ইদানিং ব্লগে প্রচুর পরিমানে আলু নিয়া আলোচনা হচ্ছে। তাদের সুবিধার জন্য এই পোষ্ট। এই জন্য প্রথমেই আলু সম্মন্ধে জ্ঞান বাড়াতে হবে। এখন দেখা যাক বাংলায় আলু কত রকম।
প্রথমেই যে আলুর নাম মনে পড়ছে তা হলো আমাদের সাধারণ আলু।
.
.
.
.

আলুর ফুল -( অনেকই দেখতে চেয়েছিল)

বাংলায় এর নাম- আলু
ইংরেজীতে বলে - Potato
বৈজ্ঞানিক নামঃ Solanum tuberosum
আলু একটি সুষম ও পুষ্টিকর খাবার। এতে একদিকে যেমনি ভাতের মতো শর্করা আছে তেমনি সবজির মতো খাবার আঁশ, খণিজ লবণ. ভিটামিন ও উদ্ভিদ প্রোটিন আছে। প্রতি ১০০ গ্রাম আলুতে শর্করা আছে ১৯ গ্রাম, খাবার আঁশ ২.২ গ্রাম, উদ্ভিদ প্রোটিন ২ গ্রাম, খণিজ লবণ ০.৫২ গ্রাম এর মধ্যে পটাশিয়াম লবণই ০.৪২ গ্রাম, ভিটামিন ০.০২ গ্রাম আছে। অপরদিকে ১০০ গ্রাম চালে ৮০ গ্রাম শর্করা, খাবার আঁশ ১.৩ গ্রাম, উদ্ভিদ প্রোটিন ৭.১৩ গ্রাম, খণিজ লবণ ০.২৮ গ্রাম এবং ভিটামিন আছে মাত্র ০.০০২ গ্রাম। তাই আলুর মধ্যে ভাতের তুলনায় শর্করা কম থাকলেও অন্যান্য উপাদান বেশি আছে। প্রয়োজনীয় খাদ্যপ্রাণ বেশি থাকায় এটি একটি সুষম খাবার হিসেবে ব্যবহার করা যায়।
অন্যান্য যে সকল আলু বাংলায় পাওয়া যায় তা নিম্নে দেওয়া হলো।


এটির বাংলা নাম - শাখআলু
ইংরেজীতে বলে - Yam bean
বৈজ্ঞানিক নাম - Pachyrrhizus tuberosa

মিষ্টি আলুর ফুল

এটার বাংলা নাম - মিষ্টি আলু
ইংরেজীতে বলে - Sweet potato
বৈজ্ঞানিক নাম - Ipomoea batatas

এটির বাংলা নাম- মেটে আলু
ইংরেজীতে বলে -White yam
বৈজ্ঞানিক নাম- Dioscorea alata

এটার বাংলা নাম - পেস্তা আলু
বৈজ্ঞানিক নাম - Dioscorea bulbifera

শিমুল আলুর ফুল

শিমুল আলুর গাছ

এটার বাংলা নাম - শিমুল আলু
ইংরেজীতে বলে - Cassava
বৈজ্ঞানিক নাম - Manihot esculenta
আসুন সবাই আলু নিয়ে আলোচনায় ঝাপাইয়া পড়ি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

