somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেখানেই ফর্মালিন সেখানেই প্রতিরোধ করুন

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা স্বাধীন হয়েছি ৩৮ বছর। এদেশে ফর্মালিনের ব্যবহার কবে থেকে শুরু হয়েছে তা আমার জানা নেই। তবে বর্তমানে যদি কাউকে প্রশ্ন করা হয় ফর্মালিন ব্যবহার হয় না এমন কোন খাদ্যের নাম বলুন। তাহলে হয়তো অনেক সময় লাগবে সেরকম একটি খাদ্যের নাম বলতে।
কিছুক্ষণ আগে আমার এক বন্ধু সুদূর পটুয়াখালী থেকে ফোন করে বললেন যারা খাদ্যে ফর্মালিন মিশায় তাদের সঙ্গে অস্ত্র দিয়ে মানুষ হত্যাকারীদের কোন পার্থক্য আছে কী। আমি বললাম না। সে বললো যারা অস্ত্র দিয়ে মানুষ মারে তারাতো একজনকে হত্যা করে। আর যারা খাবারে ফর্মালিন মিশায় তারাতো পুরো জাতিকে হত্যা করছে। তাদের কী বিচার হওয়া উচিত? বললাম তাদের প্রকাশ্যে হত্যা করা উচিত।
কিন্তু আমরাতো সেরকম কোন ব্যবস্থা বিগত দিনে দেখিনি। ফর্মালিন যারা মিশায় তাদের বাংলাদেশের প্রচলিত আইনে কী ধরনের শাস্তির ব্যবস্থা আছে কেউ জানলে আওয়াজ দিয়েন।
এখন আসুন দেখি আমরা এর প্রতিরোধ কিভাবে করতে পারি। আমরা যারা ব্লগে আছি তাদের সংখ্যা কিন্তু কম না। গতকাল রেডিওতো শুনলাম সামুর সদস্য সংখ্যা বিশ হাজার। আমার মনে হয় এই বিশ হাজারের বেশীর ভাগই ঢাকায় বাস করি।
আমরা ঢাকায় বাস করি আর না করি, ফর্মালিনের বিরুদ্ধে আন্দোলন করতে সমস্যা নাই। আমাদের শপথ নিতে হবে, যেখানেই ফর্মালিন সেখানেই প্রতিরোধ। আর এই ফর্মালিন নিয়ে যে আন্দোলিন সংগ্রাম হয়নি তা কিন্তু না। তারপরও কেন এর ব্যবহার বন্ধ করা যাচ্ছে না। এটা আমাদের খুঁজে বের করতে হবে।
ফর্মালিন কোথা থেকে কেন কিভাবে আমদানি হয় তাও খুঁজতে হবে। আমি যতদূর জানি মেডিকেলে ব্যবহারের জন্য ফর্মালিন আনা হয়। তাহলে সেটা পুই শাগ ব্যবসায়ীর হাতে কিভাবে যায়?
সব ধরনের ফল, শাগ সবজি, মাছ, মাংস এমন কোন খাবার নেই যাতে এখন ফর্মালিন নেই। কিন্তু কেন এই মরণঘাতি কেমিকেল ব্যবহার হচ্ছে? যারা ব্যবহার করছে তারা কী মানুষ না? তারা কী জানে না এটা ব্যবহার করলে মানুষের জীবনের ক্ষতি হয়। শিশুদের ক্ষতি হয়। মায়ের পেটে যারা আছে তারা পঙ্গুত্ব নিয়ে জন্ম নেয়। আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আসুন ব্লগার ভাইয়েরা আমরা ফর্মালিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমার ভাই, বন্ধু বান্ধব, আত্মিয়-স্বজন, পাড়া-প্রতিবেশী যিনিই ফর্মালিন ব্যবহার করবে তাকে আমরা এর কুফল সম্পর্কে বুঝাই। তারপরও না বুঝলে আইনের হাতে তাকে তুলে দেই।
সরকারের কর্তাদের কাছে আমার অনুরোধ আপনারাওতো ফর্মালিন মিশ্রিত খাবার খাচ্ছেন। এসি বাড়ী এসি গাড়ীতে চড়লেও ফর্মালিনের হাত থেকে রেহাই পাচ্ছেন না। তাই এই ফর্মালিন কোথা থেকে কিভাবে অসাধু ব্যবসায়ীদের হাতে যাচ্ছে তার মূল উৎপাটন করুন। তা নাহলে এ জাতি ভয়াবহ বিপর্যয়ে পড়বে। আপনারাও এর বাইরে নন।
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×