড যেটি out অবজেস্টের অন্তর্গত। এর মাঝের পেরামিটারে স্ট্রিং আরগুমেন্ট দিলে তা স্ক্রীনে দেখায়। এভাবে ক্লাস মেথড কে কল করা যায়, প্রথমে অবজেক্ট নেম পরে একটি ডট দিয় মেথড নেম লিখে।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আলী বলেছেন:
মামা কিচ্ছু বুঝি নাই। ১০০ তে 1 ও পামু না
মৈথুনানন্দ বলেছেন:
তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সি-উপ্সের পয়েন্টার বুঝতে গিয়ে আমার মতো আভারেজ পাব্লিক হিমশিম খেয়ে যায় - এরাই সংখ্যায় বেশি। সেই তুলনায় জাভা যেন কেকওয়ক। তবে ভিবি-ডটনেটের চেয়ে একটু শক্ত আডভান্স জাভা।
আলী বলেছেন:
ছবিটা বল্গের অশ্লীলতার চুড়ান্ত
পুতুল বলেছেন:
একটু সি প্লাস প্লাস পড়েছিলাম। একই রকম অবিকল জাভার মত। যাই হোক ৫
পুতুল বলেছেন:
আলী একটু খোলামেলা ছবি বটে। কিন্তু অশ্লীল নয়। এটা বল্গ। এখানে বিস্বজোরা মানুষ লেখে, দেখে। তাই এত কঠোরতা একটু নিষ্ঠুরতা হয়ে যায়।
আলী তুমি জিপার খুইলা ঘুইড়া বেড়াও আর মাথায় পড় টুপি। ভুতের মুখে রাম নাম আর কি? তোমার চিকিৎসা দরকার।
পুতুল আপা!
কেমন আছেন। আপনার অশেষ বিজ্ঞ জ্ঞানর্গভ কমেন্ট পরে আমি তো আনন্দে দিশে হারা। আপনি আমার ৫ দিছেন এই আনন্দ আমি কোথায় রাখি, আমার ঘরে আনন্দ রাখার আর কোন জায়গাই নাই, তাই খুশিতে বনে গিয়ে গাইতে ইচ্ছে করছে আজ জোসনা রাতে সবাই গেছে বনে। তবে পুতুল আপাগো আপনি সাথে থাকল ভাল লাগত গানটা গুনগুন করে না গেয়ে চিক্কুর দিয়া গাইতে পারতাম!!
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
ফটু'র মাথা হইতে গলা পর্যন্ত সুন্দর লাগ্ছে
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
মেয়েটার খোলা বুক সুন্দর ! তা জনাব,মোহাম্মদ এরশাদ> আপনার 'জাভা'র সাথে এই ছবির সম্পর্কখানা যদি বর্ণনা করিতেন, জনাব ?
মেয়েটি জটিল সুন্দরী
এখানে মিল হচ্ছে দুটিই জটিল।
এনালিটিক ও ডিসক্রীট ম্যাথমেটিক্স না পড়লে আপনার বুঝার কথা না, এইটা আমি আগেই বুঝেছিলাম।
মনের কথা বলেছেন:
জাভার গোড়া থেইকা শেষ করলে প্রত্যেকটার লেইগা ৫ গ্যারান্টি।
মানুষ বলেছেন:
বুঝিনাই। তবে মেয়েটা জুশ এইটা বুঝছি।
পুতুল বলেছেন:
ছবি বা গ্রাফিক যুক্ত কোন প্রগ্রাম লিখতে জাভা লাগে। তাই ছবাটা লেখার সাথে মিলেছে। অন্য ছবিও মিলতো। বুঝেছেন আ রা শিপন।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
না বুঝি নাই @ পুতুল ?
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
মিষ্টার পুতুল> আমারে বুঝাইতে হইলে আপনে এইভাবে লেখতে হইবো যে-"মেয়েদের বুক খোলা ছবি বা পর্ণো গ্রাফি" লেখতে জাভা লাগে,তাই...!
শামীম আহেমদ বলেছেন:
কিসের মধ্যে কি, পান্তাভাতে ঘি। এই সব আতলামো ব্লগের পরিবেশ নষ্ট করবে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















