somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতারণা এবং কয়েকটি প্রশ্ন

০৩ রা জুলাই, ২০০৮ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

০১৯২২২৪২২২৪

এই নাম্বার থেকে আজ দুপুরে বাবার মোবাইলে একটা কল এল, বলল যারা অনেকদিন ধরে বাংলালিংক পোস্টপেইড ব্যবহার করছেন তাদের মধ্যে থেকে লটারী করে বাবাকে নির্বাচিত করেছে। বাবার জন্য পুরস্কার আছে। ৪ ধরণের পুরস্কারের কথা বললঃ ১৫০০ টাকা দিলে একটা ১৬০০০ টাকার নকিয়া সেট, ২০০০ টাকা দিলে একটা টেলিভিশন, ৩০০০ টাকা দিলে একটা ফ্রিজ, ১২০০০ টাকা দিলে ১ লাখ টাকার একটা চেক । আরও বলল আজ বিকেল তিনটার মধ্যে যেকোন একটা পুরস্কার বাছাই করে টাকা পাঠাতে। টাকা কিভাবে, কোথায় পাঠাতে হবে তা আর আমি বাবার কাছে জিজ্ঞেস করিনি, আজাইরা। বাবাতো খুশিতে তখন লাফাচ্ছে!! আমি বাবাকে বললাম শান্ত হও, আগে কাস্টমার কেয়ার লাইনে ফোন করে নিই। এরপর কেয়ার লাইনে ফোন করে নাম্বারটা দিতেই ওরা বলল এটা ওদের অফিসিয়াল নাম্বার না এবং এই নাম্বারের বিরুদ্ধে ওদের কাছে নালিশ আছে! পুরাটাই ভুয়া।

তবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে বাংলালিংক এ ধরণের প্রমোশোনাল কাজ করে, সেই ক্ষেত্রে ওরা কাস্টমারের বাড়ি গিয়ে ছোটোখাটো উপহার পৌঁছে দিয়ে আসে, কেয়ার লাইন থেকে এটা আমাকে ওরা বলল।

তো ভাইয়েরা, এই ধরণের অফার আপনাদের কাছে আসলে প্রথমেই হেল্প লাইনে ফোন করে নিশ্চিত হয়ে নিবেন। না হলে মুলি বাঁশ!!!

এই প্রসঙ্গে আমার কয়েকটা প্রশ্ন আছেঃ

একঃ ওই নাম্বার থেকে যখন বাবার সাথে কথা বলছিল তখন বাবা যে পোস্টপেইড গ্রাহক সেটাও বলেছিল। এই ভিতরের খবর লোকটা জানল কি করে?

দুইঃ আমি ফোন করার আগেও বাংলালিংকের কাছে একই নাম্বারের বিরুদ্ধে নালিশ গেছে। তাহলে বাংলালিংক বিষয়টা যাচাই করে নাম্বারটি বন্ধ করে দিল না কেন?

তিনঃ নাম্বারটা দেখেছেন? কোন সাধারণ গ্রাহকের এত সুন্দর কম্বিনেশনের নাম্বার আমি কখনও দেখিনি। এই নাম্বারটা কি বাংলালিংকের ভেতরের নাম্বার, মানে উপরের লেভেলের কর্মকর্তার নাম্বার বলে মনে হয় ??
৯টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×